এক্সপ্লোর

New Web Series: গোয়া যাওয়া হল না ঐন্দ্রিলার, টলিউডের নতুন 'অলক্ষ্মী' হলেন কারা?

New Web Series Cast: এই সিরিজেই অভিনয় করার কথা ছিল ঐন্দ্রিলা শর্মার। কিন্তু অসুস্থতার জন্য এই সিরিজের কাজ শুরুই করতে পারেননি তিনি।

কলকাতা: ইতিমধ্যেই চার 'অলক্ষ্মী'-কে নিয়ে জয়দীপ বন্দ্যোপাধ্যায় পাড়ি দিয়েছেন গোয়ায়, সেই খবর প্রকাশিত হয়েছিল। কিন্তু তাঁরা কারা? 'ক্লিক'-এর নতুন পোস্টারে দেখা মিলল সেই চার 'অলক্ষী'-র। তাঁরা প্রিয়ঙ্কা মন্ডল (Priyanka Mondal), প্রিয়ঙ্কা ভট্টাচার্য (Priyanka Bhattacharyya), অনুরাধা মুখোপাধ্যায় (Anuradha Mukherjee) ও আভেরি সিংহ রায় (Abheri Singha Roy)।

সিরিজের গল্প অনুযায়ী, তিতাস, বর্ষা, হৈ আর রণিতা ছোটবেলা থেকেই বন্ধু৷ মফস্বলের জল হাওয়ায় বড় হয়ে ওঠা চারজন সাধারণ মেয়ে যাদের ছোটবেলা থেকে পরিবার, সমাজ, সকলে 'অলক্ষ্মী' বলে ডেকেছে। ওদের দস্যিপনা স্কুল পেরিয়ে কলেজ এবং তারও পরে সকলের কাছেই ছিল প্রসিদ্ধ। দেশের আপামর বলিউড প্রেমীদের মত ওরাও 'দিল চাহতা হ্যায়' দেখে ঠিক করেছিল বড় হয়ে তিতাসের ব্যাচেলারেটে গোয়া যাবে৷                                                                                                                                                   

শেষমেশ অলক্ষ্মীরা, অর্থাৎ তিতাস, রণিতা, হৈ এবং বর্ষা, পারবে কি তাদের বন্ধুত্বের সমাবর্তন উদযাপন করতে? ওরা কি আদৌ ফিরতে পারবে কলকাতায়, আপনজনেদের কাছে? 'ডার্ক কমেডি'র মোড়কে নির্মিত 'অলক্ষ্মীজ ইন গোয়া'য় মিলবে সব প্রশ্নের উত্তর।

আরও পড়ুন: Soham Saayoni: স্যুটকেসের মধ্যে মৃতদেহ! খুনের ঘটনায় নাম জড়াল সোহম সায়নীর!

পরিচালকের কথায়, '৫ বছর আগে ভাবা একটা গল্প, ২ বছর ধরে যেটা আমি বানানোর চেষ্টা করছি। অনেকদিক দিয়ে অনেকরকম বাধা এসেছে। সমস্তটা পেরিয়ে সিরিজটা অবশেষে আগামী মাসে পর্দায় আসতে চলেছে। ফলে আমি আপাতত খুবই স্বস্তিতে এবং একইসঙ্গে ভীষণ উত্তেজিত।' তিনি আরও বলেন, 'আমাদের অলক্ষ্মীরা পর্দার সামনে এবং পেছনে একইরকম প্রভাবশালী। টলিউডের পিতৃতান্ত্রিক মানসিকতা নিয়ে অনেক কথা হয়, আমাদের সেটে কিন্তু পুরোদস্তুর মাতৃতন্ত্র চলেছে!'

প্রসঙ্গত, এই সিরিজেই অভিনয় করার কথা ছিল ঐন্দ্রিলা শর্মার। কিন্তু অসুস্থতার জন্য এই সিরিজের কাজ শুরুই করতে পারেননি তিনি।

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by KLiKK (@klikk.tv)

