এক্সপ্লোর

Nusrat Jahan: 'যশের সঙ্গে ভালো অভিভাবকত্ব কাটাচ্ছি', সন্তানের বাবা প্রসঙ্গে মুখ খুললেন নুসরত

নুসরতকে সামনে পেতেই  সংবাদ মাধ্যমের তরফে জিজ্ঞেস করা হয় তাঁর ছেলের পিতৃপরিচয়ের কথা।

কলকাতা: মা হওয়ার পর এই প্রথমবার জনসমক্ষে এলেন অভিনেত্রী-সাংসদ নুসরত জাহান। সন্তানসম্ভবা হওয়ার পর থেকেই চর্চার কেন্দ্রবিন্দু তিনি। নুসরতের সন্তানের বাবা কে এই প্রশ্নে তিনি জর্জরিত হয়েছেন একাধিকবার। বুধবার একটি অনুষ্ঠানে গিয়ে নুসরত জাহানের মন্তব্য, ‘বাবাকে সেটা বাবা জানে।'

পরবর্তীতে মাতৃত্বের প্রশ্নে অভিনেত্রী-সাংসদের মন্তব্য, 'যশের সঙ্গে আমি ভালো অভিভাবকত্ব কাটাচ্ছি।' নুসরতকে সামনে পেতেই  সংবাদ মাধ্যমের তরফে জিজ্ঞেস করা হয় তাঁর ছেলের পিতৃপরিচয়ের কথা। গোপনীয়তা সরিয়ে সকল জল্পনার প্রশ্নের উত্তর দিলেও খোলসা করেননি তাঁর ছেলে ঈশানের বাবা কে? যদিও ইঙ্গিতে বুঝিয়ে দিয়েছেন, এমনটাই মত ওয়াকিবহাল মহলের। 

২৬ অগাস্ট কলকাতার একটি বেসরকারি হাসপাতালে পুত্রসন্তানের জন্ম দেন নুসরত জাহান। সবসময় তাঁর পাশে ছিলেন যশ দাশগুপ্ত। নুসরতের গোটা মাতৃত্বের সফরেই তাঁকে আগলে রেখেছিলেন যশ। একরত্তির নাম ঈশান রেখেছিলেন নুসরত। নায়িকা চান, পিতৃপরিচয় নয়, আপাতত ঈশান বড় হোক মাতৃপরিচয়েই।

বিয়েকে লিভ ইন সম্পর্ক তকমা দেওয়া থেকে শুরু করে অন্তঃসত্ত্বা হওয়া, ব্যক্তিগত সম্পর্কের টানাপোড়েনের চর্চায় বারবার সামনে এসেছে নুসরত জীবনী। তবে ছোট্ট ঈশানকে নিয়ে বাড়ি ফেরার পরেই একাধিক ফটো শেয়ার করেছিলেন অভিনেত্রী। প্রত্যেক ফটোর ক্যাপশনে ছিল আলাদা আলাদা বার্তা। 

সন্তানের জন্মের পর একটি ফটোশুট করেন নুসরত। সেখানে শিশুপুত্রের পিতৃপরিচয় জানতে উৎসুক ছিল গোটা নেটদুনিয়া। নুসরতের ছবির সেই ক্যাপশনে নেটমহলে জল্পনা উস্কে দিয়েছিল যে সন্তানের বাবা কে? কমেন্টবক্সে এই প্রসঙ্গে একাধিক প্রশ্ন রেখেছিলেন নেটিজেনরা। প্রসঙ্গত, হাসপাতাল থেকে বাড়ি যাওয়ার সময় নুসরতের সঙ্গী হয়েছিলেন যশ। এমনকি ছোট্ট ঈশানকে নিজেই কোলে নিয়েই গাড়িতে ওঠেন যশ। 

হাসপাতাল থেকে ফিরে সোশ্যাল মিডিয়ায় নিজের নতুন ছবি পোস্ট করেন নুসরত। ইতিমধ্যেই কার্যত ভাইরাল হয়েছে নুসরতের এই ছবি। ক্যাপশনে নুসরত লিখেছেন, 'যাদের থেকে তুমি উপদেশ নাও না, তাদের সমালোচনাও তুমি নিও না।' স্পষ্ট বার্তা। সমালোচনাকে থোড়াই কেয়ার করে খুশি থাকতে, জীবনের নতুন অধ্যায়ে মজে থাকতে চাইছেন নুসরত। সেইসঙ্গে হ্যাশট্যাগও জুড়ে দিয়েছেন, নিউরোল, নিউমমলাইফ, নিউলুক।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Mithun Chakraborty: হাসপাতাল থেকে ছুটি পেলেন মিঠুন চক্রবর্তী, কী হয়েছিল কিংবদন্তি অভিনেতার?
হাসপাতাল থেকে ছুটি পেলেন মিঠুন চক্রবর্তী, কী হয়েছিল কিংবদন্তি অভিনেতার?
Mumbai Police Constable's Death : সলমন খানের বাড়ির বাইরে মোতায়েন ছিলেন, মৃত্যু মুম্বই পুলিশের কনস্টেবলের
সলমন খানের বাড়ির বাইরে মোতায়েন ছিলেন, মৃত্যু মুম্বই পুলিশের কনস্টেবলের
Avika Gor Hospitalised: অসুস্থ শরীরে একটানা শ্যুটিং, হাসপাতালে ভর্তি ‘বালিকা বধূ’ খ্যাত নায়িকা, অনুরাগীদের প্রার্থনা করতে বললেন স্বামী
অসুস্থ শরীরে একটানা শ্যুটিং, হাসপাতালে ভর্তি ‘বালিকা বধূ’ খ্যাত নায়িকা, অনুরাগীদের প্রার্থনা করতে বললেন স্বামী
ফের সত্যজিতের ভূমিকায় জিতু? থাকছেন রুদ্রনীল, ঋত্বিক, সৃজিত বলছেন, 'মহারাজা তোমারে সেলাম'
ফের সত্যজিতের ভূমিকায় জিতু? থাকছেন রুদ্রনীল, ঋত্বিক, সৃজিত বলছেন, 'মহারাজা তোমারে সেলাম'

ভিডিও

Debraj Chakraborty: দেবরাজের আরও কীর্তি প্রকাশ্যে,দেবরাজের বিরুদ্ধে তোলাবাজির নতুন অভিযোগ
Kolkata News: বাইক সারানোর গ্যারেজ থেকে তোলাবজির অভিযোগ,তোলা না দেওয়ায় গ্যারেজ মালিককে মারধর
Samik Bhattacharya: রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির | ABP Ananda Live
Abhishek Banerjee: সাড়ে ১০ ঘণ্টা পর ভবানী ভবন থেকে বেরিয়ে কালীঘাটে অভিষেকের বাড়িতে সুমিত রায়
BJP Government: পূর্ব বর্ধমানের গুসকরাতেও বাস পিছু ৩০ টাকা করে তোলাবাজির অভিযোগ | Burdwan News

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
Rain Waterlogging : টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
Raghav Chadha Meets Narendra Modi: বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
Gold Price Today: একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Inflation News: জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
Embed widget