এক্সপ্লোর

Movies Released Date: 'ব্লেড', 'ডেডপুল ৩', 'ফ্যান্টাস্টিক ফোর'-সহ একাধিক 'মার্ভেল' প্রজেক্টের মুক্তি পিছিয়ে গেল

Delayed Released Date: 'মার্ভেল সিনেম্যাটিক ইউনিভার্স'-এর প্রত্যেকটি গল্প একে অপরের সঙ্গে কোনও না কোনওভাবে জড়িত, ফলে 'ব্লেড'-এর মুক্তি পিছিয়ে যাওয়ায় বাকি প্রত্যেকটা ছবিই এক এক করে পিছিয়ে দেওয়া হয়েছে।

নয়াদিল্লি: থমকে গেল একাধিক মার্ভেল (Marvel properties) প্রজেক্টের মুক্তির তারিখ। ছবির শিডিউল থামাল ডিজনি (Disney)। এই প্রজেক্টের মধ্যে রয়েছে 'ব্লেড', 'ডেডপুল ৩', 'ফ্যান্টাস্টিক ফোর' ইত্যাদির মতো কাজও। এই সমস্ত ছবির মুক্তির তারিখ পিছিয়ে দেওয়া হল।

পিছিয়ে গেল একাধিক 'মার্ভেল' ছবির মুক্তি

২০২৩ সালের ৩ নভেম্বর মুক্তি পাওয়ার কথা ছিল 'ব্লেড'-এর (Blade)। তার বদলে ওই ছবি মুক্তি পাবে ৬ সেপ্টেম্বর, ২০২৪ সালে। 

অন্যদিকে ২০২৪ সালের ৬ সেপ্টেম্বর থেকে পিছিয়ে ৮ নভেম্বর স্থির করা হয়েছে 'ডেডপুল ৩' (Deadpool 3) মুক্তির তারিখ। 'ফ্যান্টাস্টিক ফোর'কে (Fantastic Four) ৮ নভেম্বর ২০২৪ থেকে পিছিয়ে ১৪ ফেব্রুয়ারি ২০২৫ করে দেওয়া হয়েছে। মার্ভেলের একটি নাম চূড়ান্ত না হওয়া ছবির মুক্তি ১৪ ফেব্রুয়ারি ২০২৫ থেকে পিছিয়ে ৭ নভেম্বর ২০২৫ করে দেওয়া হয়েছে। তারিখ বদলে গেছে 'অ্যাভেঞ্জার্স: সিক্রেট ওয়ার্স'-এরও (Avengers: Secret Wars)। ২০২৫ সালের ৭ নভেম্বর মুক্তি পাওয়ার কথা ছিল এই ছবি। নতুন শিডিউল অনুয়ায়ী, সেই তারিখ ঠিক হয়েছে ২০২৬ সালের ১ মে। মার্ভেলের আরও একটি নাম না চূড়ান্ত হওয়া ছবি মুক্তি পাওয়ার কথা ছিল ১ মে ২০২৬। কিন্তু সেটি আপাতত ডিজনির ক্যালেন্ডার থেকে সরিয়েই দেওয়া হয়েছে বলে খবর সূত্রের।

তবে 'ব্লেড'-এর ক্ষেত্রে মুক্তি প্রায় ১ বছর পিছিয়ে দেওয়া সেভাবে কাউকেই অবাক করেনি। কারণ সাম্প্রতিক খবর অনুযায়ী, ছবির পরিচালনার দায়িত্ব অনিশ্চয়তার হাতে ছেড়ে বাস্সাম তারিক (Bassam Tariq) বেরিয়ে এসেছেন এই প্রজেক্ট থেকে। ফলে তাঁরা নয়া পরিচালকের অপেক্ষায়।

আরও পড়ুন: Amitabh Bachchan: পুত্র-কন্যার সঙ্গে ঘরোয়া জন্মদিন পালন করলেন বিগ বি, প্রকাশ্যে ছবি

'মার্ভেল সিনেম্যাটিক ইউনিভার্স'-এর প্রত্যেকটি গল্প একে অপরের সঙ্গে কোনও না কোনওভাবে জড়িত, ফলে 'ব্লেড'-এর মুক্তি পিছিয়ে যাওয়ায় বাকি প্রত্যেকটা ছবিই এক এক করে পিছিয়ে দেওয়া হয়েছে। 

আসন্ন পরবর্তী মার্ভেলের ছবি যা মুক্তি পাচ্ছে নভেম্বরে তা হল 'ব্ল্যাক প্যান্থার: ওয়াকান্ডা ফরএভার'। এই ছবির হাত ধরেই 'মার্ভেল সিনেম্যাটিক ইউনিভার্স'-এর চতুর্থ দফার সমাপ্তি ঘটবে।

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Marvel Studios (@marvelstudios)

