এক্সপ্লোর

Top Social Post Today: পরম-পিয়ার যুগলবন্দি, ঋত্বিকের ওয়েব সিরিজে শাশ্বত, সুরঙ্গনা, নজরে আজকের সোশ্যালের সেরা পোস্টগুলি

Top Social Post Today: আজ সোশ্যাল মিডিয়ায় নজর কাড়ল কোন কোন পোস্ট? দেখে নিন আজকের সোশ্যাল মিডিয়ার সেরা পোস্টগুলি

কলকাতা: সপ্তাহান্ত। ছুটির দিনটা প্রত্যেকটা মানুষই কাটাতে চান এক্কেবারে নিজের মতো করেই। ঠিক যেমনটা পরমব্রত চট্টোপাধ্যায় (Parambrata Chatterjee) ও পিয়া চক্রবর্তী (Piya Chakraborty)। মানসিক স্বাস্থ্য নিয়ে কাজ করার পাশাপাশি, পিয়া একজন সঙ্গীতশিল্পীও। ঘরোয়া আসর থেকে শুরু করে, মঞ্চেও গান গেয়েছেন তিনি। আর এবার, পরমব্রত গিটারে গলা মেলালেন পিয়া। 'আমি কান পেতে রই'.... অন্যদিকে, এই সিরিজের ঘোষণা হয়েছিল আগেই, আর এবার প্রকাশ্যে এলেন ঋত্বিক চক্রবর্তী (Ritwick Chakraborty)। 'অ্যাডভোকেট অচিন্ত্য আইচ'-এর রূপে। প্রকাশ্যে এল 'হইচই' (Hoichoi)-এর নতুন ওয়েব সিরিজের ট্রেলার। এই সিরিজের ঘোষণা হলেও, তা নিয়ে বিস্তারিত কিছু বলা হয়নি প্রযোজনা সংস্থার থেকে। প্রকাশ্যে আনা হয়নি অন্যান্য কাস্টিংও। আজ ট্রেলারে দেখা গেল কাহিনীর ঝলক। আজ সোশ্যাল মিডিয়ায় নজর কাড়ল কোন কোন পোস্ট? দেখে নিন আজকের সোশ্যাল মিডিয়ার সেরা পোস্টগুলি

গিটারে পরমব্রত, পিয়ার গলায় 'আমি কান পেতে রই'.. গানে গানে জুটির প্রথম ভিডিও

সপ্তাহান্ত। ছুটির দিনটা প্রত্যেকটা মানুষই কাটাতে চান এক্কেবারে নিজের মতো করেই। ঠিক যেমনটা পরমব্রত চট্টোপাধ্যায় (Parambrata Chatterjee) ও পিয়া চক্রবর্তী (Piya Chakraborty)। মানসিক স্বাস্থ্য নিয়ে কাজ করার পাশাপাশি, পিয়া একজন সঙ্গীতশিল্পীও। ঘরোয়া আসর থেকে শুরু করে, মঞ্চেও গান গেয়েছেন তিনি। আর এবার, পরমব্রত গিটারে গলা মেলালেন পিয়া। 'আমি কান পেতে রই'.... গতবছরের শেষের দিকে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন পরমব্রত ও পিয়া। আইনি বিয়ে সেরেছেন তাঁরা। আর তার পর থেকেই, পিয়ার ঠিকানা পরমব্রতের বাড়ি। সোশ্যাল মিডিয়ায় হামেশাই তাঁর সুখী গৃহকোণের ছবি শেয়ার করে নেন। কখনও ফুলে সাজানো ব্যালকনি, তখনও আবার ব্যালকনিতে অলস বিকেল। পিয়ার ছবিতে ধরা পড়ে সবই। এবার, এই প্রথম, পরমব্রতর সঙ্গে একটি ভিডিও শেয়ার করে নিয়েছেন পিয়া। কী রয়েছে সেই ভিডিওতে? সেখানে দেখা যাচ্ছে, গিটার হাতে বসে রয়েছেন পরমব্রত। আর তাঁর পাশে বসেই গান গাইছেন পিয়া.. আমি কান পেতে রই। পিয়ার ভরাট গলার সুরে ফের নতুন করে যেন মুগ্ধ নেটদুনিয়া। অনেকেই প্রশংসা করেছেন তাঁর গানে। অনেকের মতে আবার, পরমব্রতর গীটারকে ছাপিয়ে গিয়েছে পিয়ার গান। পরমব্রতও দীর্ঘদিন ধরে গীটার বাজাচ্ছেন।  পিয়া সঙ্গীতশিল্পী অনুপম রায়ের প্রাক্তন স্ত্রী। অনুপমের সঙ্গে পিয়ার ডুয়েট গান শুনেছেন অনেকেই। আর পরমব্রতের সঙ্গে পিয়ার এই গিটার-গানের জুটিকেও পছন্দ করেছেন অনেকেই। অনেকে আবার বলেছেন, 'এতদিনে নিজের সঠিক জীবনসঙ্গীকে বেছেছেন পিয়া'। আপাতত পিয়া আর পরমব্রত ব্যস্ত নিজেদের জীবন নিয়ে। পরমব্রত এর আগে তাঁর বাড়ির ছবি শেয়ার করায় ততটা স্বচ্ছন্দ ছিলেন না। তবে পিয়ার হাতের ছোঁয়ায় তাঁর বাড়ি সেজে উঠেছে সুন্দর ফুলে, আলোয়। সোশ্যাল মিডিয়ায় পরমব্রতর বাড়র অন্দরমহল প্রকাশ্যে এসেছে পিয়ার হাত ধরেই। 

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Parambrata Chattopadhyay (@parambratachattopadhyay)

'অচিন্ত্য আইচ' ঋত্বিকের গল্পে চমক শাশ্বত-সুরঙ্গনা, হবে আইনি সমাধান?

