এক্সপ্লোর

Oscars 2021: অস্কারের ‘ইন মেমোরিয়াম’ বিভাগে সম্মানিত ইরফান ও ভানু

অস্কারের ‘ইন মেমোরিয়াম’ বিভাগে সম্মানিত করা হল প্রয়াত অভিনেতা ইরফান খানকে।  তালিকায় রইলেন ভারতের প্রথম অস্কারজয়ী শৌখিনী (ফ্যাশন ডিজাইনার) ভানু আথাইয়াও। ৯৩ তম অ্যাকাডেমি অ্য়াওয়ার্সে স্মরণ করা হয় এই দুই তারকাকে। 

কলকাতা: অস্কারের ‘ইন মেমোরিয়াম’ বিভাগে সম্মানিত করা হল প্রয়াত অভিনেতা ইরফান খানকে।  তালিকায় রইলেন ভারতের প্রথম অস্কারজয়ী শৌখিনী (ফ্যাশন ডিজাইনার) ভানু আথাইয়াও। ৯৩ তম অ্যাকাডেমি অ্য়াওয়ার্সে স্মরণ করা হয় এই দুই তারকাকে। 

রবিবার ও সোমবার অনুষ্ঠিত হওয়া এই কাডেমি অ্য়াওয়ার্সে বিশ্ববিখ্যাত প্রয়াত শিল্পীদের সম্মান দেওয়া হয় অ্যাকাডেমি অব মোশন পিকচার্স অ্যান্ড সায়েন্সেসের ‘ইন মেমোরিয়াম’ বিভাগে। সেই বিভাগে এই বছর সম্মানিত হলেন দুই ভারতীয়। স্মরণ করা হল প্রয়াত অভিনেতা ইরফান খান এবং ভানু আথাইয়াকে।

ভানু আথাইয়া ১৯৮৩ সালে অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস জিতেছিলেন রিচার্ড অ্যাটেনবরো পরিচালিত ছবি ‘গাঁধী’র পোশাক পরিকল্পনার জন্য। গত বছর অক্টোবর মাসে প্রয়াত হন তিনি। মস্তিষ্কের রোগে আক্রান্ত ছিলেন। পরে নিউমোনিয়া হয়েছিল। বলিউডের একাধিক কালজয়ী ছবিতেও কাজ করেছেন তিনি। তাঁকে মরণোত্তর সম্মান দেওয়া হল এইদিন। অন্যদিকে ২০২০ সালেই প্রয়াত হলেছেন বলিউড ও হলিউডের জনপ্রিয় অভিনেতা ইরফান খান। বিরল ক্যানসারে আক্রান্ত ছিলেন তিনি। বলিউড থেকে তাঁর যাত্রা শুরু হলেও হলিউডেও নিজের স্বাক্ষর রেখে গিয়েছেন তিনি। ‘জুরাসিক ওয়ার্ল্ড’, ‘লাইফ অব পাই’, ‘অ্যামেজিং স্পাইডার ম্যান’, ‘ইনফার্নো’, ‘আ মাইটি হার্ট’-এর ছবিতে গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা গিয়েছে তাঁকে। বলিউডে তাঁর শেষ ছবি 'আংরেজি মিডিয়াম'।

২০২১ সালেই মুক্তি পাবে প্রয়াত অভিনেতা ইরফান খানের শেষ ছবি দ্য সং অফ স্করপিওন। প্যানরোমা স্পটলাইট এবং ৭০ এমএম নিবেদিত এবং কেএনএম প্রোডাকশন প্রযোজিত এই ছবিতে আবার দেখা যাবে ইরফানের চমক। শেষবারের মতো বড় পর্দায় ইরফানের অভিনয়ের স্বাদ নিতে পারবেন দর্শকরা। অনুপ সিংহ পরিচালিত এই ছবি তৈরি হয়েছে স্বাবলম্বী আদিবাসী মহিলার গল্পকে কেন্দ্র করে। ছবিতে ওই মহিলাকে নির্মম অত্যাচারের বিরুদ্ধে সোচ্চার হতে যাবে। মনে রাখার মতো চরিত্রে শেষবারের মতো দেখা যাবে অভিনেতাকে। পাশাপাশি দেখা যাবে বর্ষীয়ান অভিনেত্রী ওয়াহিদা রহমানকে। সুইৎজারল্যান্ডের লোকার্নো চলচ্চিত্র উৎসবে এই ছবি প্রথম দেখানো হবে বলে জানা গিয়েছে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

S. Janaki Passes Away : প্রয়াত 'নাইটিঙ্গল অফ সাউথ ইন্ডিয়া' এস জানকী
প্রয়াত 'নাইটিঙ্গল অফ সাউথ ইন্ডিয়া' এস জানকী
ED Raids at Shekhar Suman Aide: অভিনেতা শেখর সুমনের সহযোগী, ‘Shekhar Tonite’-এর প্রযোজকের ঠিকানায় এবার ইডি
অভিনেতা শেখর সুমনের সহযোগী, ‘Shekhar Tonite’-এর প্রযোজকের ঠিকানায় এবার ইডি
Rajpal Yadav: চেক বাউন্স মামলায় ধাক্কা, বলিউড অভিনেতাকে ৩ মাস জেলের নির্দেশ আদালতের
চেক বাউন্স মামলায় ধাক্কা, বলিউড অভিনেতাকে ৩ মাস জেলের নির্দেশ আদালতের
Bollywood News: উভকামী জেনেও বিয়ে-সংসার, সম্পর্ক ভেঙে যাচ্ছে জনপ্রিয় এই জুটির!
উভকামী জেনেও বিয়ে-সংসার, সম্পর্ক ভেঙে যাচ্ছে জনপ্রিয় এই জুটির!

