এক্সপ্লোর

Pakistani TikToker Death: রহস্যজনক মৃত্যু পাক টিকটকারের ! বিয়েতে সম্মতি না দেওয়ায় বিষ খাইয়ে…চরম অভিযোগ মেয়ের

Pakistani TikToker Sumeera Rajput: পাকিস্তানের স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে জানা যাচ্ছে সুমীরা রাজপুতের ১৫ বছর বয়সী মেয়ে সন্দেহপ্রকাশ করেছেন যে তাঁর মা সুমীরাকে বিষাক্ত ট্যাবলেট খাওয়ানো হয়েছিল।

পাকিস্তানের জনপ্রিয় টিকটক তারকা সুমীরা রাজপুতের (Pak TikToker Death) রহস্যজনক মৃত্যু। পাকিস্তানের সিন্ধ প্রদেশে তাঁর নিজের বাড়িতেই তাকে রহস্যজনকভাবে মৃত অবস্থায় পাওয়া যায়। প্রাথমিক প্রতিবেদনে ধারণা করা হচ্ছে যে তাঁকে জোরপূর্বক বিয়ের জন্য চাপ দেওয়া হচ্ছিল। আর সেই বিয়েতে রাজি না হওয়ায় কেউ হয়ত তাঁকে বিষপ্রয়োগে হত্যা করেছে।

পাকিস্তানের স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে জানা যাচ্ছে সুমীরা রাজপুতের ১৫ বছর বয়সী মেয়ে সন্দেহপ্রকাশ করেছেন যে তাঁর মা সুমীরাকে (Pak TikToker Death) বিষাক্ত ট্যাবলেট খাওয়ানো হয়েছিল এবং এর ফলেই তাঁর মৃত্যু হয়েছে। সিন্ধু প্রদেশের ঘোটকী জেলায় এই দুর্ঘটনা ঘটেছে। এই ঘটনা এলাকায় আরও একবার লিঙ্গবৈষম্যের সহিংসতাকে ঘিরে সাধারণ মানুষের উদ্বেগকে বাড়িয়ে তুলেছে। পুলিশ কর্তৃপক্ষ ইতিমধ্যেই দুজনকে গ্রেফতার করেছে। কিন্তু এই হত্যার ঘটনায় তাদের মোটিভ বা উদ্দেশ্য নিয়ে এখনও সন্দিহান পুলিশ। ঘোটকী জেলার পুলিশ আধিকারিক আলোয়ার শেখ সুমীরার মেয়ের অভিযোগের সত্যতা নিশ্চিত করেছেন। কিন্তু তিনি জানিয়েছেন যে এখনও পর্যন্ত কোনও এফআইআর দায়ের করা হয়নি। পুলিশ বর্তমানে তদন্ত করে দেখছে সুমীরার মৃত্যুর আড়ালে কোনও দুর্নীতি জড়িয়ে রয়েছে কিনা।

ঘোটকী জেলার সিনিয়র সুপারিন্টেন্ডেন্ট অফ পুলিশ (এসএসপি) মহম্মদ আনোয়ার খেত্রান বলেন সুমীরা রাজপুতের ময়নাতদন্ত করা হয়েছে। আর এই ময়না তদন্তের রিপোর্টেই স্পষ্ট জানা গিয়েছে যে বিষপ্রয়োগের কারণেই তাঁর মৃত্যু হয়েছে।

