এক্সপ্লোর

Oscars 2022: সঞ্চালক ক্রিস রককে চড় মেরে ক্ষমাপ্রার্থী 'সেরা অভিনেতা'র অস্কার হাতে উইল স্মিথ

Oscars 2022: সেরা অভিনেতার পুরস্কার নিতে মঞ্চে উঠে অনেক শান্ত দেখালো উইল স্মিথকে। সঞ্চালকের ওপর তাঁর এমন অতর্কিতে আক্রমণের ব্যখ্যাও দিয়েছেন তিনি। অভিনেতার কথায়, 'ভালবাসায় মানুষ পাগলের মতো কাণ্ড করে।'

লস অ্যাঞ্জেলস: অনুষ্ঠিত হচ্ছে অস্কার ২০২২ (Oscars 2022)। একের পর এক চলছে বিজয়ীদের নাম ঘোষণা। এবারে সঞ্চালনার দায়িত্ব সামলাচ্ছেন কমেডিয়ান ক্রিস রক (Chris Rock)। সঞ্চালনার অঙ্গ হিসেবে চলছে হাসি ঠাট্টা মস্করা। আর সেখানেই ঘটল এক অনভিপ্রেত ঘটনা। পুরস্কার জেতার আগেই অন্য এক কারণে অস্কারের শিরোনামে উঠে এল অভিনেতা উইল স্মিথের নাম (Will Smith)। মঞ্চে উঠে সঞ্চালককে সজোড়ে চড় মেরেছেন যে তিনি।

শ্রেষ্ঠ অভিনেতার শিরোপা

অস্কার ২০২২-এর 'কিং রিচার্ড' ছবির জন্য সেরা অভিনেতার পুরস্কার পেলেন অভিনেতা উইল স্মিথ। ফের উঠলেন মঞ্চে। পুরস্কার নিতে। মঞ্চে উঠে সঞ্চালককে চড় মারার কয়েক মুহূর্ত পরেই ফের উঠলেন পুরস্কার নিতে।

কেন রেগে গেলেন উইল স্মিথ?

সঞ্চালনার অংশ হিসেবেই একাধিক মজার কথা ও মস্করা করছিলেন ক্রিস রক। সেই সময়েই কথা প্রসঙ্গে ওঠে অভিনেত্রী জাডা পিঙ্কেট স্মিথের (Jada Pinkett-Smith) কথা। উইল স্মিথের স্ত্রী জাডাকে নিয়ে মজা করে ক্রিস বলেন তাঁকে নাকি জিআই জেন ২ (GI Jane 2)-এর মতো দেখতে। তাতেই রেগে কাঁই উইল স্মিথ। আচমকাই হনহন করে স্টেজে উঠে পড়েন তিনি। এবং কিছু বুঝে ওঠার আগে সকলের সামনে মঞ্চেই ক্রিস রককে সজোরে চড় মারেন উইল স্মিথ। 

 

অনেকের মতে অস্কার ২০২২-এর মঞ্চে ঘটা এই ঘটনা অস্কারের ইতিহাসে চিরকাল স্মরণীয় হয়ে থাকবে। তবে কেবল চড় মেরেই শান্ত হতে পারেননি উইল। মঞ্চ থেকে নেমেও ক্ষোভ উগরে দেন সঞ্চালকের প্রতি। কটাক্ষ করেই তিনি ক্রিসকে বলেন, 'আমার স্ত্রীয়ের নাম আনবে না তোমার মুখে'। স্বভাবতই স্তম্ভিত হয়ে যায় সকল দর্শক। 

তবে সেরা অভিনেতার পুরস্কার নিতে মঞ্চে উঠে অনেকটাই শান্ত দেখালো উইল স্মিথকে। সঞ্চালকের ওপর তাঁর এমন অতর্কিতে আক্রমণের ব্যখ্যাও দিয়েছেন তিনি। অভিনেতার কথায়, 'ভালবাসায় মানুষ পাগলের মতো কাণ্ড করে।'

আরও পড়ুন: Oscars 2022: অস্কার ২০২২-এর রেড কার্পেট উজ্জ্বল ইউক্রেনীয় পতাকার রঙে

তবে এই ঘটনার জন্য তিনি যে দুঃখিত তা তাঁর স্পিচেই বোঝা গেল। সকলকে ধন্যবাদ জানিয়েছেন। তিনি এও বলেন যে, 'আমাকে ড্যানজেল (ওয়াশিংটন) খানিক আগেই বলছিল যে, 'তোমার সর্বোচ্চ মুহূর্তে, সতর্ক থাকো, তখনই শয়তান যেন ভর করতে আসে'...অভিনেতা টেনিস তারকা ভেনাস এবং সেরেনা উইলিয়ামসকে তাঁদের বাবার গল্প দিয়ে বিশ্বাস রাখার জন্য ধন্যবাদ জানিয়েছেন।'

এর আগে দুবার সেরা অভিনেতার তালিকায় মনোনীত হয়েছেন উইল স্মিথ। কিন্তু কোনওবারই ভাগ্যের শিকে ছেঁড়েনি। তবে তৃতীয়বারে সেই সম্মান পেলেন তিনি। 

