এক্সপ্লোর

New Bengali Serial: মুখ্যচরিত্রে হানি বাফনা ও টুম্পা ঘোষ, আসছে নতুন ধারাবাহিক 'শ্যামা'

New Bengali Serial Update: এই ধারাবাহিকে হানি বাফনাকে দেখা যাবে জয়ের চরিত্রে। অন্যদিকে ধারাবাহিকের নায়িকা টুম্পার নাম অরিত্রি। 

কলকাতা: ফের নতুন ধারাবাহিকের প্রধান মুখ হানি বাফনা (Honey Bafna)। তাঁর বিপরীতে দেখা যাবে অভিনেত্রী টুম্পা ঘোষ (Tumpa Ghosh)-কে। সান বাংলায় আসছে নতুন ধারাবাহিক 'শ্যামা'। এই ধারাবাহিকে হানি বাফনাকে দেখা যাবে জয়ের চরিত্রে। অন্যদিকে ধারাবাহিকের নায়িকা টুম্পার নাম অরিত্রি। 

ধারাবাহিকের গল্প অনুযায়ী, জয় একজন বড়লোক বাড়ির ছেলে। বন্দ্যোপাধ্যায় বাড়ির প্রধান বকুল বন্দ্যোপাধ্যায়। গোটা বাড়ির কর্তা তিনিই, সবকিছু চলে তাঁর ইচ্ছেতেই। তিনি একজন প্রখ্যাত জ্যোতিষ ও সম্পর্কে ধারাবাহিকের নায়ক জয়ের দাদু। অন্যদিকে, সতীপীঠ মন্দিরের পুরোহিতের কন্যা সুন্দরী অরিত্রি। তাঁকে প্রথম দেখাতেই তাঁর প্রেমে পড়েন জয়। বাড়ির সবার মত নিয়ে আশীর্বাদ নিয়ে বিয়ে হয়ে যায় তাঁদের। জ্যোতিষ পরিবারের ছেলে ও পুরোহিত পরিবারের কন্যার বিয়ের আগে তাঁদের কুষ্টি মিলিয়েও দেখা হয়েছিল। সেই অনুযায়ী, তাঁরা একেবারে একে অপরের যোগ্য।

কিন্তু বিয়ের পরেই তাদের জীবনে আসে অতীতের কালো ছায়া। যে সমস্ত ঘটনার কথা বিয়ের আগে জানতেনই না তাঁরা, সেই সমস্ত ঘটনা, চরিত্র ছায়া ফেলে তাঁদের জীবনে। এই সমস্ত প্রতিবন্ধকতা কাটিয়ে আদৌ কি সুখী দাম্পত্য কাটাতে পারবেন জয় ও অরিত্রি? একটি ষড়যন্ত্রে জড়িয়ে পড়ে সাদামাটা অরিত্রি। সে কি এই জাল ছিল বেরিয়ে আসতে পারবে নাকি নষ্ট হয়ে যাবে তাদের বৈবাহিক জীবন, সেই উত্তর মিলবে গল্পে। 

ধারাবাহিকে জয়ের দাদু বকুলের চরিত্রে দেখা যাবে বিশ্বনাথ চক্রবর্তী (Biswajit Chakraborty)-কে। জয়ের ঠাকুমার চরিত্রে দেখা যাবে অনুরাধা রায় (Anuradha Roy)-কে। জয়ের বাবার ভূমিকায় থাকছেন ভরত কল (Bharat Kaul)। জয়ের মায়ের ভূমিকায় থাকছেন সুচিস্মিতা চৌধুরী (Suchismita Chowdhury)। জয়ের ভাইয়ের ভূমিকায় দেখা যাবে সায়ক চক্রবর্তী (Sayak Chakraborty)-কে। অরিত্রির বাবার ভূমিকায় দেখা যাবে বোধিসত্ত্ব মজুমদার (Bodhisatya Majumdar)-কে। অরিত্রির মায়ের ভূমিকায় থাকছেন, মৌসুমী সাহা (Moushimi Saha)। জয়েক প্রেমিকার ভূমিকায় দেখা যাবে সুদীপ্তা বন্দ্যোপাধ্যায় (Sudipta Banerjee)-কে। 

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Honey Bafna (@honeybafna25)

আরও পড়ুন: Bengali Serial: যীশু-নীলাঞ্জনার নতুন ধারাবাহিকের হাত ধরে ছোটপর্দায় ফিরছেন ওম, বিপরীতে মৌমিতা

               

সেরা শিরোনাম

Govinda Sunita Divorce News: বিবাহবিচ্ছেদের মামলা তুলে নিয়েছেন সুনীতা, জানালেন গোবিন্দর ম্যানেজার, কী বলেছেন তিনি ?
বিবাহবিচ্ছেদের মামলা তুলে নিয়েছেন সুনীতা, জানালেন গোবিন্দর ম্যানেজার, কী বলেছেন তিনি ?
Anjan Dutt Priyo Bondhu: ২২ বছর পরে, কেমন আছে অর্ণব-জয়িতা? অঞ্জন দত্তের 'প্রিয় বন্ধু' ফিরছে ওয়েব সিরিজে! অভিনয়ে কে কে?
২২ বছর পরে, কেমন আছে অর্ণব-জয়িতা? অঞ্জন দত্তের 'প্রিয় বন্ধু' ফিরছে ওয়েব সিরিজে! অভিনয়ে কে কে?
Ranojoy-Shyamoupti: 'আত্মসম্মানের সঙ্গে আপোষ নয়', সম্পর্কে ভাঙনের গুঞ্জনের মধ্যেই ইঙ্গিতপূর্ণ পোস্ট রণজয় বিষ্ণুর
'আত্মসম্মানের সঙ্গে আপোষ নয়', সম্পর্কে ভাঙনের গুঞ্জনের মধ্যেই ইঙ্গিতপূর্ণ পোস্ট রণজয় বিষ্ণুর
Maharashtra News : ‘বিমল এলাচি’-র বিজ্ঞাপন, বড় সমস্যায় পড়তে পারেন শাহরুখ খান, অজয় দেবগন ও টাইগার শ্রফ ; FDA কমিশনার জানালেন...
‘বিমল এলাচি’-র বিজ্ঞাপন, বড় সমস্যায় পড়তে পারেন শাহরুখ খান, অজয় দেবগন ও টাইগার শ্রফ ; FDA কমিশনার জানালেন...

ভিডিও

Bigmint India Ferrous Week 2026: রাজ্য়ে শিল্পের অগ্রগতির লক্ষ্যে জে ডব্লু ম্য়ারিয়টে শুরু হয়েছে 'বিগমিন্ট ইন্ডিয়া ফেরাস উইক ২০২৬
Chok Bhanga 6ta: বালি পাচার নিয়ে মাফিয়ার সঙ্গে কথোপকথন? তদন্ত চেয়ে নাম না করে ঋতব্রতর নিশানায় 'কালীঘাট-তৃণমূল'র সাংসদের
Kolkata Hotel Updates: আছে দরজা, নেই বেরোনোর পথ! পুরসভা-পুলিশ-দমকলের ঢিল ছোঁড়া দূরত্বে জতুগৃহ!
Anti Terrorist Squad: পরপর পাকড়াও জঙ্গি, রাজ্যে তৈরি হচ্ছে অ্যান্টি টেররিস্ট স্কোয়াড
Annapurna Yojana: মন্ত্রিসভার বৈঠকে অন্নপূর্ণা যোজনা ও জল যন্ত্রণা নিয়ে নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget