এক্সপ্লোর

Fire: টালিগঞ্জের এনটি ওয়ান স্টুডিওতে ভয়াবহ অগ্নিকাণ্ড

Fire Update: টালিগঞ্জের এনটি ওয়ান স্টুডিওতে ভয়াবহ আগুন। আগুনের গ্রাসে স্টুডিওর একাংশ।

কলকাতা: শহর কলকাতার বুকে ফের ভয়াবহ অগ্নিকাণ্ড (Fire)। রবিবার ভোর পাঁচটা থেকে সাড়ে পাঁচটা নাগাদ আগুন লাগে। দাউদাউ আগুনের গ্রাসে ইতিমধ্যেই চলে গিয়েছে টালিগঞ্জের এনটি ওয়ান স্টুডিওর (NT1 Studio) একাংশ।

টালিগঞ্জের স্টুডিওপাড়ায় আগুন

আগুনের গ্রাসে টালিগঞ্জের এনটি ওয়ান স্টুডিওর একাংশ। ঘটনাস্থলে ইতিমধ্যেই পৌঁছে গিয়েছে দমকলের ৩টি ইঞ্জিন। এখনও আগুন লাগার কারণ জানা যায়নি। আগুন লাগার সঙ্গে সঙ্গে স্থানীয় বাসিন্দারাই তৎপর হয়ে জল দিয়ে আগুন নেভানোর চেষ্টা শুরু করে। তাঁরাই খবর দেন দমকলে ও স্থানীয় রিজেন্ট পার্ক থানায়। এরপর দমকল গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। আশেপাশের বাড়িতে আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে। 

যেহেতু স্টুডিওর একাংশে আগুন লেগেছে তা কতক্ষণে নিয়ন্ত্রণে আসবে সেটা যেমন দমকলের কাছে একটা চ্যালেঞ্জ, একইসঙ্গে সেই আগুন যাতে স্টুডিওর অন্যত্র না ছড়িয়ে পড়ে সেই বিষয়েও নজর রাখা হচ্ছে। যেহেতু স্টুডিও ফলে সেট তৈরির অজস্র জিনিস সেখানে মজুত রয়েছে, যার বেশিরভাগই দাহ্য বস্তু দিয়ে তৈরি। তাতে আগুন আরও দ্রুত ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে। আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনতে দমকল ইঞ্জিনের সংখ্যা আরও বাড়াতে হতে পারে দমকল সূত্রে খবর। আগুনের উৎসস্থলে পৌঁছনোর চেষ্টা চালাচ্ছেন দমকলকর্মীরা। কীভাবে আগুন লাগল তা এখনও জানা যায়নি। ধোঁয়ায় তিনজন বয়স্ক ব্যক্তি অসুস্থ হয়ে পড়েন বলে স্থানীয় তৃণমূল বিধায়ক দেবব্রত মজুমদারের দাবি। 

আরও পড়ুন: Conference on Parkinson: ভারতে প্রথমবার আয়োজন, ইন্সটিটিউট অফ নিউরোসায়েন্সেসে শুরু পারকিনসন্স নিয়ে বিশেষ সম্মেলন

প্রসঙ্গত, দিন তিনেক আগে আনন্দপুরের মুন্ডা পাড়ায় আগুন লাগে, পুড়ে ছাই হয়ে যায় ঝুপড়ি। রান্না করার সময় সিলিন্ডার ফেটে দুর্ঘটনা ঘটে বলে জানা যায়। দমকলের বিরুদ্ধে দেরিতে আসার অভিযোগ তোলেন স্থানীয় বাসিন্দারা। 'রাস্তা খারাপ, তাই আসতে পারব না', এমনই বলেছে দমকল, অভিযোগ তোলে এলাকাবাসী। তার আগেরদিনই পূর্ব বর্ধমানের একটি দোকানে ভয়াবহ আগুন লাগে। গ্যাসের ওভেন, গ্যাস বার্নার সারাইয়ের দোকানে আগুন লেগেছিল। স্থানীয়দের একাংশ দাবি করেন, এক মহিলা একটি ছোট সিলিন্ডার নিয়ে ওই দোকানে যান। কোনও কাজের জন্য। তারপরেই হঠাৎ দেখা যায় সেই দোকানে আগুন লেগে গিয়েছে। স্থানীয়দের দাবি, তারপরেই একের পর এক বিস্ফোরণের আওয়াজ আসে। মজুত থাকা সিলিন্ডার ফেটে এমন আওয়াজ শোনা গিয়েছে বলে দাবি স্থানীয়দের। বর্ধমান শহরের বড়নীলপুরে একটি ক্লাবের নীচে রয়েছে ওই দোকান। নীচের ঘরের জানলার ভিতর থেকে আগুনের হলকা বেরিয়ে আসতে দেখা যায়। স্থানীয় বাসিন্দাদের একাংশ বেশ কয়েকটি সিলিন্ডার বিস্ফোরণের শব্দ শোনে বলে অভিযোগ। এরপরেই এলাকায় আতঙ্ক ছড়ায়। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Rupam Islam on Student Protest: 'ছাত্রেরা বাকস্বাধীনতা চায়/ ওরা হাঁটে যুক্তির রাস্তায়', দিল্লির আন্দোলন নিয়ে গান বাঁধলেন রূপম ইসলাম
'ছাত্রেরা বাকস্বাধীনতা চায়/ ওরা হাঁটে যুক্তির রাস্তায়', দিল্লির আন্দোলন নিয়ে গান বাঁধলেন রূপম ইসলাম
Delhi Student Protest: লোপামুদ্রার নতুন গানে ফিরল গুপি-বাঘা, যন্তর মন্তরের গল্প! মুক্তি পেল, 'মগজধোলাই'
লোপামুদ্রার নতুন গানে ফিরল গুপি-বাঘা, যন্তর মন্তরের গল্প! মুক্তি পেল, 'মগজধোলাই'
Salman Khan: 'ছাত্ররা এবার বাড়ি ফেরো! ভাই সোনম...আপনাকে নিজের বাড়ি থেকে খাবার পাঠাতে পারি'.. সলমন খানের গলায় উল্টো সুর!
'ছাত্ররা এবার বাড়ি ফেরো! ভাই সোনম...আপনাকে নিজের বাড়ি থেকে খাবার পাঠাতে পারি'.. সলমন খানের গলায় উল্টো সুর!
Student Protest Viral Woman: একাই, এক হাতে থামালেন পুলিশ ভ্যান! মুম্বইয়ের রাস্তায় ছাত্র আন্দোলনের 'ভাইরাল' ছবির তরুণী আসলে কে?
একাই, এক হাতে থামালেন পুলিশ ভ্যান! মুম্বইয়ের রাস্তায় ছাত্র আন্দোলনের 'ভাইরাল' ছবির তরুণী আসলে কে?

ভিডিও

Bihar News: নিটের প্রশ্নফাঁস কাণ্ডে উত্তপ্ত হয়ে উঠল বিহারের জেহানাবাদ। ছাত্র বিক্ষোভে চলল গুলি
Sudip Banerjee: কাল দুপুর ২ টোর সময় ভূপেন্দ্র যাদবের বাড়িতে বৈঠক আছে: সুদীপ বন্দ্যোপাধ্যায়
Tapas Roy: সাতবার পশ্চিমবঙ্গে গত সরকার থাকাকালীন প্রশ্নপত্র ফাঁস হয়েছে: তাপস রায় | ABP Ananda Live
BJP News: প্রশ্নপত্র ফাঁসকারী মাফিয়া চক্রকে নির্মূল করার ক্ষেত্রে এক চূড়ান্ত পদক্ষেপ:মুখ্যমন্ত্রী
Kalyan Banerjee: 'BJP-র সঙ্গে সংসদে ২০ জন গদ্দার'। স্লোগান কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Blood Bank Scam: ২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
NEET Paper Leak Protest : 'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
Kolkata News: পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
Yuvraj on NEET Protest: নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
Suvendu Adhikari: 'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
Abhishek Banerjee: 'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
Kalyan Banerjee: গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
Embed widget