এক্সপ্লোর

Operation Sindoor: পাকিস্তানে ভারতের প্রত্যাঘাত ! 'অপারেশন সিঁদুর'কে তীব্র নিন্দা ২ পাক অভিনেত্রীর

Pakistani Actor Condemns India's Operation Sindoor: আরেক পাক অভিনেত্রী হানিয়া আমির নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে ভারতের এই কাজকে এক কথায় 'কাপুরুষোচিত' বলে দাবি করেছেন।

নয়াদিল্লি: জনপ্রিয় পাকিস্তানি তারকা ভারতের প্রত্যাঘাতের ঘটনায় মুখ খুলেছেন। তীব্র নিন্দা করেছেন ভারতের এই কাজকে। পাকিস্তান ও পাক-অধিকৃত কাশ্মীরের মোট ৯টি জায়গায় হামলা চালিয়ে জঙ্গিঘাঁটি ধ্বংস করেছে ভারত। এরই নাম দেওয়া হয়েছে 'অপারেশন সিঁদুর' (Operation Sindoor)। ২২ এপ্রিল পহেলগাঁওতে ২৬ জন পর্যটক মারা যান জঙ্গি হামলায় আর এই ঘটনার প্রতিশোধ নিতেই এই ঘাতক অভিযান। সীমান্ত এলাকায় ছড়িয়ে পড়েছে উত্তেজনা। আর ভারতের এই প্রত্যাঘাতকে তীব্র নিন্দা করেছেন পাক অভিনেত্রী (Pakistani Actor) মাহিরা খান এবং হানিয়া আমির। এই কাজকে সম্পূর্ণরূপে কাপুরুষোচিত বলে দাবি করেছেন তারা।

অপারেশন সিঁদূর নিয়ে নিন্দা পাক অভিনেত্রীর

পাকিস্তানের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী মাহিরা খান একটি টুইট রিপোস্ট করেছেন যেটি লেখিকা ফতিমা ভুট্টো লিখেছেন। এই পোস্টে মূলত পাকিস্তানের উপর ভারতের এই হামলাকে তীব্র নিন্দা করা হয়েছে। মাহিরা খান (Pakistani Actor) সেই পোস্ট সম্পর্কে নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে লিখেছেন, 'এতটা কাপুরুষের মত কাজ ! আল্লাহ আমাদের দেশকে রক্ষা করুন। সুচিন্তা বজায় থাক, শুভবুদ্ধির উদয় হোক'।

আরেক পাক অভিনেত্রী হানিয়া আমির (Hania Aamir) একটি মাত্র শব্দে এই প্রত্যাঘাতের ব্যাপারে লিখেছেন নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে। তিনিও ভারতের এই কাজকে (Operation Sindoor) এক কথায় 'কাপুরুষোচিত' বলে দাবি করেছেন। ইতিমধ্যে এর আগেই হানিয়া আমিরের নাম সংবাদের শিরোনামে এসেছিল কারণ ভারতে তাঁর ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ভৌগোলিকভাবে নিষিদ্ধ করে দেওয়া হয়েছিল। শুধু তিনি একা নন, তাঁর সঙ্গে মাহিরা খান, ফাওয়াদ খান, আলি জাফরের অ্যাকাউন্টও নিষিদ্ধ করা হয়েছিল ভারতে।

ভারতে পাকিস্তানি তারকাদের অনুরাগীদের সংখ্যা নেহাত কম নয়। তাঁদের সোশ্যাল মিডিয়ায় ফলোয়ার্সের সংখ্যাও কয়েক হাজার। তাই পহেলগাঁও হামলার পরে পরেই ভারত সরকারের তরফে দেশে এই পাক অভিনেতা-অভিনেত্রীদের সমাজমাধ্যম অ্যাকাউন্ট নিষিদ্ধ করা হয়েছিল। আটকে গিয়েছিল 'আবির গুলাল' ছবির মুক্তিও।

তাদের ইনস্টাগ্রাম প্রোফাইলে এখন ঢুকলেই লেখা দেখা যাচ্ছে 'অ্যাকাউন্ট নট অ্যাভলেবল ইন ইন্ডিয়া। আর এর কারণ হল আমরা আইনি অনুরোধে এই প্রোফাইলের কনটেন্ট নিষিদ্ধ করেছি'। অন্যদিকে ভারত সরকার গভীর রাতের এই হামলার বিষয়টি নিশ্চিত করেছে এবং একে 'সুনির্দিষ্ট, পরিমিত এবং উত্তেজনাকর নয়' বলেই দাবি করেছে। এই হামলার বিষয়ে সন্ত্রাসবাদীদের ঘাঁটি ধ্বংস (Operation Sindoor) করার উপরেই জোর দিয়েছে ভারত।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Govinda-Sunita Ahuja: চর্চিত প্রেমিকার সঙ্গে গোবিন্দকে দেখে কটাক্ষ সুনীতা আহুজার, পাল্টা চাঁচাছোলা জবাব দিলেন নায়কও
চর্চিত প্রেমিকার সঙ্গে গোবিন্দকে দেখে কটাক্ষ সুনীতা আহুজার, পাল্টা চাঁচাছোলা জবাব দিলেন নায়কও
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা

ভিডিও

Bihar Lakhisarai Temple : বিহারের লখিসরাইয়ে ইন্দ্র দমনেশ্বর মহাদেব মন্দিরে ভয়াবহ দুর্ঘটনা!
Purulia News: আজ পুরুলিয়ার রঘুনাথপুরে অমিত মেটালিক্স লিমিটেড ইস্পাত কারখানার ভিত্তিপ্রস্তর স্থাপন
Bihar News: বিহারের লখিসরাইয়ে ইন্দ্র দমনেশ্বর মহাদেব মন্দিরে ভয়াবহ দুর্ঘটনা | ABP Ananda
Tarapith Fire Incident: ভোররাতে তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, এখন কী ছবি? | ABP Ananda
Tarapith Fire Incident: তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, অগ্নিদগ্ধ হয়ে অন্তত ৬ আবাসিকের মৃত্যু

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget