এক্সপ্লোর

সামান্থা-নাগার বিচ্ছেদের খবরে ভারাক্রান্ত মনে সোশ্যাল মিডিয়ায় কী লিখলেন কিংবদন্তি নাগার্জুন?

বিবাহিত জীবনে ইতি টানলেও তাঁদের বন্ধুত্ব যে অটুট থাকবে, সে কথাও লিখেছেন দুই তারকাই। তবে, দুই তারকার বিচ্ছেদের খবরে মন ভারাক্রান্ত কিংবদন্তি অভিনেতা নাগার্জুনের।

মুম্বই: বেশ কিছুদিন ধরেই গুঞ্জন চলছিল যে, দক্ষিণের দুই জয়প্রিয় তারকা সামান্থা রথ প্রভু (Samantha) এবং তাঁর স্বামী নাগা চৈতন্যর (Naga Chaitanya) মধ্যে বৈবাহিক সম্পর্কটা সঠিক যাচ্ছে না। গুঞ্জন শুরু হয়, যখন অভিনেত্রী সামান্থা তাঁর সোশ্যাল মিডিয়া হ্যান্ডল থেকে স্বামীর পদবী 'আক্কিনেনি' মুছে ফেলেন। সেই সময়ে স্বীকার না করলেও গতকাল নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডলে স্বামী নাগা চৈতন্যর সঙ্গে বিবাহিত জীবনে বিচ্ছেদের কথা ঘোষণা করলেন অভিনেত্রী। একই পোস্ট করেছেন অভিনেতা নাগা চৈতন্যও। কারণ হিসেবে দুই তারকাই পোস্টে লিখেছেন যে, তাঁরা নিজেদের নিজেদের পথে এগিয়ে চলতে চান, তাই এই সম্পর্ক থেকে বেরিয়ে আসছেন। পাশাপাশি বিবাহিত জীবনে ইতি টানলেও তাঁদের বন্ধুত্ব যে অটুট থাকবে, সে কথাও লিখেছেন দুই তারকাই। তবে, দুই তারকার বিচ্ছেদের খবরে মন ভারাক্রান্ত কিংবদন্তি অভিনেতা নাগার্জুনের (Nagarjuna)।

আরও পড়ুন - ৪ বছরের বৈবাহিক সম্পর্কে ইতি, বিবাহবিচ্ছেদের কথা ঘোষণা করলেন সামান্থা-নাগা

ছেলে নাগা চৈতন্যর সঙ্গে সামান্থার বিচ্ছেদের খবরে ভারাক্রান্ত মনে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেন বাবা নাগার্জুন। সামান্থা এবং নাগা চৈতন্য বিচ্ছেদের খবর পোস্ট করার পরই এদিন নাগার্জুন তাঁর অফিশিয়াল ফেসবুক পেজে জানালেন যে, 'জানু' অভিনেত্রী সামান্থার সঙ্গে তাঁর পরিবার পরবর্তীকালেও সবসময়ই সুখকর মুহূর্ত কাটাবে। তিনি সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে লেখেন, 'খুবই ভারাক্রান্ত মনে বলতে হচ্ছে যে, স্যাম এবং চৈ-র মধ্যে যা কিছুই ঘটেছে, তা খুবই দুর্ভাগ্যজনক। স্বামী এবং স্ত্রীর মধ্যে যা ঘটে তা খুবই ব্যক্তিগত। স্যাম এবং চৈ দুজনেই আমার কাছে প্রিয়। আমার পরিবার সবসময়ই স্যামের সঙ্গে সুখকর মুহূর্ত কাটাবে এবং ও সবসময়ই আমাদের কাছে প্রিয় হয়ে থাকবে। ঈশ্বর ওদের দুজনকেই আশির্বাদ করুন এবং খারাপ সময় কাটিয়ে ওঠার শক্তি দিন, এই প্রার্থনাই করি।'

আরও পড়ুন - Super Dancer 4 : শিল্পা শেট্টির সঙ্গে বন্ধুত্বের 'রজত জয়ন্তী বর্ষে' মজাদার গল্পের স্মৃতি রোমন্থন তব্বুর


সামান্থা-নাগার বিচ্ছেদের খবরে ভারাক্রান্ত মনে সোশ্যাল মিডিয়ায় কী লিখলেন কিংবদন্তি নাগার্জুন?

এদিন সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে যে বিবৃতি দিয়ে বিচ্ছেদের খবর জানিয়েছেন, সামান্থা এবং নাগা চৈতন্য, তাতে অনুরাগী এবং সংবাদমাধ্যমকেও ধন্যবাদ জানিয়েছেন তাঁদের পাশে থাকার জন্য। প্রসঙ্গত, চার বছরের বিবাহিত জীবনে ইতি টানলেন দক্ষিণের দুই তারকা। ২০১৭ সালের ৬ অক্টোবর গোয়াতে একে অপরের সঙ্গে হিন্দু মতে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন সামান্থা এবং নাগা চৈতন্য। পরদিন অর্থাৎ ৭ অক্টোবর খ্রীষ্টান মতে বিয়ে সারেন দুজনে। সামনেই বিবাহবার্ষিকীর দিন। তার আগেই এমন খবরে মন ভারাক্রান্ত অনুরাগীদেরও।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Govinda-Sunita Ahuja: চর্চিত প্রেমিকার সঙ্গে গোবিন্দকে দেখে কটাক্ষ সুনীতা আহুজার, পাল্টা চাঁচাছোলা জবাব দিলেন নায়কও
চর্চিত প্রেমিকার সঙ্গে গোবিন্দকে দেখে কটাক্ষ সুনীতা আহুজার, পাল্টা চাঁচাছোলা জবাব দিলেন নায়কও
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা

ভিডিও

Sukanta Majumdar: 'আমার এলাকা থেকেও লোক গিয়েছে, আমরা তো কোথাও পেটাতে যাইনি', বাঁকুড়ার ঘটনা নিয়ে মন্তব্য সুকান্ত মজুমদারের
Suvendu Adhikari | কাল কারা অন্নপূর্ণা যোজনার টাকা পেয়ে যাবেন ? জানালেন মুখ্যমন্ত্রী | ABP Ananda LIVE
TMC News: পুলিশের ওপর হামলা ও তোলাবাজিতে গ্রেফতার তৃণমূল নেতা শ্যামল মিত্র, ডিম ছুড়ে বিক্ষোভ
Jairam Ramesh | সনিয়াকে আক্রমণ অমিত শাহের, পাল্টা জবাব জয়রাম রমেশের
UGC-NET | এবার UGC-NET এর প্রশ্নপত্রে ত্রুটি, ফের বিতর্কে NTA | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget