এক্সপ্লোর

New Web Series: 'বল্লভপুর' থেকে ফিরেই 'অলক্ষ্মী'-দের সঙ্গে গোয়ায় পাড়ি দিলেন দেবরাজ

Olokkhis in Goa: সদ্য 'বল্লভপুরের রূপকথা' -তে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করে নজর কেড়েছেন দেবরাজ। এবার ক্লিক ওটিটি প্ল্যাটফর্মের এই সিরিজে দেখা যাবে তাঁকে।

কলকাতা: চার বন্ধু একসঙ্গে গোয়া যাবে.. এই পরিকল্পনা ছিল ছোটবেলা থেকে। শেষমেষ এক বন্ধুর ব্যাচেলার পার্টিতে চার বন্ধু মিলে সফর শুরু হল। কিন্তু নেহাত সরলরেখায় চলল না চার বন্ধুর এই যাত্রা। বাড়ি থেকে বাধা, ঘটনার ঘনঘটা, সব পেরিয়ে তৈরি হল 'অলক্ষ্মী'-দের গল্প। আজ মুক্তি পেল 'অলক্ষ্মীজ ইন গোয়া'-র ট্রেলার। 

জয়দীপ বন্দ্যোপাধ্যায়ের পরিচালিত এই সিরিজে রয়েছেন, প্রিয়ঙ্কা মন্ডল (Priyanka Mondal), প্রিয়ঙ্কা ভট্টাচার্য (Priyanka Bhattacharyya), অনুরাধা মুখোপাধ্যায় (Anuradha Mukherjee) ও আভেরি সিংহ রায় (Abheri Singha Roy)। এছাড়াও এই ছবির গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন দেবরাজ ভট্টাচার্য্য (Devraj Bhattacharyya)। 

সদ্য 'বল্লভপুরের রূপকথা' (Ballavpurer Rupkotha)-তে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করে নজর কেড়েছেন দেবরাজ। এবার ক্লিক ওটিটি প্ল্যাটফর্মের এই সিরিজে দেখা যাবে তাঁকে।

আরও পড়ুন: Pathaan: 'পাঠান'-এর জন্য জুজুৎসু শিখেছেন শাহরুখ, কাঁধে কাঁধ মিলিয়ে অ্যাকশন দীপিকারও!

সিরিজের গল্প অনুযায়ী, তিতাস, বর্ষা, হৈ আর রণিতা ছোটবেলা থেকেই বন্ধু৷ মফস্বলের জল হাওয়ায় বড় হয়ে ওঠা চারজন সাধারণ মেয়ে যাদের ছোটবেলা থেকে পরিবার, সমাজ, সকলে 'অলক্ষ্মী' বলে ডেকেছে। ওদের দস্যিপনা স্কুল পেরিয়ে কলেজ এবং তারও পরে সকলের কাছেই ছিল প্রসিদ্ধ। দেশের আপামর বলিউড প্রেমীদের মত ওরাও 'দিল চাহতা হ্যায়' দেখে ঠিক করেছিল বড় হয়ে তিতাসের ব্যাচেলারেটে গোয়া যাবে৷                                                                                                                                                   

শেষমেশ অলক্ষ্মীরা, অর্থাৎ তিতাস, রণিতা, হৈ এবং বর্ষা, পারবে কি তাদের বন্ধুত্বের সমাবর্তন উদযাপন করতে? ওরা কি আদৌ ফিরতে পারবে কলকাতায়, আপনজনেদের কাছে? 'ডার্ক কমেডি'র মোড়কে নির্মিত 'অলক্ষ্মীজ ইন গোয়া'য় মিলবে সব প্রশ্নের উত্তর।

২২ জানুয়ারি থেকে স্ট্রিমিং শুরু হবে এই সিরিজের।

সেরা শিরোনাম

Koffee With Karan: বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
Imran Khan: আমির খানের ভাগ্নে ইমরান খানকে ভারত ছাড়ার নির্দেশ, এবার বম্বে হাইকোর্টের দ্বারস্থ অভিনেতা
আমির খানের ভাগ্নে ইমরান খানকে ভারত ছাড়ার নির্দেশ, এবার বম্বে হাইকোর্টের দ্বারস্থ অভিনেতা
Soumya Mukherjee: নতুন সিনেমায় এবার পরিচালকের ভূমিকায় সৌম্য মুখোপাধ্যায়, বিপরীতে থাকছেন কোন নায়িকা?
নতুন সিনেমায় এবার পরিচালকের ভূমিকায় সৌম্য মুখোপাধ্যায়, বিপরীতে থাকছেন কোন নায়িকা?
Shyamoupti Mudly: নতুন ভূমিকায় শ্যামৌপ্তি মুদলি, রহস্য সমাধানে তাঁর সঙ্গী হচ্ছেন কে কে?
নতুন ভূমিকায় শ্যামৌপ্তি মুদলি, রহস্য সমাধানে তাঁর সঙ্গী হচ্ছেন কে কে?

ভিডিও

Durga Puja 2026 : এক ঝলকে দেখে নিন হায়দরাবাদ সান সিটি দুর্গাপুজা সমিতির পুজো | ABP Ananda
Durga Puja 2026: ৯৫ বছরে পা দিল সোদপুর ক্লাবের পুজো, ঠাকুরদালানের আদলে তৈরি হয়েছে মণ্ডপ | ABP Ananda
Durga Puja 2026 | দুর্গাপুজোয় মাতল গোটা রাজ্য, আলোর মালায় সেজে উঠেছে হাওড়া ব্রিজ
Durga Puja 2026 | ৪৮ তম বর্ষে পদার্পণ সল্টলেক BD ব্লকের, এবছর তাদের থিম বহমান | #abpananda
Durga Puja 2026 | ৯০ বছরে পা, প্যাগোডার আদলে মণ্ডপ, শারদ আনন্দে 'সারল্যে' সেরা পদ্মপুকুর বারোয়ারি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Quantum Physics: একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
Jan Neeti Bharat: নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
Koffee With Karan: বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
Overseas Citizenship of India: অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
Stamp Paper in WB: রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
Agnimitra On Kunal: ’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি
’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি", রাস্তায় রামধনু রঙ বিতর্কে আক্রমণ অগ্নিমিত্রার
Unknown Number: অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
Mallickrjun Kharge On PM Modi: প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ
প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ "পুনর্বিন্যাস বিল"-এর ইস্যু, বড় কোনও দাবি ?
Embed widget