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Jantar Mantar Protest: অনশন কর্মসূচীর পাশে দাঁড়িয়ে প্রধানমন্ত্রীকে চিঠি লিখেছিলেন, এখনও উত্তরের অপেক্ষায় জাভেদ-শাবানা!
অনশন কর্মসূচীর পাশে দাঁড়িয়ে প্রধানমন্ত্রীকে চিঠি লিখেছিলেন, এখনও উত্তরের অপেক্ষায় জাভেদ-শাবানা!
National Film Awards 2026: কঠিন অঙ্ক কষেই জাতীয় পুরস্কার আনল বাংলার ৩ খুদে, সাফল্যের আনন্দে ভাসছে টলিউড
কঠিন অঙ্ক কষেই জাতীয় পুরস্কার আনল বাংলার ৩ খুদে, সাফল্যের আনন্দে ভাসছে টলিউড
‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ খ্যাত জনপ্রিয় সঙ্গীত শিল্পীকে মঞ্চেই অশালীন স্পর্শ ! তুলকালাম কাণ্ড, তুঙ্গে তরজা
‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ খ্যাত জনপ্রিয় সঙ্গীত শিল্পীকে মঞ্চেই অশালীন স্পর্শ ! তুলকালাম কাণ্ড, তুঙ্গে তরজা
FIFA World Cup 2026: জেলায় জেলায় বিগ স্ক্রিন, সিনেমাহলেও টিকিট কেটে দেখা যাবে বিশ্বকাপ ফাইনাল! কোথায় টিকিটের দাম কেমন?
জেলায় জেলায় বিগ স্ক্রিন, সিনেমাহলেও টিকিট কেটে দেখা যাবে বিশ্বকাপ ফাইনাল! কোথায় টিকিটের দাম কেমন?

ভিডিও

CJP Protest | পুলিশের ধরপাকড় অগ্রাহ্য করেই সংসদ ভবনের সামনে আন্দোলনকারীদের বিক্ষোভ
Delhi CJP Protest: দিল্লিতে ধুন্ধুমার | বিক্ষোভ ঠেকাতে রাজধানী জুড়ে ১৬৩ ধারা পুলিশের
Madan Mitra:
Delhi CJP Protest: সোনম ওয়াংচুকের ডাকে ককরোচ জনতা পার্টির সংসদ অভিযান ঘিরে ধুন্ধুমার | ABP Ananda
Suvendu Adhikari | ''আপনার লজ্জা লাগে না? মমতাকে কটাক্ষ মুখ্যমন্ত্রীর | MAmata Banerjee | 21 July

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jitendra Tiwari : 'সব কালেকশন মাস্টার হয়ে গেছে'... নিজের দলের কর্মীদের একাংশর বিরুদ্ধেই ভয়ঙ্কর অভিযোগ বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির
নিজের দলের কর্মীদের একাংশর বিরুদ্ধেই ভয়ঙ্কর অভিযোগ বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির
Road Accident : পিছন থেকে গাড়িতে ধাক্কা ট্রাকের, একাধিক মৃত্যু ; জখম ১
পিছন থেকে গাড়িতে ধাক্কা ট্রাকের, একাধিক মৃত্যু ; জখম ১
Sonam Wangchuk: অনেকটা সুস্থ, যোগ দিতে চান সংসদ অভিযানে, হাসপাতালকে আর্জি জানিয়ে চিঠি দিলেন সোনম ওয়াংচুক
অনেকটা সুস্থ, যোগ দিতে চান সংসদ অভিযানে, হাসপাতালকে আর্জি জানিয়ে চিঠি দিলেন সোনম ওয়াংচুক
Weather : সারা দেশের মাথার উপর গভীর মেঘের চাদর ! উথাল-পাথাল বৃষ্টি আর দুর্যোগ? ISRO-র স্যাটেলাইটে চমকে দেওয়া ছবি
সারা দেশের মাথার উপর গভীর মেঘের চাদর ! উথাল-পাথাল বৃষ্টি আর দুর্যোগ? ISRO-র স্যাটেলাইটে চমকে দেওয়া ছবি
Yatri Sathi: 'যাত্রী সাথী' নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, রাজ্যের ট্যাক্সিচালকদের জন্য এ বার নতুন পদক্ষেপ
Yatri Sathi: 'যাত্রী সাথী' নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, রাজ্যের ট্যাক্সিচালকদের জন্য এ বার নতুন পদক্ষেপ
National Film Awards 2026: কঠিন অঙ্ক কষেই জাতীয় পুরস্কার আনল বাংলার ৩ খুদে, সাফল্যের আনন্দে ভাসছে টলিউড
কঠিন অঙ্ক কষেই জাতীয় পুরস্কার আনল বাংলার ৩ খুদে, সাফল্যের আনন্দে ভাসছে টলিউড
‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ খ্যাত জনপ্রিয় সঙ্গীত শিল্পীকে মঞ্চেই অশালীন স্পর্শ ! তুলকালাম কাণ্ড, তুঙ্গে তরজা
‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ খ্যাত জনপ্রিয় সঙ্গীত শিল্পীকে মঞ্চেই অশালীন স্পর্শ ! তুলকালাম কাণ্ড, তুঙ্গে তরজা
Baba Vanga : ধুঁকতে থাকা ভাগ্য যাচ্ছে খুলে, আয়ের নতুন রাস্তা, জুলাই-শেষে জ্যাকপট এই রাশিগুলির? বাবা ভাঙ্গার ভাইরাল ভবিষ্যদ্বাণী
ধুঁকতে থাকা ভাগ্য যাচ্ছে খুলে, আয়ের নতুন রাস্তা, জুলাই-শেষে জ্যাকপট এই রাশিগুলির? বাবা ভাঙ্গার ভাইরাল ভবিষ্যদ্বাণী
Embed widget