এক্সপ্লোর

Nikhil Nusrat Marriage Controversy: নুসরতের সমস্ত ছবি সোশ্যাল মিডিয়া থেকে মুছলেন নিখিল

২০১৯ সালে তুরস্কে স্বপ্নের বিয়ে। তারপর কলকাতায় ফিরে রাজকীয় রিসেপশান। নুরসত জাহান আর নিখিল জৈনের বিয়ের জৌলুস এখনও ভুলতে পারেননি সাধারণ মানুষ। কিন্তু দু'বছর না ঘোরার আগেই সেই সম্পর্ক যে কার্যত কাদা ছোঁড়াছুড়ির জায়গায় পৌঁছে যাবে, তা আঁচ করা যায়নি। এখনও নুসরত জাহানের প্রোফাইলে ছড়িয়ে নিখিল জৈনের সঙ্গে কাটানো বিভিন্ন ঘনিষ্ট মুহূর্তের ছবি। কিন্তু নিজের প্রোফাইল থেকে নুসরত ও তাঁর সঙ্গে নুসরতের সমস্ত ছবি মুছে দিলেন নিখিল জৈন।

কলকাতা: ২০১৯ সালে তুরস্কে স্বপ্নের বিয়ে। তারপর কলকাতায় ফিরে রাজকীয় রিসেপশান। নুরসত জাহান আর নিখিল জৈনের বিয়ের জৌলুস এখনও ভুলতে পারেননি সাধারণ মানুষ। কিন্তু দু'বছর না ঘোরার আগেই সেই সম্পর্ক যে কার্যত কাদা ছোঁড়াছুড়ির জায়গায় পৌঁছে যাবে, তা আঁচ করা যায়নি। এখনও নুসরত জাহানের প্রোফাইলে ছড়িয়ে নিখিল জৈনের সঙ্গে কাটানো বিভিন্ন ঘনিষ্ট মুহূর্তের ছবি। কিন্তু নিজের প্রোফাইল থেকে নুসরত ও তাঁর সঙ্গে নুসরতের সমস্ত ছবি মুছে দিলেন নিখিল জৈন।

নিজের ও নিখিলের সম্পর্ককে বিয়ে বলে মানতে অস্বীকার করেছিলেন নুসরত জাহান। একটি বিবৃতি দিয়ে নুসরত লেখেন, 'নিখিলের সঙ্গে আমার আইনত বিয়ে হয়নি। আমরা লিভ ইন করতাম। তাই বিচ্ছেদের কোনও প্রশ্নই ওঠে না।' নিখিলের দিকে তাঁর গয়না পোষাক ও অন্যান্য দামি জিনিস আটকে রাখার জন্যও আঙুল তুলেছিলেন নুসরত। তাঁর এই বিবৃতির পর বিভিন্ন মতামত দিয়েছেন অনেকেই। সরব হয়েছেন বিরোধী দলের নেতারাও। এমনকি নেটদুনিয়াতেও বিস্তর কটাক্ষের শিকার হয়েছেন সাংসদ অভিনেত্রী। 

আজ একটি বিবৃতি জারি করে নিখিল জৈন জানান, '২০১৯-র জুনে তুরস্কে গিয়ে নুসরতকে বিয়ে করেছিলাম। তারপর কলকাতায় ফিরে রিসেপশন। স্বামী-স্ত্রীর হিসেবেই আমরা একসঙ্গে ছিলাম। কিন্তু অল্প দিনের মধ্যেই নুসরতের আচরণ বদলে গিয়েছিল। ২০২০-র অগাস্টে একটি ফিল্মের শ্যুটিংয়ের সময় নুসরতের আচরণ বদলাতে থাকে। কেন হঠাৎ আমার প্রতি আচরণ বদলে যায়, সে কথা বলতে পারবে নুসরতই। বারবার বলা সত্ত্বেও বিয়ের রেজিস্ট্রেশন এড়িয়ে গিয়েছিল নুসরত। নুসরতের বাইরে যাওয়া নিয়ে নানা তথ্য সামনে আসতে শুরু করে। নুসরত সম্পর্কে নানা খবর আসার পরেই নিজেকে প্রতারিত মনে হতে থাকে আমার। ২০২০-র ৫ নভেম্বর সমস্ত দামি জিনিস নিয়ে বেরিয়ে যায় নুসরত। বাড়ি ছাড়ার পরে নুসরতের বাকি দামি জিনিস, আইটি রিটার্নের নথি পাঠানো হয়। সমস্ত জিনিস, কাগজপত্র নিয়ে বালিগঞ্জের ফ্ল্যাটে চলে যায় নুসরত। তারপর থেকে আমরা আর একসঙ্গে থাকিনি। বিয়ের পর বিপুল পরিমাণ গৃহঋণের ভার এড়াতে টাকা চেয়েছিল নুসরত। পারিবারিক অ্যাকাউন্ট থেকে টাকা দিয়েছিলাম। সেই টাকার অনেকটা এখনও বকেয়া আছে। টাকা, গয়না নিয়ে যা অভিযোগ করেছেন নুসরত, তা অসত্য।'

