এক্সপ্লোর

Nana Patekar: 'রিহার্সাল চলছে ভেবে অজান্তে চড় মেরেছি', ভাইরাল ভিডিও বিতর্কে ক্ষমা চাইলেন নানা পটেকর

Nana Patekar Viral Video: এই ঘটনা 'নিজের অজান্তেই' হয়ে বলে দাবি করেছেন অভিনেতা। একটি সোশাল পোস্টের মাধ্যমে ক্ষমাও চেয়েছেন জনপ্রিয় এই বর্ষীয়ান অভিনেতা।

নয়া দিল্লি: বারাণসীতে (Benaras) শুটিংয়ের সময় এক অনুরাগীকে চড় মেরে প্রবল বিতর্কের মুখে পড়েছেন অভিনেতা নানা পটেকর (Nana Patekar)। সোশাল মিডিয়ায় (Social Media) সেই ভিডিও ভাইরাল (Viral Video) হতেই নানা'র বিরুদ্ধে সরব হয়েছেন নেটিজেনরা। যদিও এই ঘটনা 'নিজের অজান্তেই' হয়ে বলে দাবি করেছেন অভিনেতা। একটি সোশাল পোস্টের মাধ্যমে ক্ষমাও চেয়েছেন জনপ্রিয় এই বর্ষীয়ান অভিনেতা। 

ওই ভিডিওতে নানা পটেকর বলেছেন, 'একটি ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে দেখা যাচ্ছে আমি একটি ছেলেকে মাথায় চড় মেরেছি। যদিও এই সিকোয়েন্সটি আমাদের ছবিরই একটি দৃশ্য ছিল। আমাদের এই দৃশ্যটি রিহার্সাল করার কথা ছিল। ডিরেক্টর তখন দৃশ্যটি পুনরায় রিহার্স করতে বলেন। সেই সময় ছেলেটি সিন-এ ঢুকে পড়ে। আমি জানতাম না ও কে। ভেবেছি ক্রু মেম্বারদের কেউ। তাই স্ক্রিপ্ট অনুযায়ী ওঁর মাথায় চড় মেরে ওকে বেরিয়ে যেতে বলেছি। এরপর আমি জানতে পারি যে ও আমাদের ছবির ক্রু-দের কেউ নয়। আমি সঙ্গে সঙ্গে ওঁকে ডেকে পাঠাই, কিন্তু ততক্ষণে ছেলেটি চলে গিয়েছিল।'

অভিনেতার কথায়, 'আমি কখনই ছবি তুলতে বারণ করি না। কখনই এই কাজ আমি করি না। কিন্তু এটা নিজের অজান্তেই ভুল হয়েছে আমার। কোনও ভুল বোঝাবুঝি হলে আমাকে ক্ষমা করবেন। আমি ভবিষ্যতে কোনওদিন এমন কাজ করব না'। 

ঠিক কী হয়েছিল? 

জাতীয় পুরস্কারপ্রাপ্ত অভিনেতা বারাণসীর দশাশ্বমেধ ঘাটে শ্যুটিং সারছিলেন, সেই সময়ই ভিড়ে দাঁড়িয়ে থাকা এক অনুরাগী বেশি কাছে চলে আসেন অভিনেতার। সেই সময় ওই অনুরাগীকে মাথার পিছনে থাপ্পড় মারতে দেখা যায় তাঁকে। এই ভিডিও ভাইরাল হতেই সমালোচনা ও কটাক্ষের ঝড়। আবার অনেকেই ৭২ বছর বয়সী অভিনেতার পক্ষেও কথা বলেছেন। "গদর ২" পরিচালক অনিল শর্মার পরবর্তী ছবি "জার্নি"র শুটিং করছিলেন অভিনেতা। ডিমেনশিয়ায় ভুগছেন, এমন একজন বাবার চরিত্রে রয়েছেন নানা। উৎকর্ষ শর্মা অভিনয় করেছেন তাঁর ছেলের ভূমিকায়।

