এক্সপ্লোর

Nigel Akkara Exclusive: 'প্রথম ছবি মুক্তির পরে কোর্টে অপমানিত, ভেবেছিলাম আর অভিনয় করব না'

Nigel Akkara Exclusive: 'মুক্তধারা' যখন মুক্তি পেল, তখনও কোর্টে মামলা চলছে তাঁর নামে। নাইজেল বলছেন, 'আমার একটা সময় জেলে কাটিয়েছি। তখন মনে হত, ফিরে এসে সমাজের মূল স্রোতে চলব।

কলকাতা: 'মুক্তধারা' তাঁকে খ্যাতি দিয়েছিল, পরিচিতি দিয়েছিল, মানুষের ভালোবাসাও দিয়েছিল। কিন্তু পরিচিতি? তখনও কোর্টে মামলা চলছে তাঁর। সেখানে গিয়েও অপমানিত হতে হয়েছে। নতুন ছবি মুক্তির পরে এবিপি লাইভের সঙ্গে ওঠা পড়ার সেই সফরকে ফিরে দেখলেন নাইজেল আকারা (Nigel Akkara)।

'মুক্তধারা' যখন মুক্তি পেল, তখনও কোর্টে মামলা চলছে তাঁর নামে। নাইজেল বলছেন, 'আমার একটা সময় জেলে কাটিয়েছি। তখন মনে হত, ফিরে এসে সমাজের মূল স্রোতে চলব। ফিরে এসে ৩ বছর অন্য কাজ করলাম। তারপর 'মুক্তধারা' তৈরি হল। এই ছবিটার পরে মানুষ যেভাবে আমায় নিজের কাছে টেনে নিল, সেটা আমার কাছে অনেক বড় পাওয়া। আমার এগিয়ে চলার পথটা যেন প্রসারিত হয়ে গেল। আমায় আলাদা করে মানুষের কাছে গিয়ে আর কিছু বলতে হল না। সবাই জানে আমার অতীত, সেভাবেই মানুষ আমার বর্তমানটাকে মেনে নিয়েছেন। সেটা আমার কাছে অনেক বড় পাওনা। কিন্তু সেইসময় আমার কিছু কেস চলছিল কোর্টে। সেখানে গেলে সমস্যা হত। বড় বড় প্রশাসনিক কর্তারা অপমান করতেন, বলতেন, 'ও তো হিরো, ওকে কী বসার জন্য চেয়ার দিতে হবে?' সেইসময় এক সাক্ষাৎকারে আমি বলেছিলাম, 'আর ছবি করতে চাই না।' তারপর ৬ মাস কাজ করলাম না। এরপর কাজ শুরু করলাম একটা দক্ষিণী ছবি দিয়ে। ফের ফিরে এলাম কলকাতায়। নিজেকে বোঝালাম, আমায় বেছে নিতে হবে আমার চলার জন্য কোন কথায় কান দেব আর কিসে দেব না।

আরও পড়ুন:Nigel Akkara Exclusive: 'যদি আমার অতীতের কথা বেশি বিক্রি হয়, মানুষ সেটাই শুনুক'

সদ্য মুক্তি পেয়েছে নতুন ছবি 'তীরন্দাজ শবর' (Tirondaaj Sobor)। অরিন্দম শীল পরিচালিত এই ছবিতে গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছেন নাইজেল। অবাঙালি নাইজেল এখন দিব্যি বাংলা বলেন, লেখেনও। বাংলা ছবিতে কাজ করতেও দিব্যি সাবলীল তিনি। অভিনেতা বলছেন, 'প্রথম যখন অভিনয়ে পা রাখি, আমি বাংলা পড়তে পারতাম না। ছোটবেলা থেকে পাঠ্যে বাংলা ছিল না আমার, কথাও বলতাম হিন্দিতে। 'মুক্তধারা'-র চিত্রনাট্যও লেখা ছিল ইংরাজি হরফে। এখন আমি বাংলা পড়তে, লিখতে দুইই পারি। নাটক পরিচালনার কাজও করি বাংলায়। আমি মাকে বলেছিলাম, যে সম্মান তুমি পশ্চিমবঙ্গে হারিয়েছো, সেই সম্মান তোমায় ফিরিয়ে দেব কলকাতাতেই। আমার কখনও কোনও কাজের জন্যই বাইরে যাওয়ার ইচ্ছা নেই। সুযোগ পেলেও কলকাতার বাইরে যাইনি। কারণ এখন আমার ব্যাঙ্কে কত পুঁজি আছে সেটা আমায় ভাবায় না। ভাবায়, মানুষ আমায় কীভাবে মনে রাখছে সেটা। আমার লড়াইটা সেটার জন্যই। এখন মা খুশি.. আমার সঙ্গেই আছেন।'

