এক্সপ্লোর

Yo Yo Honey Singh: এবার তথ্যচিত্রে হানি সিংহের গল্প, প্রযোজনায় গুণীত মোঙ্গার 'শিক্ষা এন্টারটেনমেন্ট'

Netflix: বুধবার সঙ্গীতশিল্পীর জন্মদিনেই প্রকাশ্যে এল 'বেয়ার-ইট-অল ডকু-ফিল্ম'-এর (bare-it-all docu-film) টিজার। ইয়ো ইয়ো হানি সিংহের জীবনের গভীরে গিয়ে সমস্ত খুঁটিনাটি দেখা যাবে এই ছবিতে।

নয়াদিল্লি: ভারতের প্রথম সারির হিপহপ আর্টিস্ট (Hip Hop Artist) ও র‍্যাপারদের (rapper) অন্যতম ইয়ো ইয়ো হানি সিংহ (Yo Yo Honey Singh)। এবার তাঁর জীবনী নিয়ে তৈরি হবে তথ্যচিত্র (documentary)। নেটফ্লিক্সের (Netflix) তরফ থেকে ঘোষণা করা হল সেই খবর, র‍্যাপারের জন্মদিনে। 

ইয়ো ইয়ো হানি সিংহের জীবন নিয়ে এবার তথ্যচিত্র

১৫ মার্চ, ৪০ পূর্ণ করলেন হানি সিংহ। বিপুল সাফল্য, বিতর্কিত ব্যক্তিগত জীবন, তাঁকে নিয়ে রহস্য বা আকর্ষণের শেষ নেই অনুরাগীদের। এবার সেই সমস্তই উঠে আসবে নেটফ্লিক্সের নতুন তথ্যচিত্রে। 
 
বুধবার সঙ্গীতশিল্পীর জন্মদিনেই প্রকাশ্যে এল 'বেয়ার-ইট-অল ডকু-ফিল্ম'-এর (bare-it-all docu-film) টিজার। ইয়ো ইয়ো হানি সিংহের জীবনের গভীরে গিয়ে সমস্ত খুঁটিনাটি দেখা যাবে এই ছবিতে, কেন তিনি তাঁর কেরিয়ারের একেবারে শীর্ষে থাকা অবস্থায় হঠাৎ সমস্ত কিছু থেকে হারিয়ে যান। যে ঘটনায় হতবাক হয়ে যায় গোটা ইন্ডাস্ট্রি, অনুরাগীরা। যা অবশ্যই মিডিয়ার নজরে আরও আকর্ষণীয় করে তোলে তাঁকে। 

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Netflix India (@netflix_in)

হিরদেশ সিংহ ওরফে ইয়ো ইয়ো হানি সিংহের ব্যক্তিগত ও কর্মজীবন, দুইই নিয়ে কথা হবে তথ্যচিত্রে। তাঁর নিজের মুখ থেকে তো বটেই, সেই সঙ্গে কথা বলা হয়েছে তাঁর পরিবার, বন্ধুবান্ধব, মিউজিক কোলাবোরেটর, যাঁরা যাঁরা তাঁর কঠিন সময়ে তাঁর পাশে থেকেছেন। র‍্যাপারের কথায় এর আগেও তিনি নিজের ব্যক্তিগত ও কর্মজীবন নিয়ে আগেও মিডিয়ায় কথা বলেছেন তবে কখনও 'সম্পূর্ণ খুলে' বলতে পারেননি।

সঙ্গীতশিল্পীর কথায়, 'আমি আমার অনুরাগীদের থেকে প্রচুর ভালবাসা পেয়েছি এবং পুরো গল্পটা জানা তাঁদের অধিকার। এই নেটফ্লিক্স তথ্যচিত্রটি প্রত্যেককে আমার জীবন, আমার বড় হয়ে ওঠা, আমি কোথায় ছিলাম এবং আরও শক্তিশালী হয়ে ফিরে আসার জন্য আমার বর্তমান যাত্রার একটি সৎ এবং আন্তরিক বিবরণ দেবে।'

'ব্রাউন রং', 'দেশি কলাকার', 'লুঙ্গি ডান্স'-এর মতো অজস্র পেপি গান তাঁর কণ্ঠে শুনেছেন শ্রোতারা। প্রসঙ্গত, এই ডকুমেন্টারির পরিচালক মোজেজ সিংহ এবং প্রযোজনার দায়িত্বে রয়েছে গুণীত মোঙ্গা ও অচিন জৈনের 'শিক্ষা এন্টারটেনমেন্ট'। এই সংস্থার ব্যানারে তৈরি ডকুমেন্টারি শর্টফিল্ম 'দ্য এলিফ্যান্ট হুইস্পারার্স' ভারতে অস্কার এনে দিয়েছে। 

আরও পড়ুন: 'Pathaan': প্রেক্ষাগৃহে ৫০ দিন পূর্ণ 'পাঠান'-এর, শাহরুখের ছবি এখনও প্রদর্শিত হচ্ছে ২০ দেশে

এদিন নতুন ডকুমেন্টারির টিজার শেয়ার করে গুণীত মোঙ্গা লেখেন, 'আমাদের প্রিয় দেশি কলাকার দ্বারা সম্মোহিত হতে প্রস্তুত হন! খুব শীঘ্রই নেটফ্লিক্সে আসছে ইয়ো ইয়ো হানি সিংহের তথ্যচিত্র।' তিনি চিরকালই হানি সিংহের 'খ্যাতির উত্তাল যাত্রা' যা গোটা দেশকে উজ্জীবিত করেছিল তা অন্বেষণ করতে চেয়েছিলেন বলে জানান মোঙ্গা।

চলতি বছরের শেষের দিকে এই তথ্যচিত্র নেটফ্লিক্সে প্রিমিয়ার করা হবে। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Honey Singh: মাদকাসক্ত হয়ে পড়েছিলেন, কাজ করতে পারছিলেন না... কঠিন সময়ে হানি সিংহ কাকে পাশে পেয়েছিলেন?
মাদকাসক্ত হয়ে পড়েছিলেন, কাজ করতে পারছিলেন না... কঠিন সময়ে হানি সিংহ কাকে পাশে পেয়েছিলেন?
Swarup Biswas-Jui: আলাদা থাকছিলেন দীর্ঘদিন, এবার স্বরূপ বিশ্বাসের সঙ্গে আইনি বিচ্ছেদের পথে স্ত্রী জুঁই! রাজ্যের পালাবদলই কারণ?
আলাদা থাকছিলেন দীর্ঘদিন, এবার স্বরূপ বিশ্বাসের সঙ্গে আইনি বিচ্ছেদের পথে স্ত্রী জুঁই! রাজ্যের পালাবদলই কারণ?
Karan Johar: শাহরুখ, আলিয়ার মতো তারকাদের 'আনফলো' করে দিলেন কর্ণ জোহর! 'ফলো' করছেন এই অভিনেত্রীকে
শাহরুখ, আলিয়ার মতো তারকাদের 'আনফলো' করে দিলেন কর্ণ জোহর! 'ফলো' করছেন এই অভিনেত্রীকে
Madhumita Sarcar: স্বামীর সঙ্গে সমস্যা, ত্রিকোণ সম্পর্কের জট! মধুমিতাকে কি সবাই ভুল বুঝছেন?
স্বামীর সঙ্গে সমস্যা, ত্রিকোণ সম্পর্কের জট! মধুমিতাকে কি সবাই ভুল বুঝছেন?

ভিডিও

Sohini Sengupta Exclusive: 'আমি নায়িকা হয়েছিলাম বলে শিবুর হল পেতে সমস্যা হয়েছে', সোজাসাপ্টা সোহিনী সেনগুপ্ত
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(২৭.০৫.২৬)। চলে গেলেন 'ভূতের ভবিষ্যৎ'-এর স্রষ্টা, প্রয়াত অনীক দত্ত
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব১ (২৭.০৫.২৬)। কেন পদত্যাগ? এবিপি আনন্দর স্টুডিওয় তৃণমূলের ২ বিদ্রোহী নেতা
Chokh Bhanga 6ta |কীভাবে আবেদন Annapurna Yojona-তে? কতদিন চলবে আবেদন প্রক্রিয়া? জানালেন মুখ্যমন্ত্রী
Chokh Bhanga Chota | ছাদ থেকে পড়ে মৃত্যু হল পরিচালক অনীক দত্তের, শোকের ছায়া টলিউডে | Anik Dutta

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Ritabrata Banerjee: বিরোধীর কথা বলা গণতন্ত্রের জন্য জরুরি, দুর্ভাগ্যজনক যে আগে বিরোধীরা ডাক পেতেন না: ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
বিরোধীর কথা বলা গণতন্ত্রের জন্য জরুরি, দুর্ভাগ্যজনক যে আগে বিরোধীরা ডাক পেতেন না: ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
Weather Update : কাল থেকে থেকে শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে প্রবল ঝড় বৃষ্টির পূর্বাভাস, কোন কোন জেলায় সতর্কতা?
আবহাওয়ার বিরাট বদল ! কাল থেকে থেকে শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে প্রবল ঝড় বৃষ্টির পূর্বাভাস, কোন কোন জেলায়?
Suvendu Adhikari: 'জলদি জলদি ভাগো, নাহলে এই সরকার যা করার করবে', বাংলাদেশি অবৈধ অনুপ্রবেশকারীদের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
'জলদি জলদি ভাগো, নাহলে এই সরকার যা করার করবে', বাংলাদেশি অবৈধ অনুপ্রবেশকারীদের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
Padma Shri: পদ্মশ্রী সম্মান নেওয়ার আগে মাটিতে শুয়ে সাষ্টাঙ্গে প্রণাম, চেয়ার ছেড়ে উঠে এলেন মোদি
পদ্মশ্রী সম্মান নেওয়ার আগে মাটিতে শুয়ে সাষ্টাঙ্গে প্রণাম, চেয়ার ছেড়ে উঠে এলেন মোদি
Padma Awards: পদ্মশ্রী পেলেন হরমনপ্রীত কৌর, প্রাপকের তালিকায় নাম থাকলেও কেন এলেন না রোহিত?
পদ্মশ্রী পেলেন হরমনপ্রীত কৌর, প্রাপকের তালিকায় নাম থাকলেও কেন এলেন না রোহিত?
8th Pay Commission : বেশি বেতন বাড়বে না ? অষ্টম বেতন কমিশন নিয়ে বড় আপডেট
বেশি বেতন বাড়বে না ? অষ্টম বেতন কমিশন নিয়ে বড় আপডেট
CM Suvendu Adhikari:'স্কুলের পড়ুয়াদের কেন নিম্নমানের ড্রেস, জুতো ? কোন সংস্থাকে বরাত.. ', নজর মুখ্যমন্ত্রীর
'স্কুলের পড়ুয়াদের কেন নিম্নমানের ড্রেস, জুতো ? কোন সংস্থাকে বরাত.. ', নজর মুখ্যমন্ত্রীর
West Bengal News Live: সাঁকরাইলে তৃণমূল বিধায়ক ঘনিষ্ঠকে হাফ প্যান্ট-স্যান্ডো গেঞ্জি পরিয়ে রাস্তায় ঘোরাল পুলিশ
সাঁকরাইলে তৃণমূল বিধায়ক ঘনিষ্ঠকে হাফ প্যান্ট-স্যান্ডো গেঞ্জি পরিয়ে রাস্তায় ঘোরাল পুলিশ
Embed widget