এক্সপ্লোর

Parambrata on RG Kar Issue: 'মেয়েদের নাইট ডিউটি না দেওয়াই নিয়ম হয়ে গেলে, রাত দখলের ডাক দিয়ে কী লাভ হল', বিস্ফোরক পরমব্রত

Parambrata Chatterjee on RG Kar Issue: জমায়েতের মধ্যে পরমব্রতকে বলতে শোনা গেল, 'মেয়েদের নাইট ডিউটি না দেওয়ার একটি প্রশ্ন রয়ে গিয়েছে। আমরা যদি এই জায়গাতেই চলে যাই, তাহলে ১৪ তারিখ রাতে আমাদের রাত দখলের ডাক দিয়ে কী লাভ হল?'

 কলকাতা: রাত দখল.. এই কর্মসূচী মূলত ছিল শুধুমাত্র মেয়েদের। কিন্তু সরকারের তরফ থেকে সদ্য মহিলাদের সুরক্ষার জন্য যে নিয়মাবলি জারি করা হয়েছে, সেখানে এড়িয়ে যেতে বলা হয়েছে মহিলাদের নাইট ডিউটি! আর এই প্রসঙ্গেই এবার ক্ষোভপ্রকাশ করলেন অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায় (Parambrata Chatterjee)। রবিবার সিনেমাপাড়ার মিছিলে সামিল হয়েছিলেন পরমব্রত চট্টোপাধ্যায়। একা পরমব্রত নন, এই মিছিলে ছিলেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়, শ্রাবন্তী চট্টোপাধ্যায়, সৌরসেনী মৈত্র, অঙ্কুশ হাজরা, ঐন্দ্রিলা সেন, সৌরসেনী মৈত্র ও অন্যান্যরা। সেই মিছিলের শেষেই, জমায়েতের মধ্যে সরকারের নতুন নীতি নিয়ে ক্ষোভ উগরে দিলেন পরমব্রত। 

মিছিলের শেষে, জমায়েতের মধ্যে পরমব্রতকে বলতে শোনা গেল, 'রাজ্য সরকার নারী সুরক্ষায় নতুন কিছু নিয়ম প্রণয়ন করার চেষ্টা করেছেন। সেই পদক্ষেপকে স্বাগত। কিন্তু সেখানে আমার একটি প্রশ্ন রয়ে গিয়েছে। মেয়েদের নাইট ডিউটি না দেওয়ার একটি প্রশ্ন রয়ে গিয়েছে। আমরা যদি এই জায়গাতেই চলে যাই, তাহলে ১৪ তারিখ রাতে আমাদের রাত দখলের ডাক দিয়ে কী লাভ হল?' অন্যদিকে আবির চট্টোপাধ্যায় বলছেন, 'একটা দ্রুত ন্যায়বিচার হলে, একটা শাস্তি হলে সবার কাছেই সেই বার্তাটা পৌঁছবে।'

গতকাল আর জি কর কাণ্ডের (RG Kar Incident) প্রতিবাদে এবার রাস্তায় নামেন টালিগঞ্জের (Tollywood) কলাকুশলীরা। খান্না মোড় থেকে শ্যামবাজার পর্যন্ত হবে তাঁদের মিছিল। এই মিছিলে পা মিলিয়েছেন শ্রাবন্তী চট্টোপাধ্যায়, অঙ্কুশ হাজরা, ঐন্দ্রিলা সেন, পরমব্রত চট্টোপাধ্যায়, ঋত্বিক চক্রবর্তী, বিশ্বনাথ বসু, কৌশিক সেন, কৌশিক গঙ্গোপাধ্যায়, রেশমি সেন, পাওলি দাম, ফ্যশন ডিজাইন অভিষেক রায়, রাজ চক্রবর্তী, শুভশ্রী গঙ্গোপাধ্যায়, অঞ্জন দত্ত, ভাস্বর চট্টোপাধ্যায়, অরিন্দম শীল, সৃজিত মুখোপাধ্যায়, ঋদ্ধি সেন এবং আরও অনেকে। এই মিছিলে রয়েছেন সিনেমাপাড়ার বিভিন্ন ক্ষেত্রে কর্মরত মানুষরা। সকলের দাবি একটাই। আর জি কর হাসপাতালে যে নৃশংস ঘটনা ঘটেছে তার বিচার চাই। নির্যাতিতা চিকিৎসকের জন্য সুবিচার চাইছেন সকলে। দোষীদের উপযুক্ত শাস্তির দাবিতেই পথে নেমেছে সিনেমাপাড়া। এটাই প্রথম নয়। এর আগেও আর জি কর কাণ্ডের প্রতিবাদে রাস্তায় নেমেছিলেন টলিউডের অভিনেতা, অভিনেত্রী, পরিচালক, প্রযোজক এবং অন্যান্য কলাকুশলীরা। 

