এক্সপ্লোর

Murder in The Hills: ‘ক্যামেরার সামনে মেকআপ করতে হবে না শুনে প্রচণ্ড আনন্দ হয়েছিল’

কেমন ছিল অঞ্জন দত্তের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা? সন্দীপ্তা বলছেন, ‘ছোটবেলা থেকে অঞ্জনদাকে দেখছি। একটা মানুষ এত ভালো গান গান, লেখেন, পরিচালনা করেন.. ওনার থেকে কাজের প্যাশানটা শেখার মত। অঞ্জনদার সঙ্গে কাজ করার সুযোগ পেয়ে ভীষণ উত্তেজিত হয়েছিলাম।

কলকাতা: শহর থেকে অনেক দূরে পাহাড় ঘেরা দার্জিলিং। প্রেমের শহরের প্রেক্ষাপটে রহস্য গল্প বুনলেন অঞ্জন দত্ত। ‘মার্ডার ইন দ্য হিলস’। দিনটা ছিল পরিচালকের জন্মদিনের পরের দিন। সকালবেলা সন্দীপ্তার ঘুম ভাঙে রিংটোনে। ‘অঞ্জনদার ফোন’! নতুন কাজ নিয়ে আলোচনা.. চরিত্র বুঝিয়ে দেওয়া...। ব্যাস, ‘মার্ডার ইন দ্য হিলস’-এর যাত্রা শুরু সন্দীপ্তা সেনের। 

কেমন ছিল অঞ্জন দত্তের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা? সন্দীপ্তা বলছেন, ‘ছোটবেলা থেকে অঞ্জনদাকে দেখছি। একটা মানুষ এত ভালো গান গান, লেখেন, পরিচালনা করেন.. ওনার থেকে কাজের প্যাশানটা শেখার মত। অঞ্জনদার সঙ্গে কাজ করার সুযোগ পেয়ে ভীষণ উত্তেজিত হয়েছিলাম। এত ভালো করে চরিত্রগুলো বুঝিয়ে দিয়েছিলেন, কোনও অসুবিধাই হয়নি। একটা অভিনয় ওয়ার্কশপের মত ছিল অভিজ্ঞতাটা।‘


Murder in The Hills: ‘ক্যামেরার সামনে মেকআপ করতে হবে না শুনে প্রচণ্ড আনন্দ হয়েছিল’

পাহাড় ঘেরা দার্জিলিং আর অঞ্জন দত্ত, এই দুটো যেন ওতপ্রোতভাবে জড়িত। একসময় ওখানেই পড়াশোনা করেছেন তিনি। সেইজন্য শ্যুটিং করতে গিয়ে নাকি বেশ সুবিধাই পেয়েছে টিম ‘মার্ডার ইন দ্য হিলস’। অভিনেত্রী বলছেন, আমাদের শ্যুটিং-এর জায়গাগুলো খুব অন্যরকম ছিল। অঞ্জনদা এত ভালো করে দার্জিলিংকে চেনেন, অদ্ভুত অদ্ভুত জায়গা খুঁজে বার করতেন। আর ওখানে সবাই এত ভালোবাসে ওনাকে, অনুমতি পেতে কোনও অসুবিধাই হত না। সেন্ট পলসের চত্বরেও শ্যুটিং হয়েছে আমাদের।



Murder in The Hills: ‘ক্যামেরার সামনে মেকআপ করতে হবে না শুনে প্রচণ্ড আনন্দ হয়েছিল’

এর আগেও একাধিক ওয়েবসিরিজ করেছেন সন্দীপ্তা। তবে এবারের চরিত্রটা খুব চ্যালেঞ্জিং ছিল তাঁর কাছে। কেন? ‘এই প্রথম আমায় সিগারেট হাতে দেখবেন দর্শকরা। সিরিজে আমার নাম ডঃ নিমা প্রধান।‘ হাসতে হাসতে বললেন সন্দীপ্তা। তারপর যোগ করলেন, ‘চরিত্রটার বয়স আমার থেকে অনেক বেশি। তাই কথা বলা, হাঁটাচলার মধ্যে সেই অভিজ্ঞতাবোধটা ফুটিয়ে তুলতে হয়েছে। এই চরিত্রটার মত ধূসর চরিত্র এর আগে আমি করিনি। অনেকগুসো শেডস রয়েছে চরিত্রটায়। আর আমার সবচেয়ে মজার জিনিস ছিল, সিরিজে আমার লুক। গোটা গল্পে আমার মুখে একফোঁটাও মেকআপ নেই। কেবল লিপস্টিক আর চশমা। আমি এমনিতেই মেকআর করতে একেবারে পছন্দ করি না। প্রথম যখন শুনলাম সাজতে হবে না, খুব আনন্দ পেয়েছিলাম।‘


Murder in The Hills: ‘ক্যামেরার সামনে মেকআপ করতে হবে না শুনে প্রচণ্ড আনন্দ হয়েছিল’

শ্যুটিং করতে সন্দীপ্তা দার্জিলিং গিয়েছিলেন, সেটা নাকি কাউকে বলেই জাননি। ‘নিমা’  বললেন, ‘খুব তাড়াতাড়ি প্য়াক আপ হয়ে যেত আমাদের। তারপর প্রচুর ঘুরেছি দার্জিলিং-এর আশেপাশে। এক্কেবারে স্ট্রেস ফ্রি শ্যুটিং। কেউ বুঝতেই পারল না একটা কত বড় কাজ হয়ে গেল।‘

আরও পড়ুন

'লুক সেটিংয়ে একদিনে ৩ বার চুল কাটিয়েছিলেন অঞ্জনদা'

এবিপি লাইভ বাংলায় অ্যাসোসিয়েট প্রোডিউসার হিসেবে বর্তমানে কর্মরত। এবিপি লাইভ বাংলায় কাজের অভিজ্ঞতা ৯ বছর। ২০১৮ সাল থেকে পেশাদারি জগতে। বিশ্বভারতী থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। সমসাময়িক সমস্ত বিষয়েই আগ্রহ। প্রতিবেদন, সম্পাদনা থেকে শুরু করে অডিও-ভিস্যুয়াল, সোশ্যাল মিডিয়ার যে কোনও প্ল্যাটফর্মে সাবলীল। বিনোদন দুনিয়ার যাবতীয় খবর নিঁখুতভাবে পাঠক-দর্শকদের কাছে পৌঁছে দেওয়াতেই তৃপ্তি। যোগাযোগ - torshab@abpnetwork.com

Read More

সেরা শিরোনাম

Salman Khan: দিল্লিতে সলমন খানের নামাঙ্কিত জিমে আগুন! কী ঘটেছে?
দিল্লিতে সলমন খানের নামাঙ্কিত জিমে আগুন! কী ঘটেছে?
Deepika Padukone: ৮ ঘণ্টা শিফটের দাবি দ্বিতীয় কারণ! আসলে এই দাবি না মিটতেই সন্দীপ রেড্ডি বঙ্গার ছবি ছাড়েন দীপিকা!
৮ ঘণ্টা শিফটের দাবি দ্বিতীয় কারণ! আসলে এই দাবি না মিটতেই সন্দীপ রেড্ডি বঙ্গার ছবি ছাড়েন দীপিকা!
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের

ভিডিও

Abhishek Banerjee: সেবাশ্রয় নিয়ে দায়ের হওয়া মামলায় রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
RG Kar News: বর্ধমান মেডিক্যালে দেওয়ালে আর জি করকাণ্ড নিয়ে স্লোগান, মোছার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর
Sarbori Mukherjee: প্রথমে হস্টেলে হামলার হুমকি, এখন মুখে 'শান্তিপূর্ণ' আন্দোলন
Jadavpur University: যাদবপুর বিশ্ববিদ্যালয়ের তাণ্ডব, উপাচার্যের অভিযোগের ভিত্তিতে FIR দায়ের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget