এক্সপ্লোর

Rashmika Mandanna: যান্ত্রিক গোলযোগের জেরে বিমানের জরুরি অবতরণ, 'মৃত্যুর হাত থেকে রক্ষা' রশ্মিকার

Rashmika Mandanna Post: ঝাঁকুনি এবং প্রযুক্তিগত সমস্যার কারণে বিমান উড়ান নেওয়ার মাত্র ৩০ মিনিটের মধ্যেই মুম্বইতে ফিরে আসতে বাধ্য হয়। বিমান সংস্থার তরফে কী জানানো হয়েছে?

নয়াদিল্লি: বিমানের যান্ত্রিক ত্রুটির (Technical Glitch) জের। মাঝপথে জরুরি অবতরণ করানো হল এয়ার ভিস্তারার (Air Vistara) একটি বিমানের যেখানে উপস্থিত ছিলেন অভিনেত্রী রশ্মিকা মান্দানা (Rashmika Mandanna)। মুম্বই থেকে হায়দরাবাদ ফেরার পথে এই ঘটনা ঘটে। তাঁর সঙ্গে ছিলেন অপর অভিনেত্রী শ্রদ্ধা দাস (Shraddha Das)। 

রশ্মিকার বিমানের জরুরি অবতরণ, 'অল্পের জন্য রক্ষা' পেলেন!

ঝাঁকুনি এবং প্রযুক্তিগত সমস্যার কারণে বিমান উড়ান নেওয়ার মাত্র ৩০ মিনিটের মধ্যেই মুম্বইতে ফিরে আসতে বাধ্য হয়। বিমান সংস্থার তরফে জানানো হয়েছে যে ফেরত আসার সিদ্ধান্ত নেওয়া হয় যাত্রীদের সুরক্ষার কথা মাথায় রেখে। 

বিমান সংস্থার তরফে বলা হয়, '১৭ ফেব্রুয়ারি ২০২৪-এ মুম্বই থেকে হায়দরাবাদগামী ভিস্তারা ইউকে৫৩১ বিমান উড়ান নেওয়ার কিছুক্ষণের মধ্যেই একটি যান্ত্রিক গন্ডগোল দেখতে পাওয়া যায়। সতর্কতামূলক পদক্ষেপ হিসাবে, স্ট্যান্ডার্ড অপারেটিং পদ্ধতি অনুসারে, পাইলটরা বিমান ফিরিয়ে নিয়ে আসার সিদ্ধান্ত নেন এবং ছত্রপতি শিবাজি মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দর, মুম্বইয়ে নিরাপদে ফ্লাইটটি অবতরণ করান।' তারা আরও বলেন, 'একটি বিকল্প বিমানের ব্যবস্থা করা হয়, যা কিছুক্ষণের মধ্যেই ওই গন্তব্যের উদ্দেশে রওনা দেয়। গ্রাহকদের রিফ্রেশমেন্ট দেওয়া-সহ তাঁদের অসুবিধা কমানোর জন্য সমস্ত প্রচেষ্টা করা হয়।'

প্রসঙ্গত, ওই বিমানে ছিলেন 'অ্যানিম্যাল' অভিনেত্রী রশ্মিকা মান্দানা। এদিন তিনি নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডলে একটি স্টোরি দিয়ে তাঁর অভিজ্ঞতা শেয়ার করেন। শ্রদ্ধা দাসের সঙ্গে একটি সেলফি পোস্ট করেন তিনি। ক্যাপশনে লেখেন, 'এভাবেই আমরা মৃত্যুর মুখ থেকে রেহাই পেয়েছি আজ...'। বোঝাই যাচ্ছে দুই অভিনেত্রী-সহ প্রত্যেক যাত্রীকেই কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে হয়েছে এদিন। 


Rashmika Mandanna: যান্ত্রিক গোলযোগের জেরে বিমানের জরুরি অবতরণ, 'মৃত্যুর হাত থেকে রক্ষা' রশ্মিকার

আপাতত 'অ্যানিম্যাল' ছবির সাফল্যে পরিপূর্ণ রশ্মিকা মান্দানা। তবে এখন তিনি সম্পূর্ণভাবে নিমজ্জিত 'পুষ্পা ২: দ্য রুল' ছবির কাজে। অল্লু অর্জুন অভিনীত ছবির দ্বিতীয় ভাগেও শ্রীভল্লির চরিত্রে দেখা যাবে তাঁকে। ২০২১ সালে সুকুমার পরিচালিত 'পুষ্পা ১' সেই বছরের ব্লকবাস্টার ও সবচেয়ে বেশী আয় করা ছবি ছিল। 

আরও পড়ুন: Rukmini Maitra: রবিবারে আলস্যে নয়, শূন্যে ঝুলে বিশেষ শরীরচর্চায় মগ্ন রুক্মিণী, কী এর বিশেষত্ব?

অন্যদিকে, ২০২৩ সালের শেষের দিকেও শিরোনামে এসেছিলেন রশ্মিকা মান্দানা। সৌজন্যে 'ডিপফেক ভিডিও'। একটি ভিডিওয় এক ইউটিউবারের মুখে রশ্মিকার মুখ বসিয়ে তা ভাইরাল করে দেওয়া হয়, প্রযুক্তির সাহায্যে। প্রতিবাদের ঝড় ওঠে চারিদিকে, অভিযুক্তদের বিরুদ্ধে নেওয়া হয় পদক্ষেপও। 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Pradeep Rawat Death: ক্যান্সার কেড়ে নিল জীবন, প্রয়াত লগান-এর 'দেবা', গজনি-র 'গজনি' প্রদীপ রাওয়াত
ক্যান্সার কেড়ে নিল জীবন, প্রয়াত লগান-এর 'দেবা', গজনি-র 'গজনি' প্রদীপ রাওয়াত
Bollywood News: মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
East Bengal: 'সুপার অ্যাচিভার' অভিনেতা প্রসেনজিৎ, ইস্টবেঙ্গলের বর্ষসেরা ফুটবলার আনোয়ার আলি, স্বাতী
'সুপার অ্যাচিভার' অভিনেতা প্রসেনজিৎ, ইস্টবেঙ্গলের বর্ষসেরা ফুটবলার আনোয়ার আলি, স্বাতী
Kangana Ranaut: কঙ্গনার উপর ক্ষুব্ধ নেটিজেনরা ক্ষমা চাইলেন হৃতিকের কাছে, অভিনেতা বললেন…
কঙ্গনার উপর ক্ষুব্ধ নেটিজেনরা ক্ষমা চাইলেন হৃতিকের কাছে, অভিনেতা বললেন…

ভিডিও

Prashant Kishor : বাঁকিপুর বিধানসভার উপনির্বাচনে বড়সড় ধাক্কা বিজেপির। Bihar Bankipur Bypoll
NCPI-NDA Meeting : NDA-র বৈঠকে অংশ নিলেন তৃণমূলের বিদ্রোহী NCPI সাংসদরা
Dumdum News: তোলাবাজিতে অভিযুক্ত জয়ন্ত সিং-এর অনুগামীকে দেখা গেল দমদমে বিজেপির মঞ্চে
Suvendu Adhikari: মুখ্য়মন্ত্রী-NDA-র বৈঠকের পরেও, NCPI-এর অবস্থান ও ভবিষ্য়ত নিয়ে আজও কাটল না ধোঁয়াশা
CM Suvendu Adhikari: 'দেখতে থাকুন, আরও অনেক কিছু বাকি রয়েছে', বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
Agnimitra Paul : কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
Amir In IPL: এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Jalpaiguri News: আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
Maharaj On Sourav: 'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
FSSAI on Dabur : নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
Embed widget