এক্সপ্লোর

Murder in the Hills: 'লুক সেটিংয়ে একদিনে ৩ বার চুল কাটিয়েছিলেন অঞ্জনদা'

ওয়েবসিরিজ অভিনয় করে তিনি হাত পাকিয়েছেন ইতিমধ্যেই। পেয়েছেন জনপ্রিয়তাও।  কিন্তু এই প্রথম ওয়েবসিরিজে একজন দুঁদে পুলিশ অফিসারের ভূমিকায় অভিনয় করছেন রাজদীপ গুপ্ত। শুধু কী তাই? ছবির পরিচালক ও অভিনেতা খোদ ছিলেন অঞ্জন দত্ত! প্রথম প্রথম একটু ভয় লেগেছিল বটে... কিন্তু ‘মার্ডার ইন দ্য হিলস’ –এর গোটা সফরটা অনেক কিছু শিখিয়ে গেল রাজদীপকে।

কলকাতা: ওয়েবসিরিজ অভিনয় করে তিনি হাত পাকিয়েছেন ইতিমধ্যেই। পেয়েছেন জনপ্রিয়তাও।  কিন্তু এই প্রথম ওয়েবসিরিজে একজন দুঁদে পুলিশ অফিসারের ভূমিকায় অভিনয় করছেন রাজদীপ গুপ্ত। শুধু কী তাই? ছবির পরিচালক ও অভিনেতা খোদ ছিলেন অঞ্জন দত্ত! প্রথম প্রথম একটু ভয় লেগেছিল বটে... কিন্তু ‘মার্ডার ইন দ্য হিলস’ –এর গোটা সফরটা অনেক কিছু শিখিয়ে গেল রাজদীপকে।


Murder in the Hills: 'লুক সেটিংয়ে একদিনে ৩ বার চুল কাটিয়েছিলেন অঞ্জনদা

এর আগে প্রায় সমস্ত ওয়েবসিরিজেই কমেডি রোলে দেখা গিয়েছিল রাজদীপকে। কী করে নিজেকে সিরিয়াস রোলের জন্য তৈরি করলেন অভিনেতা?  রাজদীপ বলেছেন, ’অঞ্জনদা (অঞ্জন দত্ত) একজন খুব ভালো শিক্ষক। আমার বিশ্বাস ছিল যে উনি ঠিক আমায় দিয়ে কাজটা করিয়ে নেবেন। আমায় অনেক রেফারেন্স ভিডিও দেখিয়েছিলেন। আর আমায় দিয়ে ভালো কাজ করিয়ে নেওয়ার কৃত্বিত্ব ৭০ শতাংশ অঞ্জনদারই। আর বাকিটা আমার সহ অভিনেতা অভিনেত্রীদের। সবাই এতটাই ভালো অভিনয় করেছেন, যে ওদের সঙ্গে পাল্লা দিয়ে অভিনয়টা করতে হয়েছে।‘


Murder in the Hills: 'লুক সেটিংয়ে একদিনে ৩ বার চুল কাটিয়েছিলেন অঞ্জনদা

সেই লুক সেট থেকে শুরু করে দার্জিলিং-এ শ্যুটিং, মজায় ভরা রাজদীপের নতুন ওয়েবসিরিজের অভিজ্ঞতা। বলেছেন, ‘প্রথম যেদিন লুক সেটের জন্য যাই, আমায় বলা হয়েছিল চুল কেটে আসতে। আমি সেভাবেই গিয়েছিলাম। কিন্তু অঞ্জনদা দেখেই বললেন, আরও ছোট হেয়ারকাট হবে। একদিনে আমায় ৩ বার চুল কাটিয়েছিলেন পরিচালক। তারপর বলেছিলেন, ‘কেন করলাম সেটা স্ক্রিনে দেখে বুঝবি।‘ সত্যিই পর্দায় নিজেকে দেখে চিনতে পারিনি। এক্কেবারে অবিকল দার্জিলিং-এর এসপি। এই প্রথম গোঁফ রাখলাম আমি। সব মিলিয়ে লুকের দিক থেকে অন্য এক রাজদীপকে দেখবেন দর্শক।‘


Murder in the Hills: 'লুক সেটিংয়ে একদিনে ৩ বার চুল কাটিয়েছিলেন অঞ্জনদা

রাজদীপকে সত্যি পুলিশ অফিসার বলে নাকি ভুল করেছিলেন অনেকেই। এমন ঘটনার স্মৃতি উস্কে রাজদীপ বললেন, ‘একদিন আমি গাড়ি করে শ্যুটিং করতে যাচ্ছি। গাড়িটার সামনেও লেখা ছিল এস পি-দার্জিলিং। দেখলাম, সিগন্যালে আমার গাড়ি দেখে স্যালুট করে সিগনাল খুলে দিলেন দায়িত্বে থাকা পুলিশকর্মী। এমনকি রাস্তায় যখন কস্টিউম পরে ঘুরতাম, অন্যান্য পুলিশ আমায় দেখলেই স্যালুট করতেন। অঞ্জনদা শুনে মজা করে বলেছিলেন, ‘তুই কেনাকাটা করতেও কস্টিউম পরেই যাস, এক্সট্রা ডিসকাউন্ট পাবি।‘


