এক্সপ্লোর

Diet Plan: ইউটিউব দেখে ৩ মাস ধরে শুধু জুস খেয়েছিলেন, ‘ভাইরাল ডায়েট’ মেনে ১৭ বছরেই মৃত্যুর কোলে এই তরুণ

Viral Diet Plan Causes Death: তাঁর পরিবারের তরফে জানা গিয়েছে যে শক্তিশ্বরণের কোনও শারীরিক অসুস্থতা ছিল না। শারীরিক দিক থেকে সম্পূর্ণ সুস্থ ছিলেন তিনি। তবু কীভাবে এই আকস্মিক মৃত্যু ?

তামিলনাড়ু: মাত্র ১৭ বছরেই চলে গেল প্রাণ। ইউটিউব থেকে ডায়েট প্ল্যান মেনে চলতে গিয়েই মৃত্যুর কোলে ঢলে পড়লেন তামিলনাড়ুর কন্যাকুমারী জেলার কোলাচেলের এই তরুণ। গত বৃহস্পতিবার নিজের বাড়িতেই সন্দেহজনকভাবে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু (Teen Death) হয়েছে তাঁর। এই মৃত্যুর কারণ হিসেবে তাঁর পরিবার গত তিন মাস ধরে শুধু ফলের রস (Diet Plan) খেয়ে থাকার ডায়েট প্ল্যানকে দায়ী করেছেন। ছেলেটির নাম জানা গিয়েছে শক্তিশ্বরণ।

তাঁর পরিবারের তরফে জানা গিয়েছে যে শক্তিশ্বরণের কোনও শারীরিক অসুস্থতা ছিল না। শারীরিক দিক থেকে সম্পূর্ণ সুস্থ ছিলেন তিনি। কিছুদিন আগে ইউটিউবে একটি ভিডিয়ো দেখে অনুপ্রাণিত হয়ে শুধু ফলের রস খেয়ে ডায়েট মেনে চলতে শুরু করেন শক্তি। চিকিৎসক এবং পুলিশকে তাঁর পরিবার জানিয়েছে যে খাদ্যাভ্যাসের এই বদল আনার আগে তিনি কোনও চিকিৎসক বা পুষ্টিবিদের থেকে পরামর্শ নেননি। তারা আরও জানিয়েছে যে তিনি কিছু অনির্দিষ্ট ওষুধও খেয়েছিলেন। সম্প্রতি ব্যায়াম ও শরীরচর্চা করতেও শুরু করেছিলেন শক্তিশ্বরণ।

তাঁর পরিবারের মত অনুসারে শক্তি ইউটিউবে দেখা ডায়েট মেনে শুধু ফলের রস খেয়েই থাকছিলেন, কঠিন খাবার এড়িয়ে চলছিলেন তিনি। হঠাৎ তাঁর শ্বাসকষ্ট হয় এবং দাঁড়িয়ে থাকা অবস্থা থেকেই তিনি আকস্মিকভাবে মাটিতে পড়ে যান। কিছুক্ষণ পরেই তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়। প্রতিবেশিরা জানিয়েছেন যে শক্তিশ্বরণ ছোটবেলা থেকেই শারীরিকভাবে খুবই সচেতন এবং ওজন নিয়ে উদ্বেগের কারণে স্কুলে খেলাধুলো সম্পর্কিত কার্যকলাপে অংশ নেওয়া এড়িয়ে চলতেন। সম্প্রতি তিনি তিরুচিরাপল্লীর একটি কলেজে ভর্তি হয়েছিলেন এবং কলেজ শুরু করার আগে ওজন কমাতে দৃঢ়প্রতিজ্ঞ ছিলেন বলে জানা গিয়েছে। প্রতিবেশিদের মতে তিনি গত তিন মাস ধরেই কেবলমাত্র ফল ও ফলের রস খেয়েছিলেন। আর বাইরে থেকে খুবই রোগা লাগত তাঁকে।

বৃহস্পতিবার তাঁর পরিবারে একটি পুজো আয়োজন করা হয়েছিল। আর সেখানেই তিনি প্রথমবার কোনও কঠিন খাবার খান। প্রতিবেশিদের বিশ্বাস যে এই কঠিন খাবারটিই তাঁর শরীরে ভালভাবে মিশে যায়নি। আর তার ফলেই ঘটেছে ভয়ানক বিপত্তি। মৃত্যুর সঠিক কারণ জানান্র জন্য শক্তির দেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে। এখনও পর্যন্ত জানা যাচ্ছে যে শ্বাসরুদ্ধ হয়েই তাঁর মৃত্যু হয়েছে।

এই বছর মার্চ মাসেই কেরাল্লার কন্নুর জেলায় ১৮ বছর বয়সী একটি মেয়ে শ্রীনন্দার ঠিক এইভাবেই মৃত্যু হয়েছিল। ওজন বেড়ে যাওয়ার ভয়ে দুই বেলার খাওয়া বন্ধ করে দিয়ে তিনি ভয়ানক শরীরচর্চা করতে শুরু করেন। তারপর হঠাৎ করেই অসুস্থ হয়ে তাঁকে হাসপাতালে ভর্তি করতে হয় এবং সেখানেই মারা যান ১৮ বছরের শ্রীনন্দা।  

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?

ভিডিও

Purulia : পুরুলিয়ার রঘুনাথপুরে অমিত মেটালিক্স লিমিটেড ইস্পাত কারখানার আজ ভিত্তিপ্রস্তর স্থাপন
Abhishek Banerjee: ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে বলে অভিযোগ জানিয়ে মামলা অভিষেকের
Tarapith Fire: 'ধোঁয়া উপরের দিকে উঠতে থাকে, সকলের দম বন্ধ হয়ে শ্বাসকষ্ট শুরু হয়', বললেন হোটেলকর্মী
Weather News: পাতিপুকুরে চেনা জল-ছবি, জলমগ্ন আন্ডারপাস | Patipukur Waterlogging | ABP Ananda
Tarapith Fire: ভোররাতে তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, ঝলসে অন্তত ৮ আবাসিকের মৃত্যু

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget