এক্সপ্লোর

বিরোধী প্রধানমন্ত্রী পদপ্রার্থী হিসেবে স্বাগত মমতা: দেবগৌড়া

নয়াদিল্লি: বিজেপিকে হঠাতে ‘ঐক্যবদ্ধ’ বিরোধী ফ্রন্টের হয়ে জোরাল সওয়াল করলেন প্রাক্তন প্রধানমন্ত্রী এইচ ডি দেবগৌড়া। জানিয়ে রাখলেন, আগামী লোকসভা নির্বাচনে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে বিরোধী-মুখ বলে মেনে নিতে তাঁর কোনও আপত্তি নেই।

তিনি বলেন, মমতাকে প্রধানমন্ত্রী পদপ্রার্থী হিসেবে স্বাগত। ইন্দিরা গাঁধী ১৭ বছর দেশ শাসন করেছিলেন। তাঁর প্রশ্ন, কেন স্রেফ পুরুষরাই প্রধানমন্ত্রী হবেন? কেন মমতা বা মায়াবতী নন? দেবগৌড়ার দাবি, তিনি কোনওদিনই মহিলা প্রধানমন্ত্রীর বিরুদ্ধে নন। তিনি স্মরণ করিয়ে দেন, ১৯৯৬ সালে তিনিই মহিলা সংরক্ষণ বিল এনেছিলেন।

প্রাক্তন প্রধানমন্ত্রী জানান, তৃতীয় ফ্রন্ট এখনও ‘প্রাথমিক পর্যায়ে’ রয়েছে। তবে, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী সব অ-বিজেপি দলকে এক ছাতার তলায় আনতে কঠোর পরিশ্রম করছে। প্রসঙ্গত, ১৯৯৬ সালে কেন্দ্রে জনতা দল নেতৃত্বাধীন ইউনাইটেড ফ্রন্টের মাথা হিসেবে প্রধানমন্ত্রী হয়েছিলেন দেবগৌড়া। কিন্তু, সেই সরকার এক বছরও টেকেনি।

সম্প্রতি, কংগ্রেস সহ একাধিক বিরোধী দল ভোটের আগে প্রধানমন্ত্রী পদপ্রার্থীর নাম ঘোষণা করতে অনিচ্ছা প্রকাশ করেছে। তাদের মতে, নির্বাচনের আগে নাম ঘোষণা হয়ে গেলে তা বিরোধী জোটের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে। সেই দিক দিয়ে দেবগৌড়ার এই মন্তব্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

যদিও, সূত্রের খবর, কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব কয়েকদিন আগে ঘনিষ্ঠ মহলে এ-ও জানিয়েছে, অ-বিজেপি ও অ-আরএসএস কোনও রাজনৈতিক দল থেকেও বিরোধী মুখ নির্বাচিত করতে কোনও আপত্তি নেই শতাব্দীপ্রাচীন দলের। প্রসঙ্গত, কংগ্রেসের সঙ্গে গাঁটছড়া বেঁধে কর্নাটকে জোট সরকার গঠন করেছে দেবগৌড়ার দল জেডিএস। তিনি জানান, আগামী লোকসভা নির্বাচনে বিজেপিকে ক্ষমতা থেকে উৎখাত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে চলেছে কংগ্রেস।

 

সেরা শিরোনাম

Bollywood News: ‘আমি উভকামী, বিয়ের আগে প্রেমিকা ছিল’, অকপট স্বীকারোক্তি নায়িকার
‘আমি উভকামী, বিয়ের আগে প্রেমিকা ছিল’, অকপট স্বীকারোক্তি নায়িকার
Bollywood News: বুলডোজার চলল বাড়িতে, দাঁড়িয়ে দেখলেন বলিউড অভিনেতা, ভিডিও ভাইরাল
বুলডোজার চলল বাড়িতে, দাঁড়িয়ে দেখলেন বলিউড অভিনেতা, ভিডিও ভাইরাল
Tollywood Update: টলিপাড়ায় সুখবর, মা হতে চলেছেন জনপ্রিয় পরিচালকের অভিনেত্রী স্ত্রী!
টলিপাড়ায় সুখবর, মা হতে চলেছেন জনপ্রিয় পরিচালকের অভিনেত্রী স্ত্রী!
Aamir Khan: একা থাকতে পারতেন না, রোজ মদ্যপান করে অসুস্থ হয়ে পড়তেন! বিচ্ছেদ ভেঙেচুরে দিয়েছিল আমির খানকে
একা থাকতে পারতেন না, রোজ মদ্যপান করে অসুস্থ হয়ে পড়তেন! বিচ্ছেদ ভেঙেচুরে দিয়েছিল আমির খানকে