এই সিরিজের ঘোষণা হয়েছিল আগেই, আর এবার প্রকাশ্যে এলেন ঋত্বিক চক্রবর্তী (Ritwick Chakraborty)। 'অ্যাডভোকেট অচিন্ত্য আইচ'-এর রূপে। প্রকাশ্যে এল 'হইচই' (Hoichoi)-এর নতুন ওয়েব সিরিজের ট্রেলার। এই সিরিজের ঘোষণা হলেও, তা নিয়ে বিস্তারিত কিছু বলা হয়নি প্রযোজনা সংস্থার থেকে। প্রকাশ্যে আনা হয়নি অন্যান্য কাস্টিংও। আজ ট্রেলারে দেখা গেল কাহিনীর ঝলক। আজ যে টিজার প্রকাশ্যে এসেছে, সেখানে দেখা যাচ্ছে ঋত্বিককে। একজন আইনজীবীর চরিত্রে দেখা যাবে তাঁকে। তবে, তিনি নাকি খুবই খারাপ আইনজীবী। অন্যদের বলা কথা নয়, নিজেই নাকি তিনি বলে বেড়ান, সে ভীষণ খারাপ আইনজীবী। কেবল নাকি ছাগল-মুরগীর কেসই লড়েন তিনি। তবে হঠাৎ তাঁর হাতে এল অদ্ভূত একটা কেস। নাহ, ছাগল-মুরগী নয়... একজনের মানুষের জীবনের কেস। তারপরে? সেটা দেখা যাবে ওয়েব সিরিজে। ট্রেলারের অন্যতম আকর্ষণ কিন্তু সুরঙ্গনা বন্দ্যোপাধ্যায় (Surangana Bandyopadhyay)। এক্কেবারে শেষে সুরঙ্গনাকে দেখানো হয়েছে একজন কয়েদির ভূমিকায়। এই সিরিজের কাস্টিংয়ের একটা আকর্ষণ যদি সুরঙ্গনা হয়, আরেকটা তাহলে অবশ্যই শাশ্বত চট্টোপাধ্যায় (Saswata Chatterjee)। এই ওয়েব সিরিজে দেখা যাবে, ঋত্বিক চক্রবর্তী, শাশ্বত চট্টোপাধ্যায়, সুরঙ্গনা বন্দ্যোপাধ্যায়-কে। জয়দীপ মুখোপাধ্যায়ের পরিচালনায় তৈরি হচ্ছে এই ওয়েব সিরিজ। 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Hoichoi (@hoichoi.tv)

আরও পড়ুন: Mithila Exclusive: এত ভাল ছবি হচ্ছে, তবু টলিউডে তেমন ব্লকবাস্টার হিট নেই কেন? প্রশ্ন মিথিলার

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Maharashtra News : ‘বিমল এলাচি’-র বিজ্ঞাপন, বড় সমস্যায় পড়তে পারেন শাহরুখ খান, অজয় দেবগন ও টাইগার শ্রফ ; FDA কমিশনার জানালেন...
‘বিমল এলাচি’-র বিজ্ঞাপন, বড় সমস্যায় পড়তে পারেন শাহরুখ খান, অজয় দেবগন ও টাইগার শ্রফ ; FDA কমিশনার জানালেন...
Twisha Sharma death: হাড়হিম করা কয়েক ঘণ্টা, অভিনেত্রী ত্বিশার মৃত্যুর আগের প্রতিটি মিনিটের বর্ণনা CBI চার্জশিটে, কী ঘটেছিল?
হাড়হিম করা কয়েক ঘণ্টা, অভিনেত্রী ত্বিশার মৃত্যুর আগের প্রতিটি মিনিটের বর্ণনা CBI চার্জশিটে, কী ঘটেছিল?
Awarapan 2 Success: বক্সঅফিসে বাজিমাত ‘আওয়ারাপন ২’-র, কলম ধরলেন এমরান হাশমির স্ত্রী, লিখলেন, ‘২৩ বছর লাগল…’
বক্সঅফিসে বাজিমাত ‘আওয়ারাপন ২’-র, কলম ধরলেন এমরান হাশমির স্ত্রী, লিখলেন, ‘২৩ বছর লাগল…’
Mukesh Khanna on National Anthem: 'জন গণ মন' নয়, জাতীয় সঙ্গীত হোক 'বন্দে মাতরম'.. 'শক্তিমান' মুকেশ খান্নার মন্তব্যে ফের বিতর্ক
'জন গণ মন' নয়, জাতীয় সঙ্গীত হোক 'বন্দে মাতরম'.. 'শক্তিমান' মুকেশ খান্নার মন্তব্যে ফের বিতর্ক

ভিডিও

KMC News | পুরসভার শিক্ষা দফতরের সামনে কর্মহীন শিক্ষকদের অবস্থান-বিক্ষোভ | ABP Ananda LIVE
Sumit Roy | ডেবরায় চাকরির নামে প্রতারণার মামলায় কাল ফের সমন | ABP Ananda LIVE
Goalpokhar Clash | জমিবিবাদকে কেন্দ্র করে রণক্ষেত্র গোয়ালপোখর, জখম বেশ কয়েকজন | ABP Ananda LIVE
Weather News | প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত দক্ষিণবঙ্গ, ৩ দিন ধরে জলবন্দি হলদিয়ার সব ওয়ার্ড | ABP Ananda LIVE
DA News | ইন্দু মলহোত্রা কমিটির মুখোমুখি হওয়ার জন্য প্রতিনিধিদের নাম জানানোর নির্দেশ সুপ্রিমকোর্টের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget