এক্সপ্লোর

Mrunal Thakur : প্রথমবার কানে অংশ নিতে চলেছেন ম্রুণাল, তালিকায় আর কোন কোন অভিনেত্রীর নাম?

Mrunal Thakur : আমি প্রথমবারের মতো কান চলচ্চিত্র উৎসবে যোগ দিতে পেরে রোমাঞ্চিত: ম্রুণাল ঠাকুর

কলকাতা: এবার  কান চলচ্চিত্র উৎসবে যোগ দিতে যোগ দিতে চলেছেন ম্ুণাল ঠাকুর। তবে শুধু ম্রুণালই নন। এই তালিকায় রয়েছে অনুষ্কা শর্মা, এশা গুপ্তা, মানুষী চিল্লার সহ আরও বেশ কয়েকজন অভিনেত্রীর নাম।

সম্প্রতি  ম্রুণাল জানান, "আমি প্রথমবারের মতো কান চলচ্চিত্র উৎসবে যোগ দিতে পেরে রোমাঞ্চিত। এমন একটি মর্যাদাপূর্ণ প্ল্যাটফর্মে গ্রে গুজকে প্রতিনিধিত্ব করা সম্মানের বিষয়। আমি বিশ্বব্যাপী চলচ্চিত্র নির্মাতাদের সঙ্গে যোগাযোগ করার জন্য উন্মুখ হয়ে আছি। "

কিছুদিন আগে, সোশ্য়াল মিডিয়ায় একটি ছবি পোস্ট করেছিলেন ম্রুণাল। যেখানে দেখা যাচ্ছে অভিনেত্রী রীতিমত কান্নায় ভেঙে পড়েছেন। পোস্টে অভিনেত্রী লিখেছিলেন,'জীবনে এমন সময় আসে, যেখানে আপনি শুধুই ইতিবাচক কথা শুনতে চান। সেই ধাক্কাটার দরকার পড়ে যেটার পর আমরা আবার উঠে দাঁড়াতে পারি। মানুষ আজকাল ভেঙে পড়াটাকে দুর্বল মনে করে। কিন্তু আমি এই পোস্ট দেওয়ার পর খুব শান্তি অনুভব করছি। আমরা সবাই জীবনের কোনও না কোন সময় দুঃখে ডুবে যাই, আত্মবিশ্বাসের অভাব বোধ করি। এটা খুবই স্বাভাবিক একটি অনুভূতি।'

অন্য়দিকে, কিছুদিন আগে দুলকর সলমান (Dulquer Salmaan), রশ্মিকা মান্দান্না (Rashmika Mandanna) ও ম্রুণাল ঠাকুর (Mrunal Thakur) অভিনীত রোম্যান্টিক ড্রামা (Romantic Drama) ঘরানার ছবি 'সীতা রামাম'-এর (Sita Ramam) মুকুটে জুড়েছিল নতুন পালক। মর্যাদাপূর্ণ 'দাদাসাহেব ফালকে অ্যাওয়ার্ড'-এর (Dadasaheb Phalke Award for Best Film Jury) জুরির বিচারে 'সেরা ছবি' ঘোষিত হল 'সীতা রামাম'।

আরও পড়ুন...

শুধু সানস্ক্রিন ব্যবহার নয়, গরমের দিনে প্রখর রোদের হাত থেকে ত্বক রক্ষা করার জন্য আর কী কী করতে পারেন?

বলিউডে কীভাবে উত্তরণ হল ম্রুণালের?

প্রসঙ্গত, ১৯৯২ সালের ১ অগাস্ট, মহারাষ্ট্রে ধুলে অঞ্চলে জন্ম নেন অধুনা হিন্দি ও মরাঠি ছবির জনপ্রিয় অভিনেত্রী ম্রুণাল ঠাকুর। ২০১২ সালে কলেজে পড়াকালীন অভিনয়ে হাতেখড়ি। শুরু করেন 'মুঝসে কুছ কেহতি... ইয়ে খামোশিয়াঁ' ধারাবাহিক দিয়ে।এরপর ২০১৪ সালে তিনি শুরু করেন 'কুমকুম ভাগ্য' ধারাবাহিকে কাজ। সেটা চলে ২০১৬ পর্যন্ত।২০১৪ সালে 'বক্স ক্রিকেট লিগ ১' ও ২০১৫ সালে 'নাচ বলিয়ে ৭'-এ অংশ নেন ম্রুণাল। অভিনেত্রীর সিনেমায় হাতেখড়ি হয় মরাঠি ছবি 'ভিট্টি দন্ডু'র হাত ধরে। ২০১৪ সালে মুক্তি পায়।তাঁর পরবর্তী মরাঠি ছবি ছিল সুরাজ্য। ডাক্তার স্বপ্নার চরিত্রে দেখা যায় তাঁকে। ২০১২ সালে ম্রুণাল আন্তর্জাতিক ছবি 'লভ সোনিয়া'র কাজ শুরু করেন। যার জন্য তিনি কলকাতায় থাকতেন। এটি মুক্তি পায় ২০১৮ সালে। ২০১৯ সালে বলিউডে ডেবিউ করেন হৃত্বিক রোশনের বিপরীতে 'সুপার ৩০' ছবির হাত ধরে। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
SIR এ বাদ গেল বলিউডের জনপ্রিয় অভিনেতা প্রকাশ রাজের নাম, লড়েছিলেন লোকসভা ভোটেও
SIR এ বাদ গেল বলিউডের জনপ্রিয় অভিনেতার নাম, লড়েছিলেন লোকসভা ভোটেও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Filmmaker Arrested : পরবর্তী ছবি নিয়ে আলোচনার জন্য ডেকে অভিনেত্রীকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার নামী পরিচালক
পরবর্তী ছবি নিয়ে আলোচনার জন্য ডেকে অভিনেত্রীকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার নামী পরিচালক

ভিডিও

Debraj Chakraborty News: তোলাবাজির টাকায় ৫ বছরেই ১০০ কোটির ৩০টি সম্পত্তি! | TMC | ABP Ananda
TMC News: সুপ্রিম কোর্টে TMC-র তহবিল মামলা, কালীঘাট তৃণমূল-কে টাকা দেওয়াতে আপত্তি ঋতব্রত তৃণমূলের-এর
R G Kar Case: মুখ্যমন্ত্রীর নির্দেশের পর নির্মল ঘোষ-সহ ৩ জনের বিরুদ্ধে নতুন FIR
NDA Meet | NDA-র 'মঙ্গল মিলন' বৈঠকে ফের কাকলি, শতাব্দীরা | ABP Ananda LIVE
Durgapur News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
NASA-ISRO Lunar Mission: চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
Bajaj Pulsar: নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
Dilip Ghosh: বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
Embed widget