ভিডিও

Chandrima Bhattacharya | কালীঘাট তৃণমূলের বড়সড় ভাঙন। ববির পর মমতার হাত ছাড়লেন চন্দ্রিমাও
Kunal Ghosh | ''তখন কষ্ট হয়নি, তখন দুঃখ হয়নি...'', চন্দ্রিমা ভট্টাচার্যকে কটাক্ষ কুণালের
Sandipan on Chandrima | ''তাঁর আনুগত্যের প্রশ্ন, হয়তো বিবেকে লেগেছে'', চন্দ্রিমা প্রসঙ্গে সন্দীপন
Chandrima Bhattacharya | ''আমার সঙ্গে আলোচনা করে বাজেট হয়েছে এমন নয়'', অভিযোগ তৎকালীন অর্থমন্ত্রীর
Janatar Darbar: CM Suvendu Adhikari-র জনতার দরবারে নিহত বরুণ বিশ্বাসের পরিবার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bollywood News: ‘আমি উভকামী, বিয়ের আগে প্রেমিকা ছিল’, অকপট স্বীকারোক্তি নায়িকার
‘আমি উভকামী, বিয়ের আগে প্রেমিকা ছিল’, অকপট স্বীকারোক্তি নায়িকার
Vaibhav Sooryavanshi: সচিনের ৩৭ বছরের পুরনো রেকর্ড ভেঙে গেল, মাত্র ১৫ বছর বয়সে ভারতের জার্সিতে অভিষেক বৈভবের
সচিনের ৩৭ বছরের পুরনো রেকর্ড ভেঙে গেল, মাত্র ১৫ বছর বয়সে ভারতের জার্সিতে অভিষেক বৈভবের
Mamata Banerjee : এবার ২১ জুলাই সমাবেশের ভবিষ্যৎ কী ? ফেসবুক লাইভে মমতা বললেন...
এবার ২১ জুলাই সমাবেশের ভবিষ্যৎ কী ? ফেসবুক লাইভে মমতা বললেন...
Gold Monetization Scheme: ঘরে রাখা সোনা দেবে টাকা, কী এই ‘গোল্ড মনিটাইজেশন স্কিম’
ঘরে রাখা সোনা দেবে টাকা, কী এই ‘গোল্ড মনিটাইজেশন স্কিম’
Success Story: মাত্র ৩ ফুট উচ্চতা, তবু হার মানেননি! শারীরিক প্রতিবন্ধকতা থামাতে পারেনি স্বপ্ন! আজ জেলার সেরা শিক্ষক সঞ্জীব
মাত্র ৩ ফুট উচ্চতা, তবু হার মানেননি! শারীরিক প্রতিবন্ধকতা থামাতে পারেনি স্বপ্ন! আজ জেলার সেরা শিক্ষক সঞ্জীব
Ram Temple Theft: রামমন্দিরে চুরির তদন্তে নয়া টুইস্ট, চুরির সোনা গলিয়ে কি বিস্কুট করে ফেলা হয়েছে? আদৌ ফিরে পাওয়া যাবে?
রামমন্দিরে চুরির তদন্তে নয়া টুইস্ট, চুরির সোনা গলিয়ে কি বিস্কুট করে ফেলা হয়েছে? আদৌ ফিরে পাওয়া যাবে?
India vs England Live: ম্যাঞ্চেস্টারে প্রথমে ব্যাটিং করে ভারত তুলল ১৯০, অর্ধশতরান মিস করলেন ঈশান, ৩ উইকেট কারানের
ম্যাঞ্চেস্টারে প্রথমে ব্যাটিং করে ভারত তুলল ১৯০, অর্ধশতরান মিস করলেন ঈশান, ৩ উইকেট কারানের
Energy Drinks In Trouble : এনার্জি ড্রিঙ্কসের দাবি নিয়ে আপত্তি, এই ৬ কোম্পানিকে নোটিস ধরাল FSSAI
এনার্জি ড্রিঙ্কসের দাবি নিয়ে আপত্তি, এই ৬ কোম্পানিকে নোটিস ধরাল FSSAI
Embed widget