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Omi Vaidya on Sonam Wangchuk: ১৭ দিন ধরে অনশন, সোনম ওয়াংচুকের স্বাস্থ্যের অবনতি, এবার মুখ খুললেন ‘থ্রি ইডিয়টসে’র চতুর, আমির খান এখনও নিশ্চুপ
১৭ দিন ধরে অনশন, সোনম ওয়াংচুকের স্বাস্থ্যের অবনতি, এবার মুখ খুললেন ‘থ্রি ইডিয়টসে’র চতুর, আমির খান এখনও নিশ্চুপ
Jaan Kumar Sanu: কোভিডে আক্রান্ত কুমার শানুর ছেলে, ভর্তি করতে হল হাসপাতালে, নতুন করে মাথা তুলছে করোনা?
কোভিডে আক্রান্ত কুমার শানুর ছেলে, ভর্তি করতে হল হাসপাতালে, নতুন করে মাথা তুলছে করোনা?
CJI Surya Kant: ফের বিপাকে কমেডিয়ান সময় রায়না, জরিমানা করল সুপ্রিম কোর্ট, CJI সূর্যকান্ত বললেন…
ফের বিপাকে কমেডিয়ান সময় রায়না, জরিমানা করল সুপ্রিম কোর্ট, CJI সূর্যকান্ত বললেন…
Supreme Court on Mannat Expansion: ‘মন্নত’ নিয়ে স্বস্তি শাহরুখ খানের, বাংলো আরও উঁচু করতে পারবেন ‘বাদশা’, আপত্তি খারিজ করে দিয়ে সুপ্রিম কোর্ট বলল..
‘মন্নত’ নিয়ে স্বস্তি শাহরুখ খানের, বাংলো আরও উঁচু করতে পারবেন ‘বাদশা’, আপত্তি খারিজ করে দিয়ে সুপ্রিম কোর্ট বলল..

ভিডিও

Nirmal Ghosh News |
Nirmal Ghosh |
TMC News |
Nirmal Ghosh News |
RGKar News | আর জি কর ফাইল তো আবার খুলল হাইকোর্টের নির্দেশে, কিন্তু কাজের কাজ কি কিছু হবে?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Anti Social Activities Bill: রাজ্যে চালু 'গুন্ডা দমন আইন'! কারা সুবিধা পাবেন এবং বিপদে কারা ? কী শাস্তি হবে ? জানুন সমস্ত তথ্য
রাজ্যে চালু 'গুন্ডা দমন আইন'! কারা সুবিধা পাবেন এবং বিপদে কারা ? কী শাস্তি হবে ? জানুন সমস্ত তথ্য
Jhalmuri Song : 'দাবাং' থেকে 'রকস্টার' দিলীপ! 'ঝালমুড়ি' নিয়ে গান গেয়ে সুরের ময়দানে মন্ত্রী, দেখুন ভিডিও
'দাবাং' থেকে 'রকস্টার' দিলীপ! 'ঝালমুড়ি' নিয়ে গান গেয়ে সুরের ময়দানে মন্ত্রী, দেখুন ভিডিও
Weather Alert: রাজ্যজুড়ে সতর্কতা, ঝড়বৃষ্টিতে ভাসবে উত্তর থেকে দক্ষিণ, ভারী বর্ষণের পূর্বাভাস হাওয়া অফিসের
রাজ্যজুড়ে সতর্কতা, ঝড়বৃষ্টিতে ভাসবে উত্তর থেকে দক্ষিণ, ভারী বর্ষণের পূর্বাভাস হাওয়া অফিসের
Road Accident : ভয়ঙ্কর, স্কুটিতে ধাক্কা দ্রুত গতির চারচাকা গাড়ির, উড়ে গিয়ে পড়ল কিশোর; শেষ প্রাণ
ভয়ঙ্কর, স্কুটিতে ধাক্কা দ্রুত গতির চারচাকা গাড়ির, উড়ে গিয়ে পড়ল কিশোর; শেষ প্রাণ
Srabanti Chatterjee: ধর্ষণের অভিযোগে গ্রেফতার টলিউডের প্রথম সারির অভিনেত্রীর PA
ধর্ষণের অভিযোগে গ্রেফতার টলিউডের প্রথম সারির অভিনেত্রীর PA
Railway Stolen Bedsheets : ১০০০ জনে ১ জন যাত্রী চোর ! ভারতীয় রেলে উধাও ১.২৭ কোটি চাদর-তোয়ালে, ১০৪ কোটির ক্ষতি
১০০০ জনে ১ জন যাত্রী চোর ! ভারতীয় রেলে উধাও ১.২৭ কোটি চাদর-তোয়ালে, ১০৪ কোটির ক্ষতি
CM Suvendu Adhikari:
"মেধার ভিত্তিতে নিয়োগ..", বড় বার্তা মুখ্যমন্ত্রীর, "আগামী এক সপ্তাহের মধ্যে.." কী কী পাচ্ছে এবার রাজ্যের শিক্ষা প্রতিষ্ঠানগুলি ?
Ration Controversy: 'ফিঙ্গার প্রিন্ট নিয়ে মাল দিচ্ছে না, সাহসটা পায় কী করে? জেলে ভরেননি কেন?', হুঁশিয়ারি খাদ্যমন্ত্রীর
'ফিঙ্গার প্রিন্ট নিয়ে মাল দিচ্ছে না, সাহসটা পায় কী করে? জেলে ভরেননি কেন?', হুঁশিয়ারি খাদ্যমন্ত্রীর
Embed widget