এক্সপ্লোর

চোখের চাহনিতে ইন্টারনেটে হিল্লোল তোলা তরুণী প্রিয়া বলেছেন, সত্যিকারের ভালোবাসার সম্মোহন চিরন্তন

  নয়াদিল্লি: একটা গানের ভিডিওর দৌলতে সোশ্যাল মিডিয়ায় মাত্র কয়েক ঘন্টার মধ্যে জনপ্রিয়তার শীর্ষে পৌঁছে গিয়েছেন অষ্টাদশী প্রিয়া বারিয়ার। ভ্যালেন্টাইন দিবসের আগে চোখের অভিব্যক্তিতে সহপাঠীর সঙ্গে প্রেমের আদানপ্রদানের সেই ভিডিও ইন্টারনেটে তুফান তুলেছে। এভাবে খ্যাতির তুঙ্গে ওঠায় উচ্ছ্বসিত প্রিয়া। কেমন লাগছে এই অনুভূতি? এই প্রশ্নের জবাব দিতেও প্রিয়ার মুখে কথা সরছে না যেন। তারপর এক নিশ্বাসে বলে ফেললেন, রাতারাতি গড়ে ওঠা স্টারডম কীভাবে সামলাবেন, তা ভেবে পাচ্ছেন না তিনি। সমস্ত রেকর্ড ছাপিয়ে ইন্টারনেট এখনও মাতিয়ে রেখেছে আগামী মালায়ালম সিনেমা অরু আদার লাভ সিনেমায় প্রিয়ার গানের ভিডিওটি। প্রিয়া বলছেন, এই খুশি ভাষায় প্রকাশ করা তাঁর পক্ষে সম্ভব নয়। আসলে, বাস্তবেই এমনটা যে হতে পারে তা বোধহয় সুদূর কল্পনাতেও ছিল না প্রিয়ার। ওমর লুলু পরিচালিত অরু আদার লাভ-এ প্রথমে একটা ছোট্টখাটো ভূমিকায় অভিনয়ের সুযোগ পেয়েছিলেন এই কলেজ পড়ুয়া। কিন্তু সবকিছুর মোড় ঘুরিয়ে দিল প্রিয়া অভিনীত গানের দৃশ্য। আরও বলে করে বললে, তাঁর চোখের অভিব্যক্তিতে প্রেমের প্রকাশ। প্রিয়া বলেছেন, ওই দৃশ্যটি জানুয়ারিতে শ্যুটিং করা হয়েছিল। ওমর ইক্কা আমাকে নতুন একটা কিছু করতে বলেছিলেন। আমি তখন নিজের মতো করে ওই দৃশ্যে তা করি। প্রথম টেকেই সেই অভিনয় একেবারে সঠিক হয়েছিল। পুরো ঘটনায় নিজের ভাগ্যকেই কৃতিত্ব দিচ্ছেন প্রিয়া। তিনি বলেছেন, গানের ভিডিওটা প্রকাশ্যে এলেই যে এত কিছু হয়ে যাবে, তা কখনওই ভাবিনি। ত্রিচুরের বিমলা কলেজের বিকমের প্রথম বর্ষের পড়ুয়া প্রিয়া এখন নবার্জিত খ্যাতিটা তারিয়ে তারিয়ে উপভোগ করতে চান। তিনি বলেছেন, গতকাল কলেজে গিয়েছিলাম। আমার শিক্ষক ও সহপাঠীরা দেখছি, আমার চেয়েও অনেক বেশি উচ্ছ্বসিত। আমার পরিবারও খুবই গর্বিত। প্রিয় সিনেমায় মনোযোগ দেওয়ার পরিকল্পনা করছেন। তবে এখন পড়াশোনা চালিয়ে যেতে চান তিনি। সেই সঙ্গে গান ও নাচের ক্লাসও। ভালোবাসা সম্পর্কে তাঁর ধারনা কী? এই প্রশ্নের উত্তরে প্রিয়া বলেছেন, প্রেম তো মায়াজালের মতো। এটা একেবারেই অপ্রতিরোধ্য। সময় বদলেছে। এই আধুনিক যুগেও প্রেমের আকর্ষণ দুর্নিবার। সিনেমার ওই দৃশ্যটাতে আমরা স্কুলের দুই পড়ুয়ার একে অপরের ভালোলাগার অনুভূতি প্রকাশ করেছি। আর সেই ভালোলাগাটা প্রেমের সবচেয়ে মধুর অংশ। চোখে চোখে কথা বলা, হঠাত্ করে লজ্জা রাঙা হয়ে যাওয়াটা খুবই মিষ্টি। ভ্যালেন্টাইন দিবসের আগে প্রিয়া তাঁর অনুরাগীদের ভালোবাসা ও খুশির শুভকামনা জানিয়েছেন। তিনি বলেছেন, আমি সত্যিকারের ভালোবাসায় বিশ্বাস করি। প্রত্যেক প্রজন্ম ধরেই এই প্রেমের ধারা একইভাবে বয়ে চলেছে। প্রেমের এই সম্মোহনী শক্তিকে বশ করার ক্ষমতা প্রযুক্তি বা আধুনীকিকরণ, কারুরই নেই।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Filmmaker Arrested : পরবর্তী ছবি নিয়ে আলোচনার জন্য ডেকে অভিনেত্রীকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার নামী পরিচালক
পরবর্তী ছবি নিয়ে আলোচনার জন্য ডেকে অভিনেত্রীকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার নামী পরিচালক
Sonu Nigam: অপারেশন টেবিলেও সোনু নিগমের সংগীতচর্চা, চিকিৎসকদের কী বার্তা?
অপারেশন টেবিলেও সোনু নিগমের সংগীতচর্চা, চিকিৎসকদের কী বার্তা?
Mithun Chakraborty: হাসপাতাল থেকে ছুটি পেলেন মিঠুন চক্রবর্তী, কী হয়েছিল কিংবদন্তি অভিনেতার?
হাসপাতাল থেকে ছুটি পেলেন মিঠুন চক্রবর্তী, কী হয়েছিল কিংবদন্তি অভিনেতার?

ভিডিও

BJP LIVE: 'কেন তোলাবাজের সঙ্গে বৈঠকে মন্ত্রী?' পুর ও নগরোন্নয়ন প্রতিমন্ত্রীকে প্রশ্ন BJP নেতার
RG Kar News: ফের বিতর্কে আর জি করকাণ্ডে থ্রেট কালচারের নাম জড়ানো অভীক দে
Recruitment Scam: স্কুলে শিক্ষকের নিয়োগ প্রক্রিয়ায় সিঁদুরে মেঘ? ভেরিফিকেশনের প্রক্রিয়া আপাতত স্থগিত
Sabyasachi Dutta: তোলাবাজির মামলায় আরও বিপাকে সব্যসাচী দত্ত
CPM-BJP Chinsurah: চুঁচুড়ায় বামেদের পথসভায় হামলা ও মঞ্চ ভাঙচুর বিজেপির বিরুদ্ধে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Weather Update: কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Unhappy Leave : মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
Abhishek PA Sumit Roy: অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Embed widget