ভিডিও

Baruipur News | বারুইপুরে নিরাপরাধকে পিটিয়ে খুন, নেপথ্যে বিরোধীদের হাত দেখছেন মুখ্যমন্ত্রী
Vietnam News | ভিয়েতনামে নৌকাডুবি, ১৫ জন ভারতীয় পর্যটকের মৃত্যু | ABP Ananda LIVE
Tmc News | এক কোটি টাকা জেতা লটারি টিকিট আত্মসাৎ ! চাঞ্চল্যকর অভিযোগ Tmc বিধায়কের বিরুদ্ধে
Nirmal Ghosh | 'কালীঘাট-তৃণমূল' ছেড়ে 'ঋতব্রত তৃণমূল'-এ নির্মল ঘোষ ? TMC News
Darjeeling News | অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা তুলতে গিয়ে এ কী কাণ্ড ! | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
তৃণমূলের কার্যালয়ে উদ্ধার কন্ডোম, ফাইল ও কাগজপত্র! চাঞ্চল্য এলাকায়, কী অভিযোগ বিজেপির?
তৃণমূলের কার্যালয়ে উদ্ধার কন্ডোম, ফাইল ও কাগজপত্র! চাঞ্চল্য এলাকায়, কী অভিযোগ বিজেপির?
Indian Cricket Team: সূর্যকেই নেতৃত্বে ফেরানোর দাবি তুললেন প্রাক্তন ভারতীয় ওপেনার, পছন্দের তালিকায় পাতিদারও
সূর্যকেই নেতৃত্বে ফেরানোর দাবি তুললেন প্রাক্তন ভারতীয় ওপেনার, পছন্দের তালিকায় পাতিদারও
Astrology : জগন্নাথের প্রিয় ৪ রাশি বলে মনে করা হয় এদের , ভক্তিভরে ডাকলেই রক্ষা করেন তিনি
জগন্নাথের প্রিয় ৪ রাশি বলে মনে করা হয় এদের , ভক্তিভরে ডাকলেই রক্ষা করেন তিনি
Norway vs England: সম্মুখ-সমরে দুই বিশ্ববন্দিত স্ট্রাইকার, হালান্ড-কেন দ্বৈরথ প্রসঙ্গে মুখ খুললেন ইংল্যান্ড অধিনায়ক
সম্মুখ-সমরে দুই বিশ্ববন্দিত স্ট্রাইকার, হালান্ড-কেন দ্বৈরথ প্রসঙ্গে মুখ খুললেন ইংল্যান্ড অধিনায়ক
Sebaashray scam : 'পঙ্গু হয়ে গেলাম'! সেবাশ্রয়ের ভুল চিকিৎসায়' বাদ পা, কী ঘটেছে মালতী বিশ্বাসের সঙ্গে ? হতবাক সকলে
'পঙ্গু হয়ে গেলাম'! সেবাশ্রয়ের ভুল চিকিৎসায়' বাদ পা, কী ঘটেছে মালতী বিশ্বাসের সঙ্গে ? হতবাক সকলে
Lakshmir Bhandar : 'পুরুষ লক্ষ্মী'দের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা, গ্রেফতার পঞ্চায়েত প্রধান, কীভাবে চলত এই স্ক্যাম ?
'পুরুষ লক্ষ্মী'দের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা, গ্রেফতার পঞ্চায়েত প্রধান, কীভাবে চলত এই স্ক্যাম ?
Petrol Diesel Price : পশ্চিম এশিয়ায় ফের বাড়ছে সংঘর্ষের ঝাঁঝ ! তার জেরে বদলে গেল পেট্রোল-ডিজেলের দরও? সকাল ৬ টায় প্রকাশ আজকের দাম
পশ্চিম এশিয়ায় ফের বাড়ছে সংঘর্ষের ঝাঁঝ ! তার জেরে বদলে গেল পেট্রোল-ডিজেলের দরও? সকাল ৬ টায় প্রকাশ আজকের দাম
FIFA World Cup 2026: রেফারিকে দুর্নীতিগ্রস্ত দাবি করে মিশর ম্যাচশেষে আর্জেন্তাইন ফুটবল সংস্থার তরফেই পাঠানো হল মেল!
রেফারিকে দুর্নীতিগ্রস্ত দাবি করে মিশর ম্যাচশেষে আর্জেন্তাইন ফুটবল সংস্থার তরফেই পাঠানো হল মেল!
Embed widget