এবিপি লাইভ বাংলায় অ্যাসোসিয়েট প্রোডিউসার হিসেবে বর্তমানে কর্মরত। এবিপি লাইভ বাংলায় কাজের অভিজ্ঞতা ৯ বছর। ২০১৮ সাল থেকে পেশাদারি জগতে। বিশ্বভারতী থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। সমসাময়িক সমস্ত বিষয়েই আগ্রহ। প্রতিবেদন, সম্পাদনা থেকে শুরু করে অডিও-ভিস্যুয়াল, সোশ্যাল মিডিয়ার যে কোনও প্ল্যাটফর্মে সাবলীল। বিনোদন দুনিয়ার যাবতীয় খবর নিঁখুতভাবে পাঠক-দর্শকদের কাছে পৌঁছে দেওয়াতেই তৃপ্তি। যোগাযোগ - torshab@abpnetwork.com

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Maharashtra News : ‘বিমল এলাচি’-র বিজ্ঞাপন, বড় সমস্যায় পড়তে পারেন শাহরুখ খান, অজয় দেবগন ও টাইগার শ্রফ ; FDA কমিশনার জানালেন...
‘বিমল এলাচি’-র বিজ্ঞাপন, বড় সমস্যায় পড়তে পারেন শাহরুখ খান, অজয় দেবগন ও টাইগার শ্রফ ; FDA কমিশনার জানালেন...
Twisha Sharma death: হাড়হিম করা কয়েক ঘণ্টা, অভিনেত্রী ত্বিশার মৃত্যুর আগের প্রতিটি মিনিটের বর্ণনা CBI চার্জশিটে, কী ঘটেছিল?
হাড়হিম করা কয়েক ঘণ্টা, অভিনেত্রী ত্বিশার মৃত্যুর আগের প্রতিটি মিনিটের বর্ণনা CBI চার্জশিটে, কী ঘটেছিল?
Awarapan 2 Success: বক্সঅফিসে বাজিমাত ‘আওয়ারাপন ২’-র, কলম ধরলেন এমরান হাশমির স্ত্রী, লিখলেন, ‘২৩ বছর লাগল…’
বক্সঅফিসে বাজিমাত ‘আওয়ারাপন ২’-র, কলম ধরলেন এমরান হাশমির স্ত্রী, লিখলেন, ‘২৩ বছর লাগল…’
Mukesh Khanna on National Anthem: 'জন গণ মন' নয়, জাতীয় সঙ্গীত হোক 'বন্দে মাতরম'.. 'শক্তিমান' মুকেশ খান্নার মন্তব্যে ফের বিতর্ক
'জন গণ মন' নয়, জাতীয় সঙ্গীত হোক 'বন্দে মাতরম'.. 'শক্তিমান' মুকেশ খান্নার মন্তব্যে ফের বিতর্ক

ভিডিও

KMC News | পুরসভার শিক্ষা দফতরের সামনে কর্মহীন শিক্ষকদের অবস্থান-বিক্ষোভ | ABP Ananda LIVE
Sumit Roy | ডেবরায় চাকরির নামে প্রতারণার মামলায় কাল ফের সমন | ABP Ananda LIVE
Goalpokhar Clash | জমিবিবাদকে কেন্দ্র করে রণক্ষেত্র গোয়ালপোখর, জখম বেশ কয়েকজন | ABP Ananda LIVE
Weather News | প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত দক্ষিণবঙ্গ, ৩ দিন ধরে জলবন্দি হলদিয়ার সব ওয়ার্ড | ABP Ananda LIVE
DA News | ইন্দু মলহোত্রা কমিটির মুখোমুখি হওয়ার জন্য প্রতিনিধিদের নাম জানানোর নির্দেশ সুপ্রিমকোর্টের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget