এক্সপ্লোর

New Bengali Serial: নতুন ধারাবাহিকে ফের নবনীতা আর রাজার জুটি, আসছে 'বিয়ের ফুল'

New Bengali Serial Update: কেবল নবনীতা ও রাজা নয়, ধারাবাহিকে দেখা যাবে আরও এক জুটিকে। তাঁরা হলেন, সৌভিক বন্দ্যোপাধ্যায় ও একতা গঙ্গোপাধ্যায়

কলকাতা: সান বাংলায় শুরু হচ্ছে নতুন ধারাবাহিক 'বিয়ের ফুল'। আর সেই ধারাবাহিকের হাত ধরেই, দীর্ঘ বিরতির পরে পর্দায় ফিরছেন অভিনেত্রী নবনীতা দাস (Nabanita Das)। জুটি বাঁধছেন রাজা গোস্বামীর (Raja Goswami)-র সঙ্গে। পাঁচ ভাইয়ের গল্প নিয়ে এগিয়ে যাবে এই ধারাবাহিক। 

কেবল নবনীতা ও রাজা নয়, ধারাবাহিকে দেখা যাবে আরও এক জুটিকে। তাঁরা হলেন, সৌভিক বন্দ্যোপাধ্যায় ও একতা গঙ্গোপাধ্যায়। তাঁদের নাম আর্যকুমার ও ইচ্ছে। অন্যদিকে ধারাবাহিকে নবনীতা ও রাজার চরিত্রের নাম স্বর্ণকুমার ও কলি। ধারাবাহিকে অন্যান্য গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছেন, দুলাল লাহিড়ী (Dulal  Lahiri), মনোজ ওঝা, সৌম্য বন্দ্যোপাধ্যায় (Soumya  Banerjee), স্বাগতা বন্দ্যোপাধ্যায়, সুদীপ্তা বসু, রিমঝিম মিত্র (Rimjhim Mitra), ও কৌশিক বসু। শিবাংশু ভট্টাচার্য্যের (Sibangshu Bhattacharya) পরিচালনায় আগামী জুন মাস থেকেই শুরু হবে এই ধারাবাহিক।

এই ধারাবাহিকের গল্প এমন এক পরিবারকে নিয়ে যেখানে পাঁচ ভাইয়ের লক্ষ্য, তারা চিরকুমার থাকবে। জীবনে প্রেম বা বিয়ে নৈব নৈব চ। তাঁদের পরিবারের নাকি অভিশাপ রয়েছে। অতীতে এক দুর্ঘটনার ফলেই নাকি তাঁদের এই সিদ্ধান্ত। আর এই পরিবারের সবসময় ক্ষতি করার চেষ্টা করে দর্শনা। এই চরিত্রে দেখা যাবে রিমঝিমকে। 

কিন্তু বিধি বাম। বক্সিং চ্যাম্পিয়ন ইচ্ছে ছোট ভাই আর্য কুমারের প্রেমে পড়ে যায়। অন্যদিকে, গল্পের আরেক নায়িকা কলিও স্বর্ণ কুমারের প্রেমে হাবুডুবু। ঠিক কোন পরিণতি পাবে তাঁদের প্রেম, সেই নিয়েই এগিয়ে যাবে ধারাবাহিকের গল্প। এর আগে, চিরদিনই আমি যে তোমার, আলো ছায়া ও লক্ষ্মী কাকিমা সুপারস্টার -এ দেখা গিয়েছিল সৌভিককে। অন্যদিকে, গৌরীদান ধারাবাহিকে দেখা গিয়েছিল একতাকে। এবার জুটি বেঁধে নতুন গল্প বলবেন তাঁরা। 

অন্যদিকে বেশ কিছুদিন পরে ধারাবাহিকে ফিরছেন নবনীতা। এর আগে, নবনীতা ও রাজাকে জুটি বাঁধতে দেখা গিয়েছিল 'ছদ্মবেশী' ধারাবাহিকে। কমেডির মোড়কে এই ধারাবাহিকের গল্প বলতে বিশেষ করে আগ্রহী রাজা নিজেও। রাজার প্রথম ধারাবাহিক 'ভালবাসা ডট কম' ধারাবাহিকের স্টুডিওতেই হবে এই নতুন ধারাবাহিকের শ্যুটিং।

আরও পড়ুন: Summer Foods:প্রচণ্ড গরম থেকে শরীরকে বাঁচাতে পাতে রাখুন এই খাবারগুলি

আরও পড়ুন:Causes of Sweating: গরম বাড়ার সঙ্গে সঙ্গে আমরা ঘামতে শুরু করি কেন, এর পেছনে বৈজ্ঞানিক কারণ কী ?

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Nabanita❤ (@nabanita.das)

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Twisha Sharma death: হাড়হিম করা কয়েক ঘণ্টা, অভিনেত্রী ত্বিশার মৃত্যুর আগের প্রতিটি মিনিটের বর্ণনা CBI চার্জশিটে, কী ঘটেছিল?
হাড়হিম করা কয়েক ঘণ্টা, অভিনেত্রী ত্বিশার মৃত্যুর আগের প্রতিটি মিনিটের বর্ণনা CBI চার্জশিটে, কী ঘটেছিল?
Awarapan 2 Success: বক্সঅফিসে বাজিমাত ‘আওয়ারাপন ২’-র, কলম ধরলেন এমরান হাশমির স্ত্রী, লিখলেন, ‘২৩ বছর লাগল…’
বক্সঅফিসে বাজিমাত ‘আওয়ারাপন ২’-র, কলম ধরলেন এমরান হাশমির স্ত্রী, লিখলেন, ‘২৩ বছর লাগল…’
Mukesh Khanna on National Anthem: 'জন গণ মন' নয়, জাতীয় সঙ্গীত হোক 'বন্দে মাতরম'.. 'শক্তিমান' মুকেশ খান্নার মন্তব্যে ফের বিতর্ক
'জন গণ মন' নয়, জাতীয় সঙ্গীত হোক 'বন্দে মাতরম'.. 'শক্তিমান' মুকেশ খান্নার মন্তব্যে ফের বিতর্ক
Mithun Chakraborty: মিঠুন চক্রবর্তীর উদ্যোগে টলিউডের জট কাটাতে মিটিং, ঠিক হয়ে গেল নির্বাচনের দিনক্ষণও
মিঠুন চক্রবর্তীর উদ্যোগে টলিউডের জট কাটাতে মিটিং, ঠিক হয়ে গেল নির্বাচনের দিনক্ষণও

ভিডিও

Tarapith Fire Incident Update: তারাপীঠ হোটেলে অগ্নিকাণ্ডে মৃত্যুমিছিল, এবার গ্রেফতার হোটেল মালিক | ABP Ananda
Nadia Congress: নদিয়ায় ছেলে-সহ কংগ্রেস নেতাকে নৃশংসভাবে খুন, আরও ২জন গ্রেফতার
Asish Banerje: আশিস বন্দ্য়োপাধ্য়ায়ের অস্বাভাবিক মৃত্য়ুর পর ফের 'ভাইপো' তত্ত্ব সামনে আনল বিজেপি!
Asish Banerjee: কী এমন ঘটল যে জীবনের এই প্রান্তে এসে এত বড় পদক্ষেপ নিলেন বর্ষীয়ান তৃণমূল নেতা?
Bankura News:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget