এক্সপ্লোর

পদ্মশ্রী জয়ী কিংবদন্তী অভিনেতা ওম পুরী প্রয়াত

মুম্বই:  প্রয়াত পদ্মশ্রী জয়ী কিংবদন্তী অভিনেতা ওম পুরী। আজ সকালে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় তাঁর। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৬ বছর। চলচ্চিত্র পরিচালক অশোক পন্ডিত যিনি অভিনেতার ঘনিষ্ঠ বন্ধু ছিলেন তিনিই প্রথম টুইটারে তাঁর মৃত্যু খবর নিশ্চিত করেন। পরে ওম পুরীর স্ত্রী নন্দিতা পুরী খবরের সত্যতা স্বীকার করে নেন। প্রসঙ্গত, গতকাল সন্ধে বেলা শ্যুটিং সেরে বাড়ি আসেন অভিনেতা। তারপর থেকে তাঁকে আর দেখা যায়নি। শুক্রবার সকালে তাঁর ড্রাইভার এসে দরজায় বেল বাজালে কেউ দরজা খোলেন না। এরপর গাড়ির চালক অন্যদের খবর দেন। আজ সন্ধে ছটায় তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে। ১৯৭২ সালে মরাঠি ছবি দিয়ে কাজ শুরু করেন তিনি। চলচ্চিত্রের পাশাপাশি মঞ্চেও অভিনয় করেছেন তিনি। কাজ করেছিলেন সত্যজিৎ রায়ের সঙ্গে। প্রসঙ্গত, নাসিরউদ্দীন শাহ, শাবানা আজমি, স্মিতা পাটিলের মতো একইসঙ্গে মূলধারার এবং সমান্তরাল দুধরনের ছবিতেই অভিনয় করতে দেখা গিয়েছে ওম পুরীকে। এই অভিনেতাদের হাত ধরেই আশির দশকে ছবির জগৎে এক নতুন অধ্যায়ের সূচনা হয়েছিল। অভিনয়ের জন্য দেশে-বিদেশে অসংখ্য পুরস্কার পেয়েছেন ওম পুরী। ১৯৫০ সালে হরিয়ানার আম্বালায় পঞ্জাবি পরিবারে জন্ম ওমপুরীর। তাঁর বাবা ভারতীয় রেল এবং সেনাবাহিনীর সঙ্গে যুক্ত ছিলেন। পুণের ফিল্ম অ্যান্ড  টেলিভিশন ইনস্টিটিউটে পড়াশোনা করেছিলেন তিনি। দিল্লির ন্যাশলান স্কুল অফ ড্রামারও ছাত্র ছিলেন ওম পুরী। সেখানে তাঁর সহপাঠী ছিলেন অভিনেতা নাসিরুদ্দিন শাহ। ১৯৭২ সালে ওম পুরীর আত্মপ্রকাশ মরাঠি ছবি ‘ঘাসিরাম কোতয়াল’-এ। ‘অর্ধ সত্য’ ছবির জন্য পেয়েছেন শ্রেষ্ঠ অভিনেতার জাতীয় পুরস্কার। অভিনয় করেছেন সত্যজিৎ রায়ের ‘সদগতি’ ছবিতে। দুবার জাতীয় পুরস্কার পেয়েছেন এবং ১৯৯০ সালে পদ্মশ্রী সম্মানে সম্মানিত হন ওম পুরী। তাঁকে শেষবার পর্দায় দেখা গিয়েছিল পাকিস্তানি কমেডি ছবি 'অ্যাক্টর ইন ল'-তে। ২০১৬ সালের সেপ্টেম্বরে পর্দায় মুক্তি পেয়েছিল এই ছবি। জঙ্গল বুকে ওম পুরী নিজের কন্ঠ দিয়েছিলেন 'বাঘিরা' চরিত্রের জন্যে। তাঁর মনে রাখার মতো বহু ছবির মধ্যে হৃদয়ে দাগ কেটে গেছে 'অর্ধ সত্য, 'আরোহন',  'দ্রোহকাল', 'জানে ভি দো ইঁয়ারো', 'মির্চ মশালা', 'পার'-এর মতো ছবিগুলো। সম্প্রতি তাঁকে বলিউডি ছবি 'বজরঙ্গি ভাইজান' এবং 'ঘায়েল ওয়ানস এগেন'-এও অভিনয় করতে দেখা গিয়েছে। ওম পুরীর অন্যতম স্মরণীয় অভিনয় দেখা গিয়েছে মার্কিন কমেডি ড্রামা 'দ্য হানড্রেড ফুট জার্নিতে'। ২০১৪ সালে মুক্তি পাওয়া এই কমেডি ড্রামায় তাঁর সঙ্গে কাজ করেছিলেন স্টিভেন স্পিলবার্গ এবং হেলেন মিরেন। এছাড়া 'সিটি অফ জয়', 'গাঁধী', 'দ্য রিলাকট্যান্ট ফান্ডামেন্টালিস্ট'-এও তাঁর অভিনয় যথেষ্ট প্রশংসা পেয়েছে। ওম পুরী তাঁর অভিনয় প্রতিভার ছাপ রেখে গিয়েছেন মূলধারার পাকিস্তানি, ভারতীয় এবং ব্রিটিশ ছবিতেও। তাঁর প্রয়াণে শোকাহত বলিউড থেকে টলিউড, নাট্যজগৎ থেকে রাজনৈতিক মহল। ওম পুরীর প্রয়াণে দেখে নেব বিভিন্ন ব্যক্তির প্রতিক্রিয়া      

সেরা শিরোনাম

Prosenjit-Riddhi: বাবা-ছেলের সম্পর্কে প্রসেনজিৎ-ঋদ্ধি, মুক্তি পেল 'ডাক্তারকাকু'-র চরিত্রদের প্রথম লুক
বাবা-ছেলের সম্পর্কে প্রসেনজিৎ-ঋদ্ধি, মুক্তি পেল 'ডাক্তারকাকু'-র চরিত্রদের প্রথম লুক
Vande Mataram Row: ‘বন্দে মাতরম’ বিতর্ক, এবার শর্মিলা ঠাকুরকে আক্রমণ কঙ্গনা রানাউতের, বললেন, ‘সঙ্কীর্ণ মানসিকতা’
‘বন্দে মাতরম’ বিতর্ক, এবার শর্মিলা ঠাকুরকে আক্রমণ কঙ্গনা রানাউতের, বললেন, ‘সঙ্কীর্ণ মানসিকতা’
Sohini-Shovan: বিয়ের গয়না, লাল শাড়িতে সেজে সাধভক্ষণ করলেন হবু মা সোহিনী, আগলে পাশে রইলেন শোভন
বিয়ের গয়না, লাল শাড়িতে সেজে সাধভক্ষণ করলেন হবু মা সোহিনী, আগলে পাশে রইলেন শোভন
Dev-Subhasree: লাদাখের রাস্তায় 'মালা রে' নাচ, 'দেশু7'-এর শ্যুটিং শেষে দেব-শুভশ্রী ছুঁয়ে গেলেন নস্ট্যালজিয়া
লাদাখের রাস্তায় 'মালা রে' নাচ, 'দেশু7'-এর শ্যুটিং শেষে দেব-শুভশ্রী ছুঁয়ে গেলেন নস্ট্যালজিয়া

ভিডিও

Amit Shah Bengal Visit: ৩ দিনের সফরে রাজ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ | BJP | ABP Ananda
Samik Bhattacharya |
Pak Spy Arrested: Cooch Behar থেকে পাক চর সন্দেহে ধৃত ৩, সেই মামলায় গ্রেফতার আরও ১
Howrah News | হাওড়ায় তোলাবাজির অভিযোগে গ্রেফতার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর
Champahati News | চম্পাহাটিতে ফের বাজি বিস্ফোরণ, আহত ২ | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget