এক্সপ্লোর

Palash Muchha : পলাশ মুচ্ছলের নামে ৪০ লক্ষ টাকার আর্থিক প্রতারণার অভিযোগ !

Bollywood News : মহারাষ্ট্রের সাংলি জেলার এক অভিনেতা এবং প্রযোজক বিদনয়ন মানে ৪০ লক্ষ টাকার আর্থিক প্রতারণার অভিযোগ এনেছেন পলাশ মুচ্ছলের বিরুদ্ধে।

Palash Muchhal : পলাশ মুচ্ছলের নামে আর্থিক প্রতারণার অভিযোগ। সম্প্রতি বছর ৩৪- এর এক অভিনেতা এবং প্রযোজক মহারাষ্ট্রের সাংলি জেলায় পুলিশের দ্বারস্থ হয়েছেন। এই যুবকই অভিযোগ করেছেন পলাশের নামে। পুলিশ সূত্রে খবর, ছবি এবং সঙ্গীত নির্মাতা পলাশ মুচ্ছলের নামে ৪০ লক্ষ টাকার আর্থিক প্রতারণার অভিযোগ করেছেন মহারাষ্ট্রের সাংলি জেলার ওই যুবক। তবে এই ঘটনায় এখনও পর্যন্ত কোনও এফআইআর দায়ের হয়নি বলেই খবর পাওয়া গিয়েছে। জানা গিয়েছে, অভিযোগকারীর নাম বিদনয়ন মানে। পলাশ মুচ্ছলের নামে অভিযোগ দায়ের করেছেন তিনি। এফআইআর-ও করতে চেয়েছেন এই যুবক। সাংলি জেলার এসপি- র কাছে অভিযোগ দায়ের করেছেন বিদনয়ন মানে নামের ওই যুবক। তিনি নিজেও একজন অভিনেতা এবং প্রযোজক বলেই জানা গিয়েছে। 

অভিযোগপত্রে বিদনয়ন জানিয়েছেন, ২০২৩ সালের ৫ ডিসেম্বর সাংলিতেই পলাশের সঙ্গে সাক্ষাৎ হয় তাঁর। বিদনয় ছবিতে প্রযোজনা করার ব্যাপারে আগ্রহ দেখান। এরপর পলাশ তাঁকে বলেন একজন প্রযোজক হিসেবে তিনি বিদনয়ন- এর আসন্ন সিনেমা 'নজরিয়া'- তে প্রযোজক হিসেবে বিনোয়োগ করতে চান। অভিযোগপত্রে এমনটাই জানিয়েছেন সাংলির ওই যুবক। তাঁর আরও অভিযোগ, পরবর্তীতে ওটিটি প্ল্যাটফর্মে সিনেমাটি রিলিজ হলে ২৫ লক্ষ টাকা বিনিয়োগের পরিপ্রেক্ষিতে বিদনয়ন মানে ১২ লক্ষ টাকা আয় করতে পারবেন বলে জানান পলাশ। এর পাশাপাশি তাঁকে ছবিতে একটি চরিত্রে অভিনয় করতেও বলা হয় বলে অভিযোগপত্রে জানানো হয়েছে। 

এইসব কথোপকথনের পর বার দুয়েক সাক্ষাৎ হয়েছে পলাশ এবং বিদনয়নের। ২০২৫ সালের মার্চ মাস পর্যন্ত পলাশকে মোট ৪০ লক্ষ টাকা দিয়েছেন বলেও দাবি করেছেন বিদনয়ন। এই প্রজেক্ট এখনও শেষ হয়নি বলেও দাবি করেছেন বিদনয়ন। বর্তমানে তিনি নিজের টাকা ফেরত চাইছেন তিনি। কিন্তু পলাশের থেকে কোনও উত্তর পাচ্ছেন না বলে অভিযোগ জানিয়েছেন ওই অভিনেতা এবং প্রযোজক। এরপরই সাংলি পুলিশের দ্বারস্থ হন তিনি। এই ঘটনায় প্রাথমিক তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছে পুলিশ। 

বিগত বেশ কয়েকমাস ধরেই সংবাদ শিরোনামে রয়েছেন বলিউডের সঙ্গীত নির্মাতা পলাশ মুচ্ছল। ভারতীয় মহিলা ক্রিকেট দলের ভাইস ক্যাপ্টেন স্মৃতি মান্ধানার সঙ্গে আচমকাই বিয়ে ভেঙেছে তাঁর। এ নিয়ে প্রচুর জলঘোলা হয়েছে। পলাশের বিরুদ্ধে উঠেছে গুরুতর সব অভিযোগ। এমন কিছু তথ্য প্রকাশ্যে এসেছে যার ভিত্তিতে অনেকেই পলাশকে কাঠগড়ায় দাঁড় করিয়েছেন। সম্পর্কে প্রতারণা করার মতো গুরুতর অভিযোগ উঠেছে পলাশ মুচ্ছলের বিরুদ্ধে। এবার তাঁর বিরুদ্ধে সামনে এল বিপুল পরিমাণ আর্থিক প্রতারণা করার অভিযোগ। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Govinda-Sunita Ahuja: চর্চিত প্রেমিকার সঙ্গে গোবিন্দকে দেখে কটাক্ষ সুনীতা আহুজার, পাল্টা চাঁচাছোলা জবাব দিলেন নায়কও
চর্চিত প্রেমিকার সঙ্গে গোবিন্দকে দেখে কটাক্ষ সুনীতা আহুজার, পাল্টা চাঁচাছোলা জবাব দিলেন নায়কও
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা

ভিডিও

Purulia : পুরুলিয়ার রঘুনাথপুরে অমিত মেটালিক্স লিমিটেড ইস্পাত কারখানার আজ ভিত্তিপ্রস্তর স্থাপন
Abhishek Banerjee: ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে বলে অভিযোগ জানিয়ে মামলা অভিষেকের
Tarapith Fire: 'ধোঁয়া উপরের দিকে উঠতে থাকে, সকলের দম বন্ধ হয়ে শ্বাসকষ্ট শুরু হয়', বললেন হোটেলকর্মী
Weather News: পাতিপুকুরে চেনা জল-ছবি, জলমগ্ন আন্ডারপাস | Patipukur Waterlogging | ABP Ananda
Tarapith Fire: ভোররাতে তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, ঝলসে অন্তত ৮ আবাসিকের মৃত্যু

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget