এক্সপ্লোর

Oscars 2022: তিন বছর পর ফের সঞ্চালক ২০২২-এর অস্কারের মঞ্চে, কবে হচ্ছে এবারের অনুষ্ঠান?

Oscars 2022: অস্কার সবসময়েই তারকা উপস্থাপকদের দ্বারা পরিবেশন করা হয়ে থাকে কিন্তু ২০১৯, ২০২০ এবং ২০২১ সালে কোনও এমন সঞ্চালক ছিলেন না। সাম্প্রতিক বছরগুলিতে অস্কারের রেটিং কমেছে।

নয়াদিল্লি: ২০১৮ সালের পর এই প্রথম 'দ্য অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস'-এ (The Academy Awards) সঞ্চালক থাকবে এবং মঙ্গলবার এই সংবাদ সংস্থা জানায় এইবারের অনুষ্ঠান বহুদিন পর সেই চিরপরিচিত ডলবি থিয়েটারে অনুষ্ঠিত হবে।

কোভিড ১৯-এর বাড়বাড়ন্তের কারণে অন্যান্য সমস্ত পুরস্কার বিতরণী অনুষ্ঠান স্থগিত করে দেওয়া হয়েছে। তবে ওয়াল্ট ডিজনির তরফ থেকে জানানো হয়েছে যে 'অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস' বা অস্কার (Oscars) যেমন হওয়ার কথা ছিল তেমনই হবে। অনুষ্ঠানের তারিখ, ২৭ মার্চ, লস অ্যাঞ্জেলেসে (March 27 in Los Angeles)।

এই বছরের অনুষ্ঠানে একজন সঞ্চালক থাকবেন, এবিসি এন্টারটেইনমেন্টের প্রেসিডেন্ট ক্রেগ এরউইচ একটি টেলিভিশন ক্রিটিক অ্যাসোসিয়েশনের অনুষ্ঠানে (ABC Entertainment President Craig Erwich) এমনই বলেন। তবে আর কোনও বিস্তারিত তথ্য না দিয়ে মজার ছলে তিনি বলেন, 'সঞ্চালক আমিও হতে পারি'।

আরও পড়ুন: Lata Mangeshkar health Update: করোনার সঙ্গে রয়েছে নিউমোনিয়া, আরও ১০-১২ দিন হাতপাতালে থাকতে হবে লতা মঙ্গেশকরকে

অস্কার সবসময়েই তারকা উপস্থাপকদের দ্বারা পরিবেশন করা হয়ে থাকে কিন্তু ২০১৯, ২০২০ এবং ২০২১ সালে কোনও এমন সঞ্চালক ছিলেন না। সাম্প্রতিক বছরগুলিতে অস্কারের রেটিং কমেছে, ২০২১ সালে মার্কিন যুক্তরাষ্ট্রে দর্শকসংখ্যা রেকর্ড কমে ১০.৪ মিলিয়ন পর্যন্ত। অন্যান্য অ্যাওয়ার্ড শো-গুলির দর্শক সংখ্যাও হ্রাস পেয়েছে।

এরই মধ্যে ব্রিটিশ অভিনেতা টম হল্যান্ডের (Tom Holland) অনুরাগীরা পরামর্শ দিয়েছেন যে এই বছরের অস্কার সঞ্চালনা করা উচিত তাঁরই। কারণ অবশ্যই 'স্পাইডার-ম্যান: নো ওয়ে হোম'-এর সাফল্য (Spider-Man: No Way Home)। সঙ্গে তাঁরা চান থাকুন সহ-অভিনেতা জেন্দায়া।

টম হল্যান্ড এক সাক্ষাৎকারে জানান, তিনি সঞ্চালনা করতে বেশ পছন্দই করবেন। 'যদি তাঁরা আমাকে বলেন, আমি করব, বেশ মজা হবে।'

এবিসি এক বিবৃতিতে জানিয়েছে যে আবার হলিউডের ডলবি থিয়েটারে ২০২২ সালের অস্কার অনুষ্ঠিত হবে।

গত বছর, লস অ্যাঞ্জেলেসের কেন্দ্রে ঐতিহাসিক ইউনিয়ন স্টেশন ট্রেন স্টেশনে অনুষ্ঠান স্থানান্তরিত হয়েছিল যেখানে কোভিডের কথা মাথায় রেখে অল্প সংখ্যক অতিথি নিয়ে অনুষ্ঠান হয়। এবছরের অস্কার মনোনয়ন জানানো হবে ৮ ফেব্রুয়ারি।

সেরা শিরোনাম

Rajatava Dutta: এবার পৌরাণিক গল্পে রজতাভ দত্ত! ছবি জুড়ে থাকছে কৃত্রিম বুদ্ধিমত্তার চমক
এবার পৌরাণিক গল্পে রজতাভ দত্ত! ছবি জুড়ে থাকছে কৃত্রিম বুদ্ধিমত্তার চমক
Abir Chatterjee: আগে শ্যুটিংয়ে যেতে দেরি হত, এখন ভাবি, ছোটরা কী শিখবে আমায় দেখে: আবির চট্টোপাধ্যায়
আগে শ্যুটিংয়ে যেতে দেরি হত, এখন ভাবি, ছোটরা কী শিখবে আমায় দেখে: আবির চট্টোপাধ্যায়
Ditipriya Roy: ফিরিয়েছেন মুম্বইতে কাজের অফার! নতুন ধারাবাহিক শুরু করার আগে, কী বললেন দিতিপ্রিয়া রায়?
ফিরিয়েছেন মুম্বইতে কাজের অফার! নতুন ধারাবাহিক শুরু করার আগে, কী বললেন দিতিপ্রিয়া রায়?
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা

ভিডিও

CJP Protest Delhi : ‘এভাবে আমাদের আটকানো যাবে না, আজ ফের যন্তরমন্তর অভিযান’, বললেন CJP নেতা অজিঙ্কা
Abhishek Banerjee: ক্যামাক স্ট্রিটে বিলবোর্ডকাণ্ডে নোটিস দিতে অভিষেকের বাড়িতে পুলিশ
Gariahat Bridge: দুর্গাপুজোর আগে নতুন রূপে সেজে উঠল গড়িয়াহাট ব্রিজ
Baruipur News: বারুইপুরে মমতা-তৃণমূলের বিধায়ককে মারধরের অভিযোগ, বিজেপির বিরুদ্ধে মারধরের অভিযোগ
CJP Protest Delhi : আজও 'যন্তরমন্তর চলো', এরই মাঝে দিল্লিতে রেল পরিষেবা চালু; খুলল মেট্রোর গেট | ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Akash Deep: চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
Car Insurance: প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
Embed widget