এক্সপ্লোর

Parambrata-Piya: গিটারে পরমব্রত, পিয়ার গলায় 'আমি কান পেতে রই'.. গানে গানে জুটির প্রথম ভিডিও

Parambrata and Piya Duet Song: গতবছরের শেষের দিকে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন পরমব্রত ও পিয়া। আইনি বিয়ে সেরেছেন তাঁরা। আর তার পর থেকেই, পিয়ার ঠিকানা পরমব্রতের বাড়ি

কলকাতা: সপ্তাহান্ত। ছুটির দিনটা প্রত্যেকটা মানুষই কাটাতে চান এক্কেবারে নিজের মতো করেই। ঠিক যেমনটা পরমব্রত চট্টোপাধ্যায় (Parambrata Chatterjee) ও পিয়া চক্রবর্তী (Piya Chakraborty)। মানসিক স্বাস্থ্য নিয়ে কাজ করার পাশাপাশি, পিয়া একজন সঙ্গীতশিল্পীও। ঘরোয়া আসর থেকে শুরু করে, মঞ্চেও গান গেয়েছেন তিনি। আর এবার, পরমব্রত গিটারে গলা মেলালেন পিয়া। 'আমি কান পেতে রই'.... 

গতবছরের শেষের দিকে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন পরমব্রত ও পিয়া। আইনি বিয়ে সেরেছেন তাঁরা। আর তার পর থেকেই, পিয়ার ঠিকানা পরমব্রতের বাড়ি। সোশ্যাল মিডিয়ায় হামেশাই তাঁর সুখী গৃহকোণের ছবি শেয়ার করে নেন। কখনও ফুলে সাজানো ব্যালকনি, তখনও আবার ব্যালকনিতে অলস বিকেল। পিয়ার ছবিতে ধরা পড়ে সবই। এবার, এই প্রথম, পরমব্রতর সঙ্গে একটি ভিডিও শেয়ার করে নিয়েছেন পিয়া। 

কী রয়েছে সেই ভিডিওতে? সেখানে দেখা যাচ্ছে, গিটার হাতে বসে রয়েছেন পরমব্রত। আর তাঁর পাশে বসেই গান গাইছেন পিয়া.. আমি কান পেতে রই। পিয়ার ভরাট গলার সুরে ফের নতুন করে যেন মুগ্ধ নেটদুনিয়া। অনেকেই প্রশংসা করেছেন তাঁর গানে। অনেকের মতে আবার, পরমব্রতর গীটারকে ছাপিয়ে গিয়েছে পিয়ার গান। পরমব্রতও দীর্ঘদিন ধরে গীটার বাজাচ্ছেন। 

পিয়া সঙ্গীতশিল্পী অনুপম রায়ের প্রাক্তন স্ত্রী। অনুপমের সঙ্গে পিয়ার ডুয়েট গান শুনেছেন অনেকেই। আর পরমব্রতের সঙ্গে পিয়ার এই গিটার-গানের জুটিকেও পছন্দ করেছেন অনেকেই। অনেকে আবার বলেছেন, 'এতদিনে নিজের সঠিক জীবনসঙ্গীকে বেছেছেন পিয়া'। আপাতত পিয়া আর পরমব্রত ব্যস্ত নিজেদের জীবন নিয়ে। পরমব্রত এর আগে তাঁর বাড়ির ছবি শেয়ার করায় ততটা স্বচ্ছন্দ ছিলেন না। তবে পিয়ার হাতের ছোঁয়ায় তাঁর বাড়ি সেজে উঠেছে সুন্দর ফুলে, আলোয়। সোশ্যাল মিডিয়ায় পরমব্রতর বাড়র অন্দরমহল প্রকাশ্যে এসেছে পিয়ার হাত ধরেই। 

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Parambrata Chattopadhyay (@parambratachattopadhyay)

আরও পড়ুন: Top Social Post: মনামীর পোশাকে প্রাচ্য-পাশ্চাত্যের মিলন, গরিবদের হাতে খাবার তুলে দিলেন সারা, আজকের সোশ্যালে সেরা

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

    

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Avika Gor Hospitalised: অসুস্থ শরীরে একটানা শ্যুটিং, হাসপাতালে ভর্তি ‘বালিকা বধূ’ খ্যাত নায়িকা, অনুরাগীদের প্রার্থনা করতে বললেন স্বামী
অসুস্থ শরীরে একটানা শ্যুটিং, হাসপাতালে ভর্তি ‘বালিকা বধূ’ খ্যাত নায়িকা, অনুরাগীদের প্রার্থনা করতে বললেন স্বামী
ফের সত্যজিতের ভূমিকায় জিতু? থাকছেন রুদ্রনীল, ঋত্বিক, সৃজিত বলছেন, 'মহারাজা তোমারে সেলাম'
ফের সত্যজিতের ভূমিকায় জিতু? থাকছেন রুদ্রনীল, ঋত্বিক, সৃজিত বলছেন, 'মহারাজা তোমারে সেলাম'
Dev On Mithun Chakraborty: হাসপাতালে ভর্তি মিঠুন চক্রবর্তী, অভিনেতাকে দেখতে গিয়ে আবেগঘন পোস্ট দেবের,
হাসপাতালে ভর্তি মিঠুন চক্রবর্তী, অভিনেতাকে দেখতে গিয়ে আবেগঘন পোস্ট দেবের, " তুমি বাবার মতোই.."
Rupali Ganguly on Narendra Modi: 'প্রধানমন্ত্রী যদি সত্যিই একনায়ক হতেন...' রূপালি গঙ্গোপাধ্যায়ের মন্তব্যে জোর বিতর্ক
'প্রধানমন্ত্রী যদি সত্যিই একনায়ক হতেন...' রূপালি গঙ্গোপাধ্যায়ের মন্তব্যে জোর বিতর্ক

ভিডিও

Katwa Extortion: এবার কাটোয়ায় তোলাবাজির চাঞ্চল্যকর অভিযোগ
Islampur Shootout: ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে জখম স্কুল শিক্ষক
Sumit Roy: আজ হাজিরার নোটিশের পরই ভবানী ভবনে অভিষেকের আপ্ত সহায়ক
Go Everywhere | গো এভরিহোয়ার ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের উদ্যোগে গেট-টুগেদার | ABP ANANDA LIVE
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(০৭.০৮.২৬):বিদ্রোহী TMC-র সঙ্গে নেতাদের ঘনিষ্ঠতায় ক্ষোভ BJP-র অন্দরমহলে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
Rain Waterlogging : টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
Raghav Chadha Meets Narendra Modi: বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
Gold Price Today: একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Inflation News: জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
Embed widget