এক্সপ্লোর

Web Series: প্যারানরমাল থেকে প্রেম.. পরিচালনায় হরনাথ, রাহুলেরা! মুক্তির অপেক্ষায় একগুচ্ছ ওয়েব সিরিজ

Web Series News: একগুচ্ছ ওয়েব সিরিজ নিয়ে আসছে 'প্লাটফর্ম এইট'। 'ইচ্ছাপূরণ', 'খানিকটা প্রেমের মতো', 'নিশীথ সেন' ও 'স্বর্গরথ সরগরম'।

Show Quick Read
Key points generated by AI, verified by newsroom
  • প্ল্যাটফর্ম এইট আনছে ৪টি নতুন ওয়েব সিরিজ।
  • প্যারানরম্য়াল থ্রিলার 'নিশীথ সেন'-এ বিশেষ ভুমিকায় ইন্দ্র, মায়া, বৃষ্টি।
  • রাহুল মুখার্জীর পরিচালনায় 'খানিকটা প্রেমের মতো' প্রেমের গল্প।
  • হরনাথ চক্রবর্তী ও অরিজিৎ চক্রবর্তীর পরিচালনায় আসছে নতুন সিরিজ।

কলকাতা: একটি নয়, ঘোষণা হয়েছে ৪টি ওয়েব সিরিজের। বর্তমানে মানুষ ওয়েব সিরিজ দেখার দিকে অনেক বেশি ঝুঁকেছে। আর দর্শকদের কথা ভেবেই, একটি নয় একগুচ্ছ ওয়েব সিরিজ নিয়ে আসছে 'প্লাটফর্ম এইট'। 'ইচ্ছাপূরণ', 'খানিকটা প্রেমের মতো', 'নিশীথ সেন' ও 'স্বর্গরথ সরগরম'। এই ৪টি ওয়েব সিরিজের পাশাপাশি, এই প্ল্যাটফর্মেই দেখা যাবে 'মরালি' আর 'পাতাল ঝড়'-এর মতো জনপ্রিয় সব ওয়েব সিরিজ। এই সিরিজগুলির মধ্যে সবার আগে মুক্তি পাবে, 'নিশীথ সেন'।

'নিশীথ সেন' ওয়েব সিরিজটি মূলত একটি প্যারানরম্য়াল থ্রিলার। ইন্দ্র, মায়া এবং বৃষ্টি.. এই ৩ জনের গল্প এই 'নিশীথ সেন'। ইন্দ্র একজন পুলিশ অফিসার যাঁকে কাজের সূত্রে বিভিন্ন সময়ে বাইরে যেতে হয়। সেইভাবেই তিনি স্ত্রী ও কন্যাকে নিয়ে গিয়েছিলেন নতুন একটি জায়গায়, ট্রেন্সফার হয়েছিল তাঁর। কিন্তু সেখানে থাকতে শুরু করার পর থেকেই অদ্ভূত সব স্বপ্ন দেখতে শুরু করে ইন্দ্রর কন্যা, বৃষ্টি। 'নিশীথ সেন' নামে এক ভয়াবহ ব্যক্তির চেহারা যেন আচ্ছন্ন করে ফেলে বৃষ্টিকে। স্বাভাবিক জীবন নষ্ট হয়ে যায় বৃষ্টির। এরপরেই গল্পে আসে নতুন মোড়।

সুমিত কুণ্ডুকে দেখা গিয়েছে নিশীথ সেনের ভূমিকায়। ইন্দ্রর ভূমিকায় দেখা গিয়েছে ফাহিম মির্জাকে। অঙ্কিতা মাঝিকে দেখা গিয়েছে মায়ার চরিত্রে। বিয়াস ধরকে দেখা গিয়েছে বৃষ্টির চরিত্রে। সৌরভ সাহাকে দেখা গিয়েছে অনির্বাণের চরিত্রে আর শাঁওলি চট্টোপাধ্যায়কে দেখা গিয়েছে ইরার চরিত্রে। তথাগত ভট্টচার্য্য এই ওয়েব সিরিজটি প্রযোজনা করেছেন। গল্পটি লিখেছেন সৌভিক কুণ্ডু।

'খানিকটা প্রেমের মতো' গল্পটির পরিচালনা করেছেন রাহুল মুখোপাধ্যায়। উজান আর মোহনার প্রেমের গল্প নিয়েই এগিয়ে যাবে এই সিরিজের গল্প। এর আগেও, 'কিশমিশ'-এর মতো সিনেমার হাত ধরে বড়পর্দায় প্রেমের গল্প শুনিয়েছেন রাহুল। আর এবার, ওয়ে সিরিজে প্রেমের গল্প বলবেন তিনি। রাহুল দেব বসুকে দেখা যাবে এই সিরিজের মুখ্যচরিত্রে। মেঘা চৌধুরীকে দেখা যাবে মোহনার চরিত্রে। আভেরী সিংহ রায়কে দেখা যাবে শ্রেয়ার চরিত্রে। দুর্বার শর্মাকে দেখা যাবে প্রিয়মের চরিত্রে।

'ইচ্ছাপূরণ'-এর হাত ধরে, ওয়ের সিরিজ পরিচালনায় পা রাখছেন হরনাথ চক্রবর্তী। এই সিরিজের মুখ্যচরিত্রে দেখা যাবে দেবরাজ ভট্টাচার্য্য, ঈশানী সেনগুপ্ত, শঙ্কর দেবনাথ ও কোরক সামন্তকে। আরও একটি ওয়েব সিরিজ আসছে, 'স্বর্গরথ সরগরম' বলে। এটির পরিচালনা করছেন অরিজিৎ চক্রবর্তী। এছাড়াও রয়েছেন লোকনাথ দে, প্রতাপ ধর ও অন্যান্যরা।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Filmmaker Arrested : পরবর্তী ছবি নিয়ে আলোচনার জন্য ডেকে অভিনেত্রীকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার নামী পরিচালক
পরবর্তী ছবি নিয়ে আলোচনার জন্য ডেকে অভিনেত্রীকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার নামী পরিচালক
Sonu Nigam: অপারেশন টেবিলেও সোনু নিগমের সংগীতচর্চা, চিকিৎসকদের কী বার্তা?
অপারেশন টেবিলেও সোনু নিগমের সংগীতচর্চা, চিকিৎসকদের কী বার্তা?
Mithun Chakraborty: হাসপাতাল থেকে ছুটি পেলেন মিঠুন চক্রবর্তী, কী হয়েছিল কিংবদন্তি অভিনেতার?
হাসপাতাল থেকে ছুটি পেলেন মিঠুন চক্রবর্তী, কী হয়েছিল কিংবদন্তি অভিনেতার?

ভিডিও

Abhishek Banerjee PA Case: ফের ভবানী ভবনে অভিষেকের PA, পরপর ৩দিন সুমিতকে জিজ্ঞাসাবাদ CID-র
Bankura News: নতুন শ্রমকোড বাতিল-সহ, ১৫ দফা দাবিতে বাঁকুড়া জেলা শাসকের দফতরে বামেদের বিক্ষোভ
Halisahar TMC Worker Death:
CM Suvendu Adhikari | 'হেফাজতে' TMC কর্মীর মৃত্যু, হালিশহরে গিয়েই অ্য়াকশন মুখ্যমন্ত্রীর
CM Suvendu Adhikari | রাজ্যের 'শান্তিভঙ্গের' চেষ্টা! মমতাকে 'হামলার' প্রসঙ্গে বিস্ফোরক শুভেন্দু

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Weather Update: কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Unhappy Leave : মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
Abhishek PA Sumit Roy: অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Embed widget