Murder in the Hills: 'লুক সেটিংয়ে একদিনে ৩ বার চুল কাটিয়েছিলেন অঞ্জনদা

অঞ্জন দত্তের সঙ্গে প্রথম কাজের অভিজ্ঞতা কেমন ছিল? ‘অনেক কিছু শিখেছি। অভিনয়ের সময় উনি ছোট ছোট টিপস দিতেন যেগুলো খুব কাজে আসত। গ্লিসারিন ছাড়াও কী করে কাঁদা যায়, সেটা অঞ্জনদাই শিখিয়েছেন।‘ উচ্ছসিত উত্তর রাজদীপের। যোগ করলেন, ‘গোটা টিমটা ভীষণ ভালো ছিল। সন্দীপ্তা(সন্দীপ্তা সেন) আর অনিন্দিতার(অনিন্দিতা বোস) সঙ্গে আমার বহুদিনের পরিচয়। অর্জুনের(অর্জুন চক্রবর্তী) সঙ্গে আমার এই প্রথম কাজ। ভীষণ প্রতিভাবান অভিনেতা ও। আর অঞ্জনদা সবসময় কম শটে কাজ করতে বিশ্বাসী। উনি বলতেন, ‘ফার্স্ট টেক ইজ দ্য বেস্ট টেক।‘ তবে শ্যুটিং-এর সময় আমরা কেউ ফোন কাছে রাখতাম না। উনি পছন্দ করতেন, যতক্ষন কাজ হবে ততক্ষণ যেন অন্য কোনও দিকে মন না যায়।‘


Murder in the Hills: 'লুক সেটিংয়ে একদিনে ৩ বার চুল কাটিয়েছিলেন অঞ্জনদা

শ্যুটিং করতে গিয়ে দুর্ঘটনার সম্মুখীন হয়েছিলেন অর্জুন। শ্যুটিং সেটে পড়ে গিয়ে চোখে আঘাত লাগে তাঁর। অভিনেতা বলছেন ‘আঘাত লেগে একটা চোখ কালো হয়ে গিয়েছিল। প্রথমে অবশ্য কেউ বুঝতে পারেনি। সবাই ভাবছিল ওটা অভিনয়ের মধ্যেই। আমি উঠছি না দেখে সবাই ছুটে আসে। কী মনে করে অঞ্জনদা ওই শটটা গল্পের মধ্যে রেখেছিলেন। পরে দেখলাম সুন্দরভাবে ওটা গল্পের সঙ্গে মিলে গিয়েছে।‘

এবিপি লাইভ বাংলায় অ্যাসোসিয়েট প্রোডিউসার হিসেবে বর্তমানে কর্মরত। এবিপি লাইভ বাংলায় কাজের অভিজ্ঞতা ৯ বছর। ২০১৮ সাল থেকে পেশাদারি জগতে। বিশ্বভারতী থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। সমসাময়িক সমস্ত বিষয়েই আগ্রহ। প্রতিবেদন, সম্পাদনা থেকে শুরু করে অডিও-ভিস্যুয়াল, সোশ্যাল মিডিয়ার যে কোনও প্ল্যাটফর্মে সাবলীল। বিনোদন দুনিয়ার যাবতীয় খবর নিঁখুতভাবে পাঠক-দর্শকদের কাছে পৌঁছে দেওয়াতেই তৃপ্তি। যোগাযোগ - torshab@abpnetwork.com

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Maharashtra News : ‘বিমল এলাচি’-র বিজ্ঞাপন, বড় সমস্যায় পড়তে পারেন শাহরুখ খান, অজয় দেবগন ও টাইগার শ্রফ ; FDA কমিশনার জানালেন...
‘বিমল এলাচি’-র বিজ্ঞাপন, বড় সমস্যায় পড়তে পারেন শাহরুখ খান, অজয় দেবগন ও টাইগার শ্রফ ; FDA কমিশনার জানালেন...
Twisha Sharma death: হাড়হিম করা কয়েক ঘণ্টা, অভিনেত্রী ত্বিশার মৃত্যুর আগের প্রতিটি মিনিটের বর্ণনা CBI চার্জশিটে, কী ঘটেছিল?
হাড়হিম করা কয়েক ঘণ্টা, অভিনেত্রী ত্বিশার মৃত্যুর আগের প্রতিটি মিনিটের বর্ণনা CBI চার্জশিটে, কী ঘটেছিল?
Awarapan 2 Success: বক্সঅফিসে বাজিমাত ‘আওয়ারাপন ২’-র, কলম ধরলেন এমরান হাশমির স্ত্রী, লিখলেন, ‘২৩ বছর লাগল…’
বক্সঅফিসে বাজিমাত ‘আওয়ারাপন ২’-র, কলম ধরলেন এমরান হাশমির স্ত্রী, লিখলেন, ‘২৩ বছর লাগল…’
Mukesh Khanna on National Anthem: 'জন গণ মন' নয়, জাতীয় সঙ্গীত হোক 'বন্দে মাতরম'.. 'শক্তিমান' মুকেশ খান্নার মন্তব্যে ফের বিতর্ক
'জন গণ মন' নয়, জাতীয় সঙ্গীত হোক 'বন্দে মাতরম'.. 'শক্তিমান' মুকেশ খান্নার মন্তব্যে ফের বিতর্ক

ভিডিও

KMC News | পুরসভার শিক্ষা দফতরের সামনে কর্মহীন শিক্ষকদের অবস্থান-বিক্ষোভ | ABP Ananda LIVE
Sumit Roy | ডেবরায় চাকরির নামে প্রতারণার মামলায় কাল ফের সমন | ABP Ananda LIVE
Goalpokhar Clash | জমিবিবাদকে কেন্দ্র করে রণক্ষেত্র গোয়ালপোখর, জখম বেশ কয়েকজন | ABP Ananda LIVE
Weather News | প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত দক্ষিণবঙ্গ, ৩ দিন ধরে জলবন্দি হলদিয়ার সব ওয়ার্ড | ABP Ananda LIVE
DA News | ইন্দু মলহোত্রা কমিটির মুখোমুখি হওয়ার জন্য প্রতিনিধিদের নাম জানানোর নির্দেশ সুপ্রিমকোর্টের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget