এক্সপ্লোর

'Pariah' BO Collection: প্রথম সপ্তাহে ৫৭ লক্ষ পার! তথাগত-বিক্রমের 'পারিয়া'র কোটির ঘরে প্রবেশ এখন সময়ের অপেক্ষা?

'Pariah': ৯ ফেব্রুয়ারি মুক্তির পর প্রথম রবিবারে এই ছবি দেখতে প্রেক্ষাগৃহে দর্শক সংখ্যার বৃদ্ধি ঘটে ব্যাপক, দাবি নির্মাতাদের। সেই ট্রেন্ড লক্ষ্য করেই পরের মঙ্গলবার থেকে বাড়িয়ে দেওয়া হয় শোয়ের সংখ্যা।

কলকাতা: ৯ ফেব্রুয়ারি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে তথাগত মুখোপাধ্যায় (Tathagata Mukherjee) পরিচালিত 'পারিয়া' (Pariah)। মুক্তির চারদিনের মাথায় নির্মাতারা জানান শহর ও শহরতলির একাধিক প্রেক্ষাগৃহে 'পারিয়া' হাউজফুল (Housefull)। যার ফলস্বরূপ বাড়ানো হয় শোয়ের সংখ্যাও। এবার নির্মাতাদের তরফে প্রকাশ্যে আনা হল প্রথম সপ্তাহের আয়ের পরিমাণও (Box Office Collection)। 

প্রথম সপ্তাহে কত আয় করল তথাগতর 'পারিয়া'?

গতকাল, শনিবার, 'পারিয়া' ছবির ডিস্ট্রিবিউটপ শতদীপ সাহা তাঁর নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে 'পারিয়া'র প্রথম সপ্তাহে মোট আয়ের পরিমাণ ঘোষণা করেন। তিনি লেখেন, 'পারিয়া প্রথম সপ্তাহের মোট আয়: ৫৭.৭ লক্ষ টাকা।' তবে একইসঙ্গে তিনি এও উল্লেখ করেন নন্দন-সহ আরও কয়েকটি প্রেক্ষাগৃহের থেকে রিপোর্ট পাওয়া বাকি। অর্থাৎ প্রথম সপ্তাহের মোট আয়ের পরিমাণ বাড়তে পারে আরও খানিক, কারণ প্রথম সপ্তাহে নন্দন ২-এ প্রত্যেকদিন 'পারিয়া' হাউজফুল ছিল বলে জানানো হয় নির্মাতাদের তরফে। 

 

প্রসঙ্গত, এই পোস্ট করার কয়েক ঘণ্টা আগে টিম 'পারিয়া'র তরফে আরও একটি পোস্ট করে দাবি করা হয় যে তাদের বক্স অফিস কালেকশন নিয়ে ভুয়ো তথ্য ছড়ানো হচ্ছে। একটি পোস্ট লেখা হয়, 'পারিয়ার বক্স অফিস কালেকশন সংক্রান্ত বিষয় নিয়ে সকাল থেকে কিছু মানুষ ভুয়ো তথ্য সোশ্যাল মিডিয়ায় ছড়াচ্ছে। কিন্তু আপনাদের ভালবাসা ও আশীর্বাদে আমাদের বক্স অফিস কালেকশন ওই ভুয়ো সংখ্যার চেয়ে কয়েকগুন বেশি। পারিয়া সিনেমার এখনও অবধি বক্স অফিস কালেকশন খুব শিগগির টিমে দায়িত্বপ্রাপ্ত পদাধিকারী দ্বারা ঘোষণা করা হবে। গুজবে কান মাথা কোনওটাই দেবেন না।' এরপরেই ফিল্মের ডিস্ট্রিবিউশনের দায়িত্বে থাকা শতদীপ সাহা পোস্ট করে আয়ের পরিমাণ জানান। 

আরও পড়ুন: Rashmika Mandanna: যান্ত্রিক গোলযোগের জেরে বিমানের জরুরি অবতরণ, 'মৃত্যুর হাত থেকে রক্ষা' রশ্মিকার

৯ ফেব্রুয়ারি মুক্তি পাওয়ার পর প্রথম রবিবারে এই ছবি দেখতে প্রেক্ষাগৃহে দর্শক সংখ্যার বৃদ্ধি ঘটে ব্যাপক হারে, দাবি নির্মাতাদের। সেই ট্রেন্ড লক্ষ্য করেই পরের মঙ্গলবার থেকে বাড়িয়ে দেওয়া হয় শোয়ের সংখ্যা। কেবলমাত্র শহর নয়, শহরতলির একাধিক হলে টানা 'হাউজফুল' দেখা যায় এই ছবিকে। এবিপি লাইভে উচ্ছ্বাস প্রকাশ করেছিলেন অভিনেতা বিক্রম চট্টোপাধ্যায় ও পরিচালক তথাগত মুখোপাধ্যায়। তবে 'নন্দন ২'-এ প্রথম সপ্তাহ একটানা হাউজফুল থাকা সত্ত্বেও 'ফ্রেঞ্চ ফিল্ম ফেস্টিভ্যাল'-এর কারণে সরিয়ে নেওয়া হয় এই ছবি। এই প্রসঙ্গে তথাগতর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘গোটা ঘটনায় আমরা আশাহত, মর্মাহত। আমাদের গোটা টিম খুবই ভেঙে পড়েছে।' নির্মাতাদের তরফে এই বাংলা ছবি বেশ ভাল ব্যবসা করেছে। এবার অপেক্ষা দেখার, এই ছবি কোটির ক্লাবে পৌঁছতে কতদিন সময় নেয়। 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Rupam Islam on Student Protest: 'ছাত্রেরা বাকস্বাধীনতা চায়/ ওরা হাঁটে যুক্তির রাস্তায়', দিল্লির আন্দোলন নিয়ে গান বাঁধলেন রূপম ইসলাম
'ছাত্রেরা বাকস্বাধীনতা চায়/ ওরা হাঁটে যুক্তির রাস্তায়', দিল্লির আন্দোলন নিয়ে গান বাঁধলেন রূপম ইসলাম
Delhi Student Protest: লোপামুদ্রার নতুন গানে ফিরল গুপি-বাঘা, যন্তর মন্তরের গল্প! মুক্তি পেল, 'মগজধোলাই'
লোপামুদ্রার নতুন গানে ফিরল গুপি-বাঘা, যন্তর মন্তরের গল্প! মুক্তি পেল, 'মগজধোলাই'
Salman Khan: 'ছাত্ররা এবার বাড়ি ফেরো! ভাই সোনম...আপনাকে নিজের বাড়ি থেকে খাবার পাঠাতে পারি'.. সলমন খানের গলায় উল্টো সুর!
'ছাত্ররা এবার বাড়ি ফেরো! ভাই সোনম...আপনাকে নিজের বাড়ি থেকে খাবার পাঠাতে পারি'.. সলমন খানের গলায় উল্টো সুর!
Student Protest Viral Woman: একাই, এক হাতে থামালেন পুলিশ ভ্যান! মুম্বইয়ের রাস্তায় ছাত্র আন্দোলনের 'ভাইরাল' ছবির তরুণী আসলে কে?
একাই, এক হাতে থামালেন পুলিশ ভ্যান! মুম্বইয়ের রাস্তায় ছাত্র আন্দোলনের 'ভাইরাল' ছবির তরুণী আসলে কে?

ভিডিও

Bihar News: নিটের প্রশ্নফাঁস কাণ্ডে উত্তপ্ত হয়ে উঠল বিহারের জেহানাবাদ। ছাত্র বিক্ষোভে চলল গুলি
Sudip Banerjee: কাল দুপুর ২ টোর সময় ভূপেন্দ্র যাদবের বাড়িতে বৈঠক আছে: সুদীপ বন্দ্যোপাধ্যায়
Tapas Roy: সাতবার পশ্চিমবঙ্গে গত সরকার থাকাকালীন প্রশ্নপত্র ফাঁস হয়েছে: তাপস রায় | ABP Ananda Live
BJP News: প্রশ্নপত্র ফাঁসকারী মাফিয়া চক্রকে নির্মূল করার ক্ষেত্রে এক চূড়ান্ত পদক্ষেপ:মুখ্যমন্ত্রী
Kalyan Banerjee: 'BJP-র সঙ্গে সংসদে ২০ জন গদ্দার'। স্লোগান কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Blood Bank Scam: ২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
NEET Paper Leak Protest : 'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
Kolkata News: পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
Yuvraj on NEET Protest: নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
Suvendu Adhikari: 'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
Abhishek Banerjee: 'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
Kalyan Banerjee: গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
Embed widget