এক্সপ্লোর

National Film Awards 2023: '...ঝুঁকেগা নেহি', জাতীয় পুরস্কারে সেরা অভিনেতা অল্লু অর্জুন ভাসলেন আবেগে, উচ্ছ্বসিত টিম 'পুষ্পা'

Allu Arjun: 'পুষ্পা: দ্য রাইজ' একটি তেলুগু ভাষায় তৈরি অ্যাকশন ড্রামা ঘরানার ছবি। সুকুমারের পরিচালনায় এই ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করেছিলেন অল্লু অর্জুন। তাঁর বিপরীতে ছিলেন রশ্মিকা মান্দান্না।

নয়াদিল্লি: '৬৯তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার'-এ (69th National Film Awards) ফিচার ফিল্ম বিভাগে সেরা অভিনেতার তকমা পেলেন অল্লু অর্জুন (Allu Arjun), সৌজন্যে তাঁর বিখ্যাত ছবি 'পুষ্পা: দ্য রাইজ' (Pushpa: The Rise)। যখন দেশবাসী অপেক্ষায় ছবির দ্বিতীয় ভাগ মুক্তির, সেই আবহে এই ঘোষণা অত্যন্ত আনন্দের বটে। সেরা অভিনেতার নাম ঘোষণার পরই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল টিম 'পুষ্পা'র উচ্ছ্বাসের ভিডিও। 

সেরা অভিনেতা 'পুষ্পারাজ', উচ্ছ্বসিত গোটা টিম

বাড়িতেই সকলে মিলে 'জাতীয় চলচ্চিত্র পুরস্কার'-এর তালিকা ঘোষণা শুনছিলেন। সেরা অভিনেতা হিসেবে অল্লু অর্জুনের নাম ঘোষণা হতেই উচ্ছ্বাসে ফেটে পড়েন সকলে। ভিডিওয় হাততালির শব্দে কান পাতা দায়। ঘরে উপস্থিত সকলেই উচ্ছ্বসিত। ভিডিওর কেন্দ্রে যদিও পরিচালক সুকুমার ও অভিনেতা অল্লু অর্জুনের আলিঙ্গন। সাফল্যের আনন্দ যে এভাবেই ভাগ করে নিতে হয়। অদূরে দাঁড়িয়ে স্বামীর সাফল্যে প্রশান্তির চওড়া হাসি স্ত্রী অল্লু স্নেহা রেড্ডির মুখে। আবেগঘন বাকিরাও। 

 

'পুষ্পা: দ্য রাইজ' একটি তেলুগু ভাষায় তৈরি অ্যাকশন ড্রামা ঘরানার ছবি। সুকুমারের পরিচালনায় এই ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করেছিলেন অল্লু অর্জুন। তাঁর বিপরীতে ছিলেন রশ্মিকা মান্দান্না। এই ছবির গান থেকে অ্যাকশন দৃশ্য থেকে সংলাপ, রীতিমতো ভাইরাল হয়ে ছড়িয়ে পড়ে দেশ থেকে বিদেশেও। প্যান ইন্ডিয়া এই ছবির অন্য ভাষায় ডাব হওয়া সংস্করণও সাফল্য লাভ করে ভালই। সেই ছবির শেষ দৃশ্যেই সিক্যুয়েল 'পুষ্পা: দ্য রুল'-এর ঘোষণা করা হয়। ছবির শ্যুটিং প্রায় শেষ পর্যায় এবং দেশবাসী মুখিয়ে রয়েছেন এই ছবির মুক্তির জন্য।

আরও পড়ুন: National Film Awards 2023: সাম্প্রদায়িকতায় ইন্ধন জোগানোর অভিযোগ, নিষিদ্ধ হয় বিদেশেও, ‘জাতীয় অখণ্ডতা' রক্ষার পুরস্কার ‘দ্য কাশ্মীর ফাইলস’কে

অন্যদিকে জাতীয় পুরস্কারের মঞ্চে সম্মানিত হলেন আলিয়া ভট্ট (Alia Bhatt) এবং কৃতী শ্যানন (Kriti Sanon)। সেরা অভিনেত্রীর সম্মান পেলেন দুই অভিনেত্রীই। 'গঙ্গুবাই কাথিয়াওয়াড়ি'র (Gangubai Kathiawadi) জন্য সম্মানিত হলেন আলিয়া। কৃতী সম্মানিত হলেন 'মিমি' ছবির জন্য (Mimi)। আলিয়া এবং কৃতী, দু'জনেই বাণিজ্যিক ঘরানার ছবির মুখ হিসেবে পরিচিত। কিন্তু শুধু লাস্যময়ী নায়িকা হিসেবে নিজেদের বেঁধে রাখেননি তাঁরা। বারবার অভিনয় ক্ষমতার প্রমাণ দিয়েছেন। তারই স্বীকৃতি পেলেন।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Mukesh Khanna on National Anthem: 'জন গণ মন' নয়, জাতীয় সঙ্গীত হোক 'বন্দে মাতরম'.. 'শক্তিমান' মুকেশ খান্নার মন্তব্যে ফের বিতর্ক
'জন গণ মন' নয়, জাতীয় সঙ্গীত হোক 'বন্দে মাতরম'.. 'শক্তিমান' মুকেশ খান্নার মন্তব্যে ফের বিতর্ক
Mithun Chakraborty: মিঠুন চক্রবর্তীর উদ্যোগে টলিউডের জট কাটাতে মিটিং, ঠিক হয়ে গেল নির্বাচনের দিনক্ষণও
মিঠুন চক্রবর্তীর উদ্যোগে টলিউডের জট কাটাতে মিটিং, ঠিক হয়ে গেল নির্বাচনের দিনক্ষণও
Govinda-Sunita: বিবাহ বহির্ভূত সম্পর্ক নিয়ে গোবিন্দকে কটাক্ষ সুনীতার, নায়কের পাশে দাঁড়িয়ে সলমনের প্রাক্তন বললেন...
বিবাহ বহির্ভূত সম্পর্ক নিয়ে গোবিন্দকে কটাক্ষ সুনীতার, নায়কের পাশে দাঁড়িয়ে সলমনের প্রাক্তন বললেন...
Rathijit Bhattacharjee: হঠাৎ গুরুতর অসুস্থ, হাসপাতালে ভর্তি করাতে হল বাংলার জনপ্রিয় সঙ্গীতশিল্পীকে! কেমন আছেন তিনি?
হঠাৎ গুরুতর অসুস্থ, হাসপাতালে ভর্তি করাতে হল বাংলার জনপ্রিয় সঙ্গীতশিল্পীকে! কেমন আছেন তিনি?

ভিডিও

Bhatpara News: বৃদ্ধ দম্পতির সঙ্গে প্রতারণা, ঠকিয়ে বাড়ি দখল, অভিযোগ উঠল উত্তর ২৪ পরগনার ভাটপাড়ায়
Tarapith Fire: তারাপীঠের হোটেলে ২ শিশু-সহ আলিপুরদুয়ার-মেঘালয়ের ৯ পুণ্যার্থী জীবন্ত দগ্ধ
Sougata Roy: বিজেপি ভাল লোকেদের টার্গেট করে অপমান করেছে, মারধর করছে : সৌগত রায় | ABP Ananda Live
Asish Banerjee Death | আশিস বন্দ্যোপাধ্যায়ের কার্যালয়ে পৌঁছল ফরেন্সিক টিম
Tarapith Hotel Fire : কৌশিকী অমাবস্য়ার আগে তারাপীঠ নিয়ে বিশেষভাবে সতর্ক রাজ্য সরকার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget