এক্সপ্লোর

Besharam Rang row: 'বেশরম রং' বিতর্কে ঘি ঢাললেন 'শক্তিমান' মুকেশ খন্না

Bollywood Celebrity Updates: এই গানে কুরুচিকর পোশাক এবং দৃশ্য ব্যবহার হয়েছে বলে অভিযোগ তাঁদের। আর এবার সেই বিতর্কে সুর চড়ালেন 'শক্তিমান' খ্যাত মুকেশ খন্না। জানিয়ে দিলেন যে, গানের দৃশ্য অত্যন্ত অশ্লীল।

মুম্বই: দেশ জুড়ে বিতর্ক দেখা দিয়েছে 'পাঠান' (Pathaan) ছবির 'বেশরম রং' (Besharam Rang) গানটিকে ঘিরে। নেতা-মন্ত্রী থেকে বহু মানুষ এই গানের সমালোচনায় সরব হয়েছেন। এই গানে কুরুচিকর পোশাক এবং দৃশ্য ব্যবহার হয়েছে বলে অভিযোগ তাঁদের। আর এবার সেই বিতর্কে সুর চড়ালেন 'শক্তিমান' খ্যাত মুকেশ খন্না। স্পষ্ট জানিয়ে দিলেন যে, এই গানের দৃশ্য অত্যন্ত অশ্লীল।

'বেশরম রং' প্রসঙ্গে মুকেশ খন্না-

সম্প্রতি এক সাক্ষাৎকারে মুকেশ খন্না জানান যে, আমাদের দেশ স্পেন কিংবা সুইডেন নয়। যে, যেকোনও কিছু বরদাস্ত করবে। 'বেশরম রং' গানে অত্যন্ত 'অশ্লীল' দৃশ্য দেখানো হয়েছে। তিনি বলছেন, 'আমার মনে হয় আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রি অনেক এগিয়েছে। কিন্তু এটা অশ্লীল ব্যাপার। এখানে কোনও ধর্মের ব্যাপার নেই। বরং, নতুন প্রজন্মকে উস্কানি দেওয়ার মতো দৃশ্য ব্যবহার হয়েছে। খুব সামান্য পোশাক ব্যবহার হয়েছে এই গানে। যা দৃষ্টিকটু। নতুন প্রজন্মের মস্তিষ্ক নষ্ট করে দিচ্ছে এই গান।'

আরও পড়ুন - Besharam Rang: 'বেশরম রং' গানে রিল! নেট দুনিয়ায় ঝড় তুললেন দেবলীনা দত্ত

প্রসঙ্গত, দীপিকা পাড়ুকোনের (Deepika Padukone) বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হল মুম্বইয়ের সাকিনাকা পুলিশ স্টেশনে (Sakinaka Police Station)। 'পাঠান'-এর (Pathaan) 'বেশরম রং' (Besharam Rang) গানে গেরুয়া বিকিনি পরেছেন অভিনেত্রী, তার প্রতিবাদেই অভিযোগ। শনিবার সংবাদ সংস্থা এএনআই জানিয়েছে, অভিযোগে ছবির প্রযোজক, পরিচালক, অভিনেতা এবং অভিনেত্রীর বিরুদ্ধে একটি ফার্স্ট ইনফর্মেশন রিপোর্ট (FIR) দায়ের করার অনুরোধ করা হয়েছে। এক সংবাদ সংস্থা সূত্রে খবর, কেন্দ্রীয় মন্ত্রী এবং বিজেপি সাংসদ গিরিরাজ সিংহ শনিবার 'পাঠান' অভিনেতা শাহরুখ খানকে ইসলাম এবং হজরত মহম্মদের জীবন নিয়ে একটি সিনেমা তৈরি করার চ্যালেঞ্জ জানিয়েছেন।

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Deepika Padukone (@deepikapadukone)

">

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Deepika Padukone (@deepikapadukone)

">

সেরা শিরোনাম

Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Govinda-Sunita Controversy: বিচ্ছেদের মামলা তুলে নিলেন নিজেই, গোবিন্দের সঙ্গে সম্পর্ক নিয়ে কী ভাবছেন সুনীতা?
বিচ্ছেদের মামলা তুলে নিলেন নিজেই, গোবিন্দের সঙ্গে সম্পর্ক নিয়ে কী ভাবছেন সুনীতা?
Prosenjit-Riddhi: বাবা-ছেলের সম্পর্কে প্রসেনজিৎ-ঋদ্ধি, মুক্তি পেল 'ডাক্তারকাকু'-র চরিত্রদের প্রথম লুক
বাবা-ছেলের সম্পর্কে প্রসেনজিৎ-ঋদ্ধি, মুক্তি পেল 'ডাক্তারকাকু'-র চরিত্রদের প্রথম লুক

ভিডিও

Flood Situation in Bengal | নেই নৌকা, নেই ডোঙা! এদিকে চোখের সামনে শুধু জল আর জল...
Chaos in Jadavpur University | অগ্নিগর্ভ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস, কী জানাল পুলিশ?
Chaos in Jadavpur University | ক্যাম্পাসে ঢুকেছিল বহিরাগতরা! দাবি যাদবপুরের প্রত্যক্ষদর্শী পড়ুয়ার
Chaos in Jadavpur University | রাতের অশান্তি জিইয়ে রইল পরদিন বেলাতেও! উত্তেজনা ছড়াল ক্যাম্পাস জুড়ে
Chaos in Jadavpur University | যাদবপুরে ক্যাম্পাসের ভিতরে লাঠি হাতে ঢুকে পড়ল কারা?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget