এক্সপ্লোর

RRR: হলিউড ক্রিটিক অ্যাসোসিয়েশন ফিল্ম অ্যাওয়ার্ড অনুষ্ঠানে অনুপস্থিত জুনিয়র NTR! কেন?

কেন জুনিয়র এনটিআর হলিউড ক্রিটিক অ্যাসোসিয়েশন ফিল্ম অ্যাওয়ার্ড অনুষ্ঠানে অনুপস্থিত ছিলেন? প্রকাশ্য়ে এল কারণ

কলকাতা: দক্ষিণী ছবি আরআরআর (RRR) নিয়ে দর্শকের মধ্য়ে উন্মদনা এখনও বর্তমান। এস এস রাজামৌলি (SS Rajamouli) পরিচালিত এই ছবির আয় ইতিমধ্য়েই হাজার কোটি ছাড়িয়েছে। পুরস্কারের সংখ্য়াও বেড়ে চলেছে ক্রমাগত। তবে এবার জানা গেল, হলিউড ক্রিটিক অ্যাসোসিয়েশন ফিল্ম অ্যাওয়ার্ড অনুষ্ঠানে অনুপস্থিত ছিলেন জুনিয়র এনটিআর (NTR)। তবে এই অ্য়াওয়ার্ড অনুষ্ঠানে রাজামৌলি (SS Rajamouli)  এবং রাম চরণ সেখানে উপস্থিত ছিলেন। কিন্তু কেন এলেন না জুনিয়র এনটিআর (NTR)। তা নিয়েই উঠছে প্রশ্ন।

আরও পড়ুন...Kunal Ganjawala: কুণাল গাঞ্জাওয়ালার হাত ধরে বলিউডে আত্মপ্রকাশ দুই বাঙালি শিল্পীর

তবে এই প্রশ্নের উত্তর দিয়েছেন, হলিউড ক্রিটিক অ্যাসোসিয়েশন ফিল্ম অ্যাওয়ার্ড কর্তৃপক্ষ।  তাদের অফিসিয়াল টুইটার হ্যান্ডেলে জানানো হয়েছে যে, এনটি রামা রাও জুনিয়রকে অ্যাওয়ার্ড অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য আমন্ত্রণ জানানো হয়েছিল, তবে তিনি তাঁর নতুন ছবির শুটিং-এ ব্য়স্ত আছেন। তবে শিগগিরই তিনি এই পুরস্কার গ্রহণ করবেন। 

প্রসঙ্গত, 'হলিউড ক্রিটিকস অ্যাসোসিয়েশন ফিল্ম অ্যাওয়ার্ডস'-এ বেস্ট অ্যাকশন ফিল্ম, বেস্ট ইন্টারন্যাশনাল ফিচার, বেস্ট অরিজিন্যাল সং (নাটু নাটু), বেস্ট স্টান্টস, এই চার বিভাগে জয়ী এস এস রাজামৌলি পরিচালিত, রাম চরণ ও জুনিয়র এনটিআর অভিনীত ব্লকবাস্টার ছবি 'আর আর আর'। এদিন পুরস্কার জয়ের পর বক্তব্য রাখতে উঠে পরিচালক স্টান্ট পরিচালকদের প্রাপ্য স্বীকৃতি দেওয়ার কথাও বলেন। 'বেস্ট অ্যাকশন ফিল্ম' বিভাগে 'দ্য ব্যাটম্যান', 'ব্ল্যাক প্যান্থার: ওয়াকান্ডা ফরএভার', 'টপ গান: মেভারিক'-এর মতো ছবিকে পিছনে ফেলেছে রাজামৌলির ছবি। অন্যদিকে 'বেস্ট ইন্টারন্যাশনাল ফিল্ম' বিভাগে এটি 'অল কোয়ায়েট অন দ্য ওয়েস্টার্ন ফ্রন্ট' ও 'ডিসিশন টু লিভ'-এর মতো ছবিকে পিছনে ফেলেছে। 

বেস্ট ইন্টারন্যাশনাল ফিচার অ্যাওয়ার্ড পাওয়ার পর রাজামৌলি তাঁর সঙ্গে রাম চরণকেও নিয়ে ওঠেন স্টেজে। আরও ভাল ভাল ছবি তৈরির আশ্বাস দেন অভিনেতা। রাজামৌলি এই পুরস্কার ভারতের সমস্ত পরিচালকদের উৎসর্গ করেন। 

সেরা অ্যাকশন ছবির পুরস্কার পাওয়ার পর রাজামৌলি বলেন, 'মনে হচ্ছে ব্যাকস্টেজে গিয়ে একবার চেক করতে হবে... মনে হচ্ছে এবার আমার ডানা গজাবে.... দ্বিতীয় পুরস্কার! অসংখ্য ধন্যবাদ। এর অর্থ আমি ভাষায় প্রকাশ করতে পারব না।'

তিনি আরও বলেন, 'এটা সেরা অ্যাকশন ফিল্মের জন্য, আমরা সেরা স্টান্টসের পুরস্কারও পেয়েছি কিন্তু সেটা বোধ হয় বেস্ট স্টান্ট কোরিওগ্রাফারের জন্য... এবং... সত্যিই স্টান্ট কোরিওগ্রাফারদের এখানে দেখতে পছন্দ করতাম কারণ আমি মনে করি এটি এমন একটি টিম যাঁরা আমাদের বিনোদন দেওয়ার জন্য এত কঠোর পরিশ্রম করে এবং তাঁদের নিজেদের জীবনও ঝুঁকিতে ফেলে। এই সুযোগে আমি সমস্ত বড় অ্যাওয়ার্ডদের অনুরোধ করব যে স্টান্ট মাস্টারদের উদ্দেশে একটি বিশেষ বিভাগ তৈরি করার জন্য। ওঁদের এটা সত্যিই প্রাপ্য। এটা সকল স্টান্ট কোরিওগ্রাফারদের জন্য বলছি, কেবল আমার দেশের নয়, গোটা পৃথিবীর যে যেখানে আছেন।'

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
Agnimitra Paul : কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
Amir In IPL: এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'

ভিডিও

Kunal Ghosh:
NCPI Suvendu Adhikari Meeting: শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠকের পর কী জানালেন TMC ত্যাগী দুই NCPI MP?
NCPI-Suvendu Adhikari Meeting: মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে তৃণমূল ত্যাগী রাজ্যসভার ৩ BJP সাংসদও | Delhi
Kunal Ghosh:
NDA Meeting: সংসদে থাকা সত্ত্বেও NDA-এর বৈঠকে গরহাজির মুর্শিদাবাদের তিন সাংসদ | NCPI | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
Agnimitra Paul : কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
Amir In IPL: এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Jalpaiguri News: আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
Maharaj On Sourav: 'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
FSSAI on Dabur : নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
Embed widget