বিবেক অগ্নিহোত্রী পরিচালিত "দ্য ভ্যাকসিন ওয়ার" দিয়ে পাঁচ বছর পর বড় পর্দায় ফিরে আসেন নানা পটেকর। এর আগে, তিনি রজনীকান্ত-অভিনীত "কালা" তে একজন প্রতিপক্ষ হিসেবে অভিনয় করেছিলেন। "দ্য ভ্যাকসিন ওয়ার" ছবিতে, ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চ (ICMR) এর প্রাক্তন মহাপরিচালক বলরাম ভার্গবের চরিত্রে অভিনয় করেছিলেন অভিনেতা ।  

আরও পড়ুন, সেলফি তুলতে চেয়ে বিপত্তি! অনুরাগীকে সপাটে 'চড়' নানা পটেকরের, ভাইরাল ভিডিওয় সমালোচনার ঝড়

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

ফের সত্যজিতের ভূমিকায় জিতু? থাকছেন রুদ্রনীল, ঋত্বিক, সৃজিত বলছেন, 'মহারাজা তোমারে সেলাম'
ফের সত্যজিতের ভূমিকায় জিতু? থাকছেন রুদ্রনীল, ঋত্বিক, সৃজিত বলছেন, 'মহারাজা তোমারে সেলাম'
Dev On Mithun Chakraborty: হাসপাতালে ভর্তি মিঠুন চক্রবর্তী, অভিনেতাকে দেখতে গিয়ে আবেগঘন পোস্ট দেবের,
হাসপাতালে ভর্তি মিঠুন চক্রবর্তী, অভিনেতাকে দেখতে গিয়ে আবেগঘন পোস্ট দেবের, " তুমি বাবার মতোই.."
Rupali Ganguly on Narendra Modi: 'প্রধানমন্ত্রী যদি সত্যিই একনায়ক হতেন...' রূপালি গঙ্গোপাধ্যায়ের মন্তব্যে জোর বিতর্ক
'প্রধানমন্ত্রী যদি সত্যিই একনায়ক হতেন...' রূপালি গঙ্গোপাধ্যায়ের মন্তব্যে জোর বিতর্ক
Language Row: ‘নিজের মাতৃভাষা না জানা লজ্জাজনক’, ভাষা বিতর্ক উস্কে দিলেন অভিনেতা ধনুষ, রাজনীতিতে আসা নিয়ে জল্পনার মধ্যেই
‘নিজের মাতৃভাষা না জানা লজ্জাজনক’, ভাষা বিতর্ক উস্কে দিলেন অভিনেতা ধনুষ, রাজনীতিতে আসা নিয়ে জল্পনার মধ্যেই

ভিডিও

Lublur Prithibi | কমিকস শিল্পের অস্কার 'আইসনার অ্যাওয়ার্ড'-এর জন্য মনোনীত হয়েছেন গ্রাফিক নভেল 'লুবলুর পৃথিবীর' লেখক চার্বাক দীপ্ত
Naktala Shilpi Astha | দেখতে দেখতে ১৭ বছর। শিল্পীদের বিশেষ প্রয়োজনে পাশে খুঁটির মতো দাঁড়িয়ে রয়েছে 'নাকতলা শিল্পী আস্থা'
Saltlake - D'CosMedics | এবার সল্টলেকেও ডি-কসমেডিক্স। উদ্বোধন করলেন অভিনেতা জিৎ
Swasthya Bhawan | ফেরানোর যাবে না Thalassemia রোগীদের, রক্তপাচার বিতর্কের মাঝে নির্দেশ স্বাস্থ্যভবনের
TMC Turmoil Deepens | তৃণমূলে অনাস্থা তৃণমূলেরই! 'কালীঘাটপন্থী' সভাপতি পাত্তা দেন না বলে অভিযোগ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Shani Panvati 2027: সাড়েসাতির থেকেও কঠিন শনির পনবতী? চাকরি-পরিবারে বড় প্রভাব, ২ রাশিতে কী কী ঘটতে চলেছে?
সাড়েসাতির থেকেও কঠিন শনির পনবতী? চাকরি-পরিবারে বড় প্রভাব, ২ রাশিতে কী কী ঘটতে চলেছে?
Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Heavy Rainfall: জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
Embed widget