এক্সপ্লোর

Nayanthara: 'জওয়ান' মুক্তির ১ সপ্তাহ আগে চমক নয়নতারার! ইনস্টাগ্রামে ডেবিউ করলেন 'লেডি সুপারস্টার'

Nayanthara in Instagram: আত্মপ্রকাশ ইনস্টাগ্রামে। নয়নতারা পোস্ট এই সাইটে পা রেখেই পোস্ট করলেন 'সোয়্যাগ' রিল। সাদা পোশাকে দুই কোলে দুই ছেলে, উইর ও উলগকে নিয়ে হেঁটে আসছেন।

চেন্নাই: দক্ষিণ ভারতের (South India) ফিল্ম ইন্ডাস্ট্রিতে তিনি 'লেডি সুপারস্টার' (Lady Superstar) নামেই খ্যাত। তিনি নয়নতারা (Nayanthara)। যাঁর ব্যক্তিগত ও পেশাগত উভয় জীবন নিয়েই উৎসাহী অনুরাগীরা, তিনি অবশ্য সোশ্যাল মিডিয়া থেকে খানিক দূরে থাকতেই ভালবাসেন। তবে ৩১ অগাস্ট অনুরাগীদের বিশেষ উপহার দিলেন অভিনেত্রী। খাতা খুললেন ইনস্টাগ্রামে। নজর কাড়ল তাঁর প্রথম পোস্টও। একেবারে 'সোয়্যাগ' (swag) নিয়ে এন্ট্রি নয়নতারার, সঙ্গী দুই সন্তান।

ইনস্টাগ্রাম পরিবারের সদস্য হলেন 'লেডি সুপারস্টার'

আত্মপ্রকাশ ইনস্টাগ্রামে। নয়নতারা পোস্ট এই সাইটে পা রেখেই পোস্ট করলেন 'সোয়্যাগ' রিল। সাদা পোশাকে দুই কোলে দুই ছেলে, উইর ও উলগকে নিয়ে হেঁটে আসছেন। তিনজনেরই চোখে কালো চশমা। কায়দাই আলাদা যাকে বলে! রিলে আবার ব্যবহার করেছেন রজনীকান্তের 'জেলার' ছবির 'আলাপ্পারা' থিম সং। অভিনেত্রীর পোস্টে কমেন্ট করে তাঁকে 'IG'-তে স্বাগত জানালেন তাঁর স্বামী ভিগনেশ শিবান। ইনস্টাগ্রামে পা রেখেই সাড়ে ৪ লক্ষ ফলোয়ার হয়ে গেছে নয়নতারার, যে সংখ্যা এখনও বাড়ছে।

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by N A Y A N T H A R A (@nayanthara)

প্রসঙ্গত, সামনের বৃহস্পতিবার প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে 'জওয়ান' (Jawan Trailer Out)। সেই ছবি নিয়ে যখন উত্তেজনা তুঙ্গে, তার ট্রেলার মুক্তির আবহেই ইনস্টাগ্রামে পা রাখলেন নয়নতারা। ছবির ট্রেলার মুক্তির পর সেগুলোও নিজের প্রোফাইলে শেয়ার করেছেন তিনি। লিখলেন, 'আমার প্রিয় অভিনেতার সঙ্গে আমার প্রথম ছবি', ট্যাগ করলেন শাহরুখ খানকে। অন্যদিকে, এদিন শাহরুখ খান (Shah Rukh Khan) ছবির ট্রেলার পোস্ট করে লেখেন, 'বিচার ও এক জওয়ানের। নারী ও তাদের প্রতিহিংসার। একজন মা ও ছেলের। এবং অবশ্যই,  অনেকটা মজা! প্রস্তুত তো?' 

আরও পড়ুন: 'Jawan' Trailer Out: অদেখা অবতারে শাহরুখ খান, নজর কাড়লেন 'কালী' বিজয় সেতুপতি, প্রকাশ্যে 'জওয়ান' ট্রেলার

কর্মজীবনের শুরুর দিক থেকেই সোশ্যাল মিডিয়া থেকে দূরে থেকেছেন নয়নতারা। তিনি অধিকাংশ ফিল্ম ইভেন্টেও অংশ নেন না। যদিও ৩১ অগাস্ট সারপ্রাইজ দিলেন অনুরাগীদের। হাজির হলেন ইনস্টাগ্রামে। 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

সেরা শিরোনাম

Bollywood News: অভিনয় করেছিলেন নানা পাটেকরের সঙ্গে, প্রয়াত হলেন সেই অভিনেত্রীও
অভিনয় করেছিলেন নানা পাটেকরের সঙ্গে, প্রয়াত হলেন সেই অভিনেত্রীও
Tollywood News: বলিউডের ABCD এবার বাংলা ছবিতে? নাচকে কেন্দ্র করে তৈরি হচ্ছে নতুন সিনেমা
বলিউডের ABCD এবার বাংলা ছবিতে? নাচকে কেন্দ্র করে তৈরি হচ্ছে নতুন সিনেমা
Srijit Mukherji: গানের প্রতি আমার ভালবাসাকে নিজের ছবিতে ব্যবহার করার ইচ্ছা ছিল অনেকদিনের: সৃজিত মুখোপাধ্যায়
গানের প্রতি আমার ভালবাসাকে নিজের ছবিতে ব্যবহার করার ইচ্ছা ছিল অনেকদিনের: সৃজিত মুখোপাধ্যায়
Imran Khan in CJP Protest: CJP-র আন্দোলনে গিয়ে পুলিশের হাতে আটক, ছাড়া পাওয়ার পরেও ইমরান এবং লেখার বিরুদ্ধে FIR দায়ের
CJP-র আন্দোলনে গিয়ে পুলিশের হাতে আটক, ছাড়া পাওয়ার পরেও ইমরান এবং লেখার বিরুদ্ধে FIR দায়ের

ভিডিও

Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ
Yogi Adityanath:
Suvendu Adhikari:
CJP protest | যন্তর মন্তরে কর্মসূচির আবেদন নিয়ে পার্লামেন্টারি স্ট্রিট থানায় CJP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Abishek Porel Exclusive: 'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
8th Pay Commission : ১৫ বছরের পেনশন রুলে হবে বড় পরিবর্তন ? অষ্টম বেতন কমিশনে নতুন খবর, কবে সুপারিশ জমা ?
১৫ বছরের পেনশন রুলে হবে বড় পরিবর্তন ? অষ্টম বেতন কমিশনে নতুন খবর, কবে সুপারিশ জমা ?
Cristiano Ronaldo: কেন সাসপেন্ড করা হল রোনাল্ডোকে? আদৌ কি পর্তুগাল দলে আর ফিরতে পারবেন সি আর সেভেন?
কেন সাসপেন্ড করা হল রোনাল্ডোকে? আদৌ কি পর্তুগাল দলে আর ফিরতে পারবেন সি আর সেভেন?
Oppositions Rally : রাজধানীর বুকে বিশাল জমায়েত, সুপ্রিম কোর্টমুখী বিরোধী শিবিরের মিছিল ; আগেই পৌঁছে গেল লিগ্যাল টিম
রাজধানীর বুকে বিশাল জমায়েত, সুপ্রিম কোর্টমুখী বিরোধী শিবিরের মিছিল ; আগেই পৌঁছে গেল লিগ্যাল টিম
Abishek Porel: জেলমুক্তির ২৫ দিন পরেই সেঞ্চুরি, মাঠে কাঁদলেন অভিষেক পোড়েল, কোহলি-সেলিব্রেশন কল্যাণীতে
জেলমুক্তির ২৫ দিন পরেই সেঞ্চুরি, মাঠে কাঁদলেন অভিষেক পোড়েল, কোহলি-সেলিব্রেশন কল্যাণীতে
Abhijeet Dipke : 'এবার পুরো দেশই যন্তর মন্তর হয়ে উঠবে !' হুঙ্কার অভিজিৎ দীপকের
'এবার পুরো দেশই যন্তর মন্তর হয়ে উঠবে !' হুঙ্কার অভিজিৎ দীপকের
Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
Kolkata: দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
Embed widget