সেরা শিরোনাম

Mukesh Khanna: 'জন গণ মন' ভারতমাতার উদ্দেশে আদৌ লেখা নয়'... 'বন্দে মাতরম' নিয়ে ফের সরব মুকেশ খান্না
'জন গণ মন' ভারতমাতার উদ্দেশে আদৌ লেখা নয়'... 'বন্দে মাতরম' নিয়ে ফের সরব মুকেশ খান্না
Toxic-Yash: 'টক্সিক' মুক্তির আগেই বিপত্তি! যশকে দেখতে গিয়ে অনুষ্ঠানে বিশৃঙ্খলা, আহত ২ পড়ুয়া
'টক্সিক' মুক্তির আগেই বিপত্তি! যশকে দেখতে গিয়ে অনুষ্ঠানে বিশৃঙ্খলা, আহত ২ পড়ুয়া
Rahul-Moumita Controversy: 'একটা প্রায় ডুবে যাওয়া কেরিয়ারকে..', নাম না করে রাহুলের সঙ্গে সম্পর্ক বিতর্কে মৌমিতাকে কটাক্ষ আরেক পরিচালকের
'একটা প্রায় ডুবে যাওয়া কেরিয়ারকে..', নাম না করে রাহুলের সঙ্গে সম্পর্ক বিতর্কে মৌমিতাকে কটাক্ষ আরেক পরিচালকের
Rahul Maumita Pandit: 'যাতে আমাকে সস্তা, ধান্দাবাজ, নোংরা মহিলা...', রাহুল অরুণোদয়ের সঙ্গে সম্পর্কে বিতর্কে বিস্ফোরক মৌমিতা পণ্ডিত
'যাতে আমাকে সস্তা, ধান্দাবাজ, নোংরা মহিলা...', রাহুল অরুণোদয়ের সঙ্গে সম্পর্কে বিতর্কে বিস্ফোরক মৌমিতা পণ্ডিত

ভিডিও

Anandapur: এন্টালির পর আনন্দপুর, বিজেপির দুই গোষ্ঠীর কোন্দল প্রকাশ্যে, দফায় দফায় বচসা, হাতাহাতি
BJP News : দলতন্ত্রের সেই চেনা ছবি! কলেজ পরিচালন সমিতির মাথায় শুধু বিজেপির সাংসদ-বিধায়ক !
:ওয়াকফ সম্পত্তি 'দখল' করে তৃণমূলের পার্টি অফিস!বেআইনি নির্মাণ ভাঙা নিয়ে উত্তেজনা
Sukanta Majumder:
Sitalkuchi Bridge Collapse: ব্রিজের উপর গাড়ি উঠতেই আচমকা ভেঙে যায় ব্রিজ! শীতলকুচিতে দুর্ঘটনা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Belgium Royal Family: মেলামেশার পর মাকে স্বীকৃতি দেননি যুবরাজ, DNA পরীক্ষায় সত্য বেরিয়ে এল, অধিকার ছিনিয়ে আনলেন সেলসম্যান ছেলে
মেলামেশার পর মাকে স্বীকৃতি দেননি যুবরাজ, DNA পরীক্ষায় সত্য বেরিয়ে এল, অধিকার ছিনিয়ে আনলেন সেলসম্যান ছেলে
Bank of Baroda: কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
Bihar Accident: অনুষ্ঠান চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা! ভিড়কে পিষে ঢুকল বাস, মৃত ৫, আহত একাধিক
অনুষ্ঠান চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা! ভিড়কে পিষে ঢুকল বাস, মৃত ৫, আহত একাধিক
Homelessness in Britain: দেশের জন্য বেতনের ১৫ শতাংশ দান করবেন প্রধানমন্ত্রী, বড় ঘোষণা ব্রিটেনে, ক্ষমতায় এসেছেন মাত্র একমাস
দেশের জন্য বেতনের ১৫ শতাংশ দান করবেন প্রধানমন্ত্রী, বড় ঘোষণা ব্রিটেনে, ক্ষমতায় এসেছেন মাত্র একমাস
Suvendu Adhikari : 'ভবানীপুরের প্রত্যেকটা বাড়িতে...', কী দিতে আসবেন জানালেন মুখ্যমন্ত্রী...
'ভবানীপুরের প্রত্যেকটা বাড়িতে...', কী দিতে আসবেন জানালেন মুখ্যমন্ত্রী...
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Jadavpur University Tension: ‘যাদবপুরে একশ্রেণির টুকড়ে টুকড়ে গ্যাং, জিহাদি…জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করবই’, ভবানীপুরে বললেন শুভেন্দু অধিকারী
‘যাদবপুরে একশ্রেণির টুকড়ে টুকড়ে গ্যাং, জিহাদি…জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করবই’, ভবানীপুরে বললেন শুভেন্দু অধিকারী
IND vs SL: কোচ গম্ভীরের আমলে প্রথমবার এই কীর্তি গড়ার হাতছানি ভারতের সামনে, কী বলছে রেকর্ডবুক?
কোচ গম্ভীরের আমলে প্রথমবার এই কীর্তি গড়ার হাতছানি ভারতের সামনে, কী বলছে রেকর্ডবুক?
Embed widget