আরও পড়ুন: RG Kar effect on Tollywood: 'ছবি মুক্তির পরিস্থিতি নেই', আরজি কর কাণ্ডের জেরে অনির্দিষ্টকালের জন্য পিছিয়ে যাচ্ছে এই সিনেমা রিলিজ

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Bollywood News: প্রয়াত অভিনেতা সুনীল আনন্দ, কিংবদন্তি দেব আনন্দের ছেলে, বিদেশের মাটিতে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন
প্রয়াত অভিনেতা সুনীল আনন্দ, কিংবদন্তি দেব আনন্দের ছেলে, বিদেশের মাটিতে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন
Indian Cricket: বলিউডের নায়িকার সঙ্গে প্রেম করছেন এই ভারতীয় ক্রিকেটার! ভাইরাল ভিডিও, সত্যিটা কী?
বলিউডের নায়িকার সঙ্গে প্রেম করছেন এই ভারতীয় ক্রিকেটার! ভাইরাল ভিডিও, সত্যিটা কী?
Durand Cup: শতাব্দী প্রাচীন ডুরান্ড কাপে খেলবেন বলিউড অভিনেতা টাইগার শ্রফ?
শতাব্দী প্রাচীন ডুরান্ড কাপে খেলবেন বলিউড অভিনেতা টাইগার শ্রফ?
Bollywood News: তিনি দত্তক সন্তান, জানতে পেরে ভেঙে পড়েছিলেন তারকা! সম্পর্কেও একাধিক প্রতারণার শিকার হয়েছিলেন
তিনি দত্তক সন্তান, জানতে পেরে ভেঙে পড়েছিলেন তারকা! সম্পর্কেও একাধিক প্রতারণার শিকার হয়েছিলেন

ভিডিও

BJP News: গোর্খাল্যান্ডের দাবি থেকে সরছেন বিমল গুরুঙ্গ? মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক নিয়ে যা জানালেন
Abhishek Banerjee | ১১টি দিঘি-সহ ৫২ বিঘা সরকারি জমি হস্তান্তরের অভিযোগ অভিষেকের বিরুদ্ধে। TMC news
Sangsarer Sangkirtan | সিরিয়ালের সেট হঠাৎ হয়ে উঠল যাত্রামঞ্চ। সংসারের সংকীর্তন-এর বিশেষ যাত্রা পর্বে কী অভিজ্ঞতা হল কলাকুশলীদের?
CPM News : NEET নিয়ে তোলপাড়ের মধ্যেই ঐশী ঘোষের খোঁজে সিপিএমের সদর দফতরে দিল্লি পুলিশ
Supreme Court : NEET আন্দোলনকারীদের বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ নয়, নির্দেশ সুপ্রিম কোর্টের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Fake Doctor: ১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
Viral Video: এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
MG Motors Plug In Hybrid: ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
Cockroach Janta Party : ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
LPG New Rules : ১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
Embed widget