এক্সপ্লোর

Nussrat Jahan: 'তোমরা খবর নিয়ে নাও না..', ED দফতর থেকে বেরনোর সময় সাংবাদিককে বলে গেলেন নুসরত জাহান

Nussrat Jahan News: প্রথম দফা ভোটের ২৪ ঘণ্টা আগে, বুধবার, ফ্ল্যাট প্রতারণা মামলায় ED দফতরে হাজিরা দিলেন প্রাক্তন তৃণমূল সাংসদ নুসরত জাহান

রঞ্জিত সাউ, প্রকাশ সিনহা ও সমীরণ পাল, কলকাতা: ভোটের আগের দিন, ED দফতরে হাজিরা দিলেন নুসরত জাহান। কোটি কোটি টাকা দুর্নীতির অভিযোগে, তাঁকে CGO কমপ্লেক্সে ডেকে পাঠানো হয়। যদিও ED দফতর থেকে বেরনোর পর এনিয়ে কিছু বলতে চাননি প্রাক্তন তৃণমূল সাংসদ। 

ED দফতর থেকে বেরিয়ে কী বললেন নুসরত?

বিধানসভা ভোটের ঠিক মুখে তেড়েফুঁড়ে নেমেছে কেন্দ্রীয় এজেন্সি... প্রথম দফা ভোটের ২৪ ঘণ্টা আগে, বুধবার, ফ্ল্যাট প্রতারণা মামলায় ED দফতরে হাজিরা দিলেন প্রাক্তন তৃণমূল সাংসদ নুসরত জাহান। ২০২৩ সালের একটি মামলায় নুসরত জাহানকে ডেকেছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। এদিন সকাল, সাড়ে ৬টা নাগাদ CGO কমপ্লেক্সে যান নুসরত জাহান। প্রায় সাড়ে ৮ ঘণ্টা ধরে চলে জিজ্ঞাসাবাদ। নুসরত এদিন ED দফতর থেকে বেরলে, অভিনেত্রী ও প্রাক্তন সাংসদকে প্রশ্ন করা হয়, 'কেন ডাকল আপনাকে আজকে এতদিন পর?' উত্তরে তৃণমূল কংগ্রেসের প্রাক্তন সাংসদ উত্তর দেন, 'তোমরা খবর নিয়ে নাও না।'

কী অভিযোগ নুসরতের বিরুদ্ধে?

২০১৯ সালে বসিরহাট থেকে তৃণমূলের টিকিটে জিতে সংসদে পা রাখেন নুসরত জাহান। চার বছরের মাথায় তাঁর বিরুদ্ধে কোটি কোটি টাকার দুর্নীতির অভিযোগ ওঠে। অভিযোগকারীদের দাবি, ২০১৩-১৪ সালে রাজারহাটে ফ্ল্যাট তৈরির জন্য ৪২৯ জনের কাছ থেকে ৫ লক্ষ ৫৫ হাজার টাকা করে নেয় 'সেভেন সেন্স ইনফ্রাস্ট্রাকচার প্রাইভেট লিমিটেড' নামে একটি সংস্থা। ফ্ল্যাট তৈরির জন্য ওই সংস্থা মোট ২৩ কোটি ৮০ লক্ষ ৯৫ হাজার টাকা তোলে। কিন্তু ৯ বছরেও তাঁরা কেউ ফ্ল্যাট পাননি বলে অভিযোগ। উল্টে, তাঁদের টাকা দিয়ে ওই সংস্থার অন্যতম ডিরেক্টর নুসরত জাহান ফ্ল্যাট কিনেছেন বলে চাঞ্চল্যকর অভিযোগ ওঠে। 

প্রতারণার অভিযোগের সূত্রপাত কোথা থেকে?

প্রতারণার অভিযোগে নুসরতের বিরুদ্ধে ED-র কাছে অভিযোগ জানান বিজেপি নেতা শঙ্কুদেব পণ্ডা। এই অভিযোগের পরে, সাংবাদিক সম্মেলন করে নুসরত জাহান বলেছিলেন, 'দুর্নীতির সঙ্গে আমি জড়িত নই। আমার বিরুদ্ধে অভিযোগ প্রমাণ করতে পারেন তাহলে যা বলবেন তাই করব। চ্যালেঞ্জ করে বলতে পারি দুর্নীতি করিনি।' ২০২৩-এর ১২ সেপ্টেম্বর সিজিও কমপ্লেক্সে নুসরতকে প্রায় সাড়ে ৬ ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদ করে ED। ২০২৪-এর জানুয়ারিতে আলিপুর আদালতেও হাজিরা দেন প্রাক্তন তৃণমূল সাংসদ। এবার, প্রথম দফার বিধানসভা ভোটের আগের দিন ED দফতরে হাজিরা দিলেন নুসরত জাহান। সব মিলিয়ে ভোটের আবহে সক্রিয় কেন্দ্রীয় এজেন্সি। আর তা নিয়ে রাজনৈতিক তরজাও চলছে সমান তালে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Pamela Serena: ক্রিকেটারদের থেকে তথ্য পেয়ে করতেন ম্যাচ গড়াপেটা, বিস্ফোরক দাবি নেটপ্রভাবী পামেলা সেরেনার
ক্রিকেটারদের থেকে তথ্য পেয়ে করতেন ম্যাচ গড়াপেটা, বিস্ফোরক দাবি নেটপ্রভাবী পামেলা সেরেনার
Shabana Azmi: অসুস্থ হয়ে গৃহবন্দি, ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পরে ছাত্রছাত্রীদের কী বার্তা পাঠালেন শাবানা আজমি?
অসুস্থ হয়ে গৃহবন্দি, ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পরে ছাত্রছাত্রীদের কী বার্তা পাঠালেন শাবানা আজমি?
Sreelekha Mitra: প্রধানমন্ত্রীর কুরুচিকর ছবি ছড়ানোর অভিযোগ, শ্রীলেখা মিত্রের বিরুদ্ধে FIR দায়ের!
প্রধানমন্ত্রীর কুরুচিকর ছবি ছড়ানোর অভিযোগ, শ্রীলেখা মিত্রের বিরুদ্ধে FIR দায়ের!
Rakhi Sawant: ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার খবর প্রকাশ্যে আসতেই, রাস্তায় নাচ রাখী সবন্তের! বিলি করলেন উপহার
ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার খবর প্রকাশ্যে আসতেই, রাস্তায় নাচ রাখী সবন্তের! বিলি করলেন উপহার

ভিডিও

BJP Goverment: সোশাল মিডিয়ায় প্রধানমন্ত্রীর কুরুচিকর পোস্টের অভিযোগ। বারুইপুর থেকে গ্রেফতার ১
Hooghly News: হুগলির চণ্ডীতলায় দুর্ঘটনার হাড় হিম করা সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে | ABP Ananda Live
Marc Cucurella: খেলতে নেমে মাঠের মাঝে কেন ঝাঁকড়া চুল খুলে রাখেন কুকুরেয়া? কারণ জানলে চোখে জল আসবে
Sukanta Majumdar: তারকেশ্বরে বিজেপির সেবা শিবিরের উদ্বোধনে সুকান্ত মজুমদার। ABP Ananda Live
Rahul Gandhi: 'দিল্লিতে পড়ুয়াদের মারধরের নির্দেশ কে দিল ?', স্বরাষ্ট্রমন্ত্রীকে চিঠি রাহুল গান্ধীর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jhandu Kumar: পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
West Bengal Weather Update: ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
Tollywood News: কৌশিক সেনের সঙ্গে ঋ-এর নতুন সমীকরণ! আসল রহস্যটা কী?
কৌশিক সেনের সঙ্গে ঋ-এর নতুন সমীকরণ! আসল রহস্যটা কী?
Messi Retirement: মেসি অবসর নিচ্ছেন? কী বললেন তাঁর বিশ্বকাপজয়ী আর্জেন্তিনা দলের সতীর্থ দি মারিয়া?
মেসি অবসর নিচ্ছেন? কী বললেন তাঁর বিশ্বকাপজয়ী আর্জেন্তিনা দলের সতীর্থ দি মারিয়া?
TMC Leader Arrested: পঞ্চায়েত প্রকল্পে কাটমানি নেওয়া, বিজেপি কর্মীদের মারধর, ভূরি ভূরি অভিযোগে গ্রেফতার TMC নেতা
পঞ্চায়েত প্রকল্পে কাটমানি নেওয়া, বিজেপি কর্মীদের মারধর, ভূরি ভূরি অভিযোগে গ্রেফতার TMC নেতা
Abhishek Banerjee: শপিং মলের বেসমেন্টে গোডাউন, সেখানেই মজুত অভিষেকের সেবাশ্রয়ের কাঁড়ি কাঁড়ি ওষুধ-সরঞ্জাম, পেরিয়ে গিয়েছে মেয়াদও
শপিং মলের বেসমেন্টে গোডাউন, সেখানেই মজুত অভিষেকের সেবাশ্রয়ের কাঁড়ি কাঁড়ি ওষুধ-সরঞ্জাম, পেরিয়ে গিয়েছে মেয়াদও
Suvendu Adhikari : 'খুনের মামলা, চিটিংবাজ ভাইপোকে কেউ বাঁচাতে পারবে না'! অভিষেকের 'সেবাশ্রয়' নিয়ে কী বার্তা মুখ্যমন্ত্রীর?
'খুনের মামলা, চিটিংবাজ ভাইপোকে কেউ বাঁচাতে পারবে না'! অভিষেকের 'সেবাশ্রয়' নিয়ে কী বার্তা মুখ্যমন্ত্রীর?
Bardhaman Medical College : 'কলেজ ক্যাম্পাস ও হাসপাতালে আন্দোলন করলেই আইনি ব্যবস্থা', নির্দেশিকা ঘিরে শোরগোল
Bardhaman Medical College : 'কলেজ ক্যাম্পাস ও হাসপাতালে আন্দোলন করলেই আইনি ব্যবস্থা', নির্দেশিকা ঘিরে শোরগোল
Embed widget