আজই নিজের প্রোফাইল থেকে নুসরতের সমস্ত ছবি ডিলিট করে দেন নিখিল। তার প্রোফাইলে শুধু তৃণমূল সাংসদ অভিনেত্রী ও নুসরতের ঘনিষ্ঠ বন্ধু মিমির ছবি রয়েছে। আর রয়েছে নুসরতের বোনের ছবি। নিজের স্মৃতি থেকে কি নুসরতকে মুছে ফেলতে চাইছেন নিখিল? সেই কথা স্পষ্ট করে বলেননি নিখিল। অন্যদিকে এখনও নুসরতের প্রোফাইলে জ্বলজ্বল করছে তাঁর বিয়ে থেকে শুরু করে নিখিলের সঙ্গে কাটানো বিভিন্ন মুহূর্তের ছবি। নুসরত-নিখিলের সম্পর্কের এই তিক্ততার পরিণতি কী? উত্তর দেবে সময়।

 

সেরা শিরোনাম

Prosenjit-Riddhi: বাবা-ছেলের সম্পর্কে প্রসেনজিৎ-ঋদ্ধি, মুক্তি পেল 'ডাক্তারকাকু'-র চরিত্রদের প্রথম লুক
বাবা-ছেলের সম্পর্কে প্রসেনজিৎ-ঋদ্ধি, মুক্তি পেল 'ডাক্তারকাকু'-র চরিত্রদের প্রথম লুক
Vande Mataram Row: ‘বন্দে মাতরম’ বিতর্ক, এবার শর্মিলা ঠাকুরকে আক্রমণ কঙ্গনা রানাউতের, বললেন, ‘সঙ্কীর্ণ মানসিকতা’
‘বন্দে মাতরম’ বিতর্ক, এবার শর্মিলা ঠাকুরকে আক্রমণ কঙ্গনা রানাউতের, বললেন, ‘সঙ্কীর্ণ মানসিকতা’
Sohini-Shovan: বিয়ের গয়না, লাল শাড়িতে সেজে সাধভক্ষণ করলেন হবু মা সোহিনী, আগলে পাশে রইলেন শোভন
বিয়ের গয়না, লাল শাড়িতে সেজে সাধভক্ষণ করলেন হবু মা সোহিনী, আগলে পাশে রইলেন শোভন
Dev-Subhasree: লাদাখের রাস্তায় 'মালা রে' নাচ, 'দেশু7'-এর শ্যুটিং শেষে দেব-শুভশ্রী ছুঁয়ে গেলেন নস্ট্যালজিয়া
লাদাখের রাস্তায় 'মালা রে' নাচ, 'দেশু7'-এর শ্যুটিং শেষে দেব-শুভশ্রী ছুঁয়ে গেলেন নস্ট্যালজিয়া

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন ২০.৮.২৬ পর্ব ২: ফ্রি স্কুল স্ট্রিটে আগুন, গ্রেফতার লিজ হোল্ডার, ১৩ গেস্ট হাউস-রেস্তোরাঁকে শোকজ দমকলের
ঘণ্টাখানেক সঙ্গে সুমন ২০.৮.২৬ পর্ব ১ : রাতে উত্তপ্ত ক্যাম্পাস, দিনে অশান্ত রাজপথ, বাম বনাম ABVP, চরমে যাদবপুর-সংঘাত
Amit Shah Bengal Visit: ৩ দিনের সফরে রাজ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ | BJP | ABP Ananda
Samik Bhattacharya |
Pak Spy Arrested: Cooch Behar থেকে পাক চর সন্দেহে ধৃত ৩, সেই মামলায় গ্রেফতার আরও ১

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget