এক্সপ্লোর

Oscars 2022: অস্কার ২০২২-এর রেড কার্পেট উজ্জ্বল ইউক্রেনীয় পতাকার রঙে

Oscars 2022: কেউ পরেছেন ইউক্রেনের ফ্ল্যাগের ব্যাজ। কারও পোশাকে চকচক করছে নীল রিবন। এভাবেই একগুচ্ছ তারকা অস্কার ২০২২-এর রেড কার্পেটে যুদ্ধ-বিধ্বস্ত ইউক্রেনের পাশে দাঁড়ানোর বার্তা দিলেন।

নয়াদিল্লি: আজ অনুষ্ঠিত হচ্ছে ৯৪ তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস (94th Academy Awards)। আর অনুষ্ঠানের পরতে পরতে উঠে এল সাম্প্রতিককালে ঘটতে থাকা রাশিয়া-ইউক্রেন যুদ্ধের (Russia-Ukraine Conflict) কথা। অজস্র তারকাকে দেখা গেল বিধ্বস্ত ইউক্রেনের পাশে দাঁড়ানোর বার্তা দিতে। 

ইউক্রেনের পাশে সকলে তারকারা

কেউ পরেছেন ইউক্রেনের ফ্ল্যাগের ব্যাজ। কারও পোশাকে চকচক করছে নীল রিবন। এভাবেই একগুচ্ছ তারকা অস্কার ২০২২-এর রেড কার্পেটে যুদ্ধ-বিধ্বস্ত ইউক্রেনের পাশে দাঁড়ানোর বার্তা দিলেন।

বেনেডিক্ট কাম্বারব্যাচ (Benedict Cumberbatch), জেসন মোমোয়া (Jason Momoa), জেমি লি কার্টিস (Jamie Lee Curtis), জো ওয়াকার (Joe Walker), নিকোল কিডম্যান (Nicole Kidman), জেসিকা চেস্টেন (Jessica Chastain) প্রমুখ ইউক্রেনের প্রতি সহমর্মিতা প্রদর্শন করেন তাঁদের সাজপোশাক দিয়ে। অস্কারের রেড কার্পেটকেই নিজেদের কণ্ঠ তোলার স্থান হিসেবে বেছে নিয়েছেন তাঁরা।

বেনেডিক্ট কাম্বারব্যাচ কয়েক সপ্তাহ আগে তাঁর 'হলিউড ওয়াক অফ ফেম' গ্রহণ করার সময় ইউক্রেনের জন্য একটি মর্মস্পর্শী বার্তা শেয়ার করার পরে, তার স্যুট জ্যাকেটের ইউক্রেনের পতাকার রঙ পিন করেন৷

'ডোন্ট লুক আপ' গানের জন্য মনোনীত নিকোলাস ব্রিটেল নিজের ল্যাপেলে নীল রিবন লাগিয়ে আসেন। ডিয়ান ওয়ারেন একটি এমারেল্ড সবুজ রঙের টাক্সিডো স্যুট পরেন এবং সেই সঙ্গে নীল রিবন পরেন। 

গত বছরের 'শ্রেষ্ঠ সহকারি অভিনেত্রী' ইয়ুন ইয়ো-জিওঙ্গ নীল রিবন পরেন। ডলবি থিয়েটারে রেড কার্পেটে হাঁটার সময় জেমি লি কার্টিস এই নীল রিবনের গুরুত্ব সম্পর্কে কথা বলেন।

তিনি বলেন, 'রিবনটি উদ্বাস্তু সঙ্কটের সঙ্গে সম্পর্কিত। এটি অবিশ্বাস্যভাবে গুরুত্বপূর্ণ মুহূর্ত। যা ইউক্রেনে ঘটছে, তা নিঃসন্দেহে বিশ্বের মানুষের স্থানচ্যুতি।'

'দ্য গডফাদার' পরিচালক ফ্রান্সিস ফর্ড কপোলা ইউক্রেনের পতাকা সমেত পিন লাগান স্যুটে। 'গেম অফ থ্রনস' অভিনেতা জেসন মোমোয়া ইউক্রেনের পতাকার আদলে, হলুদ-নীল একটি রুমাল এনেছিলেন এদিন। এই তালিকায় রয়েছে আরও একাধিক নাম।

ইউক্রেনের ওপর রাশিয়ান এই হামলার নিন্দা করেছে প্রায় সমস্ত পশ্চিমী দেশ। রাশিয়ান অর্থনীতিকে লক্ষ্য করে কঠোর নিষেধাজ্ঞা জারি করেছে তারা।

আরও পড়ুন: Oscars 2022: ইউক্রেনের পাশে দাঁড়ানোর বার্তা, 'অস্কার ২০২২'-এর মঞ্চে কয়েক মুহূর্তের নীরবতা পালন

সেরা শিরোনাম

Mohan Bhagwat US Visit: এবার RSS-কে নিষিদ্ধ করার দাবি আমেরিকায়, মোহন ভাগবতের সফরের ঠিক আগে
এবার RSS-কে নিষিদ্ধ করার দাবি আমেরিকায়, মোহন ভাগবতের সফরের ঠিক আগে
Vietnam Airlines Boeing 787: ঘষা খেল লেজ, পর পর ফাটল চারটি টায়ার, শেষে আকাশ থেকে ছড়াতে হল তেল, বিমানযাত্রায় প্রাণ যায় যায় অবস্থা হল যাত্রীদের
ঘষা খেল লেজ, পর পর ফাটল চারটি টায়ার, শেষে আকাশ থেকে ছড়াতে হল তেল, বিমানযাত্রায় প্রাণ যায় যায় অবস্থা হল যাত্রীদের
US Elections: এবার আমেরিকাতেও SIR? জ্ঞানেশ কুমারের সঙ্গে কথা হয়েছে, জানালেন ডোনাল্ড ট্রাম্প
এবার আমেরিকাতেও SIR? জ্ঞানেশ কুমারের সঙ্গে কথা হয়েছে, জানালেন ডোনাল্ড ট্রাম্প
Hindu Minorities in Pakistan: সংখ্যালঘু হিন্দুদের ‘সহ্য’ করছে পাকিস্তান? আসিফ আলি জ়ারদারির মন্তব্যে বিতর্ক, চেয়ার বাঁচাতে হাতিয়ার বিভেদ?
সংখ্যালঘু হিন্দুদের ‘সহ্য’ করছে পাকিস্তান? আসিফ আলি জ়ারদারির মন্তব্যে বিতর্ক, চেয়ার বাঁচাতে হাতিয়ার বিভেদ?

ভিডিও

Amit Shah in Bengal : তিন দিনের সফরে রাজ্যে এলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, কী কী কর্মসূচি?
Sugar Price Hike: আখ থেকে চিনি তৈরিতে জোর না দিয়ে ইথানলে ফোকাস করাতেই কি এই পরিস্থিতি ?
Terrorist Arrested: পাক চর সন্দেহে পুলিশের হাতে গ্রেফতার তৃণমূল নেতার ভাই
CJP News: রাজস্থানের জয়পুরে আক্রান্ত ককরোচ জনতা পার্টির নেতা আশুতোষ রাঙ্কা | ABP Ananda Live
Jadavpur University : গন্ডগোলের মধ্যে ভাঙল নন্দলাল বসুর তৈরি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রতীক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget