এক্সপ্লোর

Nusrat Jahan Baby Boy: সদ্য মা হওয়া নুসরত জাহানকে 'অনেক অভিনন্দন' মুখ্যমন্ত্রীর

Nusrat Jahan Baby Boy: আজ দুপুরেই পুত্র সন্তানের জন্ম দিয়েছেন অভিনেত্রী ও তৃণমূল সাংসদ নুসরত জাহান। সদ্যোজাত ও মাকে অভিনন্দন জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

কলকাতা: প্রতি মাসে দু’দিন করে এসএসকেএমে স্বাস্থ্য পরিকাঠামো নিয়ে বৈঠক করবেন মুখ্যমন্ত্রী, আগেই ঘোষণা করেছিলেন তিনি। সেই কথা অনুযায়ী আজ বিকেলে এসএসকেএমে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৈঠকের পর বেরিয়ে এসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী একাধিক পদক্ষেপের কথা ঘোষণা করেন। একই সঙ্গে সদ্য মা হওয়া তারকা সাংসদ নুসরত জাহানকে শুভেচ্ছা জানান মুখ্যমন্ত্রী। 

আজ দুপুরেই পুত্র সন্তানের জন্ম দিয়েছেন অভিনেত্রী। সদ্যোজাত ও তাঁর মা তৃণমূল সাংসদ নুসরত জাহানকে 'অনেক অভিনন্দন' জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 

নুসরত জাহানের মাতৃত্ব নিয়ে প্রথম থেকেই তোলপাড় হয়েছে রাজ্য় রাজনীতি থেকে নেটদুনিয়া।  নুসরতের 'প্রাক্তন' স্বামী নিখিল জৈন জানিয়ে দেন, এই সন্তান তাঁর নয়। তারপর থেকেই হবু সন্তানের পিতৃপরিচয় নিয়ে প্রশ্ন ওঠে বহু। নুসরতের সঙ্গে যশ দাশগুপ্তের সম্পর্কের ঘনিষ্ঠাতার সুযোগ নিয়ে সোশ্যাল মিডিয়া জুড়ে ঘোরাফেরা করেছে একটাই প্রশ্ন, 'নুসরতের সন্তানের পিতা কি যশ?' এবিষয়ে অবশ্য এতদিন মুখে কুলুপ এঁটেছিলেন নুসরত ও যশ দুজনেই। আপাতত খুশির জোয়ার নুসরত জাহানের পরিবারে।

 

সদ্য মা হওয়া অভিনেত্রীকে শুভেচ্ছা জানিয়েছেন তাঁর টলিপাড়ার বন্ধুরাও। অভিনেত্রীর সঙ্গে দেখা হওয়ার আগেই তাঁকে ভার্চুয়াল মাধ্যমে ভালবাসায় ভরিয়ে দিয়েছেন মিমি চক্রবর্তী, শ্রাবন্তী চট্টোপাধ্যায়, তনুশ্রী চক্রবর্তী সকলেই। 'খেলা যখন' ছবির শ্যুটিং-এ আপাতত ময়ূরভঞ্জে রয়েছেন মিমি। সেখান থেকেই সুখবর পেয়ে 'বোনুয়া' নুসরতের জন্য মিমির ট্যুইট বার্তা, 'অনেক অনেক শুভেচ্ছা নুসরত। ইচ্ছা করছে যদি সামনে থেকে একবার জড়িয়ে ধরতে পারতাম। অনেক আদর আর ভালবাসা'। কিছুদিন আগেও টলিপাড়ায় শোনা গিয়েছিল, চিড় ধরেছে মিমি নুসরতের বন্ধুত্বে। কিন্তু সেই জল্পনা উড়িয়ে দিয়েছেন অভিনেত্রী নিজেই। আজ ফের একবার বান্ধবীকে ভালবাসা জানিয়ে মিমি বার্তা দিলেন, অটুট রয়েছে দুই নায়িকার বন্ধুত্ব। সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছা জানিয়েছেন শ্রাবন্তী ও তনুশ্রীও। এই দুই নায়িকার সঙ্গেই প্রথমবার প্রকাশ্যে এসেছিল নুসরতের বেবি বাম্পের ছবি। হামেশাই নুসরতের সঙ্গে পার্টি করতে দেখা গিয়েছিল তাঁদের। বান্ধবী নুসরতের এই ভাল দিনে খুশি দুই নায়িকা। অদেখা ছবি পোস্ট করে 'সুইটহার্ট' নুসরতকে শুভেচ্ছা জানিয়েছেন শ্রাবন্তী ও তনুশ্রী।

সেরা শিরোনাম

Prosenjit-Riddhi: বাবা-ছেলের সম্পর্কে প্রসেনজিৎ-ঋদ্ধি, মুক্তি পেল 'ডাক্তারকাকু'-র চরিত্রদের প্রথম লুক
বাবা-ছেলের সম্পর্কে প্রসেনজিৎ-ঋদ্ধি, মুক্তি পেল 'ডাক্তারকাকু'-র চরিত্রদের প্রথম লুক
Vande Mataram Row: ‘বন্দে মাতরম’ বিতর্ক, এবার শর্মিলা ঠাকুরকে আক্রমণ কঙ্গনা রানাউতের, বললেন, ‘সঙ্কীর্ণ মানসিকতা’
‘বন্দে মাতরম’ বিতর্ক, এবার শর্মিলা ঠাকুরকে আক্রমণ কঙ্গনা রানাউতের, বললেন, ‘সঙ্কীর্ণ মানসিকতা’
Sohini-Shovan: বিয়ের গয়না, লাল শাড়িতে সেজে সাধভক্ষণ করলেন হবু মা সোহিনী, আগলে পাশে রইলেন শোভন
বিয়ের গয়না, লাল শাড়িতে সেজে সাধভক্ষণ করলেন হবু মা সোহিনী, আগলে পাশে রইলেন শোভন
Dev-Subhasree: লাদাখের রাস্তায় 'মালা রে' নাচ, 'দেশু7'-এর শ্যুটিং শেষে দেব-শুভশ্রী ছুঁয়ে গেলেন নস্ট্যালজিয়া
লাদাখের রাস্তায় 'মালা রে' নাচ, 'দেশু7'-এর শ্যুটিং শেষে দেব-শুভশ্রী ছুঁয়ে গেলেন নস্ট্যালজিয়া

ভিডিও

Amit Shah in Bengal : তিন দিনের সফরে রাজ্যে এলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, কী কী কর্মসূচি?
Sugar Price Hike: আখ থেকে চিনি তৈরিতে জোর না দিয়ে ইথানলে ফোকাস করাতেই কি এই পরিস্থিতি ?
Terrorist Arrested: পাক চর সন্দেহে পুলিশের হাতে গ্রেফতার তৃণমূল নেতার ভাই
CJP News: রাজস্থানের জয়পুরে আক্রান্ত ককরোচ জনতা পার্টির নেতা আশুতোষ রাঙ্কা | ABP Ananda Live
Jadavpur University : গন্ডগোলের মধ্যে ভাঙল নন্দলাল বসুর তৈরি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রতীক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget