এক্সপ্লোর

Noor Malabika Das: বন্ধ ফ্ল্যাট থেকে দুর্গন্ধ, দরজা ভেঙে উদ্ধার হল কাজলের সহ-অভিনেত্রীর মৃতদেহ!

Noor Malabika Das death: ২০২৩ সালে মুক্তি পেয়েছিল 'দ্য ট্রায়াল' । এই ওয়েব সিরিজের মুখ্যভূমিকায় অভিনয় করেছিলেন কাজল। এই ওয়েব সিরিজে দেখা গিয়েছিল নুর মালবিকাকে।

কলকাতা: মাত্র ৩৭ বছর বয়সে প্রয়াত অভিনেত্রী নুর মালবিকা দাস (Noor Malabika Das)। আসামি এই অভিনেত্রী কাজ করেছেন একাধিক হিন্দি ওয়েব শো-তে। আজ মুম্বইয়ের লোখন্ডওয়ালায় তাঁর ফ্ল্যাট থেকে উদ্ধার হয় অভিনেত্রীর মৃতদেহ। পুলিশের প্রাথমিক রিপোর্ট অনুযায়ী, আত্মহত্যা করেছেন অভিনেত্রী। একসময়ে কাতার এয়ারওয়েজ়ে বিমান সেবিকার কাজ করতেন নুর মালবিকা। পরবর্তীতে তিনি পেশা পরিবর্তন করে অভিনয়ে আসেন। বড়পর্দায় কাজের সুযোগ না পেলেও কাজ করেছেন একাধিক ওয়েব শো-তে। 

অভিনেত্রীর মৃত্যুর খবর ছড়িয়ে পড়েছে বলিউডে। ২০২৩ সালে মুক্তি পেয়েছিল 'দ্য ট্রায়াল' (The Trial)। এই ওয়েব সিরিজের মুখ্যভূমিকায় অভিনয় করেছিলেন কাজল। এই ওয়েব সিরিজে দেখা গিয়েছিল নুর মালবিকাকে। সেটিই সম্ভবত তাঁর শেষ অভিনয়। মাত্র ৩৭ বছর বয়সে কাজলের সহ-অভিনেত্রী যে কেন জীবনে এমন কঠোর সিদ্ধান্ত নিলেন, তা নিয়ে অবাক অভিনেতা-অভিনেত্রীদের সবাই। 

অভিনেত্রীর মৃতদেহ আজ উদ্ধার হলেও, মনে করা হচ্ছে, তাঁর মৃত্যুর দিন আজ নয়। সূত্রের খবর, অভিনেত্রীর আসল বাড়ি আসামে। তিনি আসামেরই মেয়ে। মুম্বইতে একটি ফ্ল্যাট ভাড়া নিয়ে একাই থাকতেন নুর মালবিকা দাস। কয়েকদিন ধরেই প্রতিবেশীরা দেখছিলেন, নুর মালবিকা দাসের ফ্ল্যাটের দরজা বন্ধ। কারও আসা-যাওয়াও নেই। কয়েকদিন পরে, ফ্ল্যাট থেকে কটূগন্ধ পাওয়ায় সন্দেহ হয় প্রতিবেশীদের। এরপরেই পুলিশে খবর দেন তাঁরাই। পুলিশ এসে, দরজা ভেঙে উদ্ধার করে অভিনেত্রীর মৃতদেহ। তখন তাতে বিকৃতি শুরু হয়ে গিয়েছিল। সেই থেকেই মনে করা হচ্ছে, কয়েকদিন আগেই বন্ধ ফ্ল্যাটে মারা গিয়েছেন অভিনেত্রী।

পুলিশ সূত্রে আরও খবর, প্রাথমিক তদন্তে এই ঘটনাকে আত্মহত্যা বলে মনে করা হলেও, ফ্ল্যাট সার্চ করে কোনও স্যুইসাইড নোট পাওয়া যায়নি। ঘটনায় অভিনেত্রীর ফ্ল্যাট থেকে স্যাম্পেল সহ বিভিন্ন তথ্য নিয়েছে পুলিশ। সিজ় করা হয়েছে অভিনেত্রীর মোবাইল সহ ফ্ল্যাট থেকে পাওয়া একাধিক জিনিস। পুলিশ ইতিমধ্যেই অভিনেত্রীর বডি ময়নাতদন্ত করতে পাঠিয়েছে। ঘটনার তদন্ত চালাচ্ছে পুলিশ। 

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Noor Malabika (@noormalabika1)

আরও পড়ুন: Subhasree Ganguly: 'মা হয়ে এভাবে...', ছুটি কাটানোর ছবি শেয়ার করেও কটাক্ষের শিকার শুভশ্রী

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।  

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Sai Pallavi: কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
Bollywood News: মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
Piyush Mishra Targets Naseeruddin Shah: নসীরুদ্দিন শাহকে বেনজির আক্রমণ কঙ্গনা রানাউতের, পাশে পেলেন বলিউডের আর এক অভিনেতাকে?
নসীরুদ্দিন শাহকে বেনজির আক্রমণ কঙ্গনা রানাউতের, পাশে পেলেন বলিউডের আর এক অভিনেতাকে?

ভিডিও

Air India: দিল্লি-ফুকেত উড়ানে বিপত্তি, গাঁজা খেয়ে ককপিটে পাইলট?
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২ (১৩.৮.২৬)।নেতাজিকে 'দেশদ্রোহী' বলা অনন্ত মহারাজের 'বঙ্গবিভূষণ' কাড়ল সরকার
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১ (১৩.৮.২৬)। আর জি করকাণ্ডে অবশেষে গ্রেফতার নির্মল ঘোষ। Nirmal Ghosh
Panihati। Nirmal Ghosh : নির্মল ঘোষ গ্রেফতার, খবর ছড়িয়ে পড়তেই পানিহাটিতে উচ্ছ্বাস, চলল মিষ্টিমুখ
Anant Maharaj: অনন্ত মহারাজের দলীয় সদস্য়পদ খারিজের দাবি তুললেন তথাগত রায়। Tathagata Roy

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Vaibhav Sooryavanshi: টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
Netaji Subhas Chandra Bose: নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
Embed widget