সমাজমাধ্যমে দারুণ শক্তিশালী উপস্থিতি গড়ে তুলেছিলেন সুমীরা রাজপুত। টিকটকে তাঁর ৫৮ হাজারেরও বেশি অনুরাগী (Pak TikToker Death) এবং ১০ লক্ষেরও বেশি লাইক ছিল। জিও নিউজের খবরে বলা হয়েছে গত মাসে ইসলামাবাদে ১৭ বছর বয়সী টিকটকার সানা ইউসুফকে তাঁর বাড়িতেই গুলি করে হত্যা করা হয়েছিল। যদিও পুলিশ এর পরেই দ্রুত অভিযুক্ত ২২ বছর বয়সী উমর হায়াতকে গ্রেফতার করেছিল। সানা ইউসুফের মৃত্যু সমাজমাধ্যমে ব্যাপক আলোড়ন তৈরি করেছিল। এই ধরনের ঘটনাগুলি পাকিস্তানের জনজীবনে নারীর উপরে সহিংস হামলার চিত্র বারবার তুলে ধরে। কিন্তু দুর্ভাগ্যের বিষয় নারীর উপরে সহিংসতা, লিঙ্গভিত্তিক হত্যা এবং বলপূর্বক বিবাহের ঘটনা ক্রমান্বয়ে বেড়ে চললেও পাকিস্তান সরকার এই বিষয়ে সম্পূর্ণ উদাসীন থেকেছে।  

এর আগে জানুয়ারি মাসে হিরা নামের এক ১৫ বছর বয়সী মেয়েকে তাঁর বাবা এবং মামার হাতে টিকটক বন্ধ না করার কারণে হত্যা হতে হয়েছে বলে জানা যায়। কোয়েটার ঘটনা ছিল এটি, সংবাদসূত্রে জানা গিয়েছে যে দুই ব্যক্তিকেই গ্রেফতার করা হয়েছিল।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Rupali Ganguly on Narendra Modi: 'প্রধানমন্ত্রী যদি সত্যিই একনায়ক হতেন...' রূপালি গঙ্গোপাধ্যায়ের মন্তব্যে জোর বিতর্ক
'প্রধানমন্ত্রী যদি সত্যিই একনায়ক হতেন...' রূপালি গঙ্গোপাধ্যায়ের মন্তব্যে জোর বিতর্ক
Language Row: ‘নিজের মাতৃভাষা না জানা লজ্জাজনক’, ভাষা বিতর্ক উস্কে দিলেন অভিনেতা ধনুষ, রাজনীতিতে আসা নিয়ে জল্পনার মধ্যেই
‘নিজের মাতৃভাষা না জানা লজ্জাজনক’, ভাষা বিতর্ক উস্কে দিলেন অভিনেতা ধনুষ, রাজনীতিতে আসা নিয়ে জল্পনার মধ্যেই
Being Human: ফের আইনি ঝামেলায় সলমন খান, সমন পাঠাল আদালত, এবার ‘বিয়িং হিউম্যান’ নিয়ে বিপাকে
ফের আইনি ঝামেলায় সলমন খান, সমন পাঠাল আদালত, এবার ‘বিয়িং হিউম্যান’ নিয়ে বিপাকে
Pradeep Rawat Death: ক্যান্সার কেড়ে নিল জীবন, প্রয়াত লগান-এর 'দেবা', গজনি-র 'গজনি' প্রদীপ রাওয়াত
ক্যান্সার কেড়ে নিল জীবন, প্রয়াত লগান-এর 'দেবা', গজনি-র 'গজনি' প্রদীপ রাওয়াত

ভিডিও

Suvendu Adhikari News | গুরু হরকৃষ্ণ সাহেবজির জন্ম তিথিতে ভবানীপুরের গুরুদ্বারে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
NEET Paper Leak News | কোনও প্রিন্টিং প্রেস থেকে নয়, ন্যাশনাল টেস্টিং এজেন্সির বিশেষজ্ঞদের কয়েকজনই ফাঁস করেছিলেন NEET UG-র প্রশ্নপত্র!
Mithun Chakraborty | পিয়ারলেস হাসপাতালে ভর্তি মিঠুন চক্রবর্তী, তাঁকে দেখতে হাসপাতালে যান মুখ্যমন্ত্রী
NEET News | ন্যাশনাল টেস্টিং এজেন্সির বিশেষজ্ঞরাই NEET প্রশ্নফাঁসের জন্য দায়ী ! চার্জশিটে চমকে দেওয়া তথ্য
Abhishek Banerjee | বিদেশ যাত্রা নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ অভিষেক | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Heavy Rainfall: জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Embed widget