এক্সপ্লোর

Parineeti-Raghav Wedding: আলোয় সেজেছে উদয়পুরের প্রাসাদ, ব্যাকগ্রাউন্ডে 'কবিরা' গান, জমজমাট রাঘব-পরিণীতির বিয়ের আসর

Raghav-Parineeti Marriage: সোশ্যাল মিডিয়ায় উদয়পুরের তাজ লীলা প্যালেসের একটি ভিডিও ভাইরাল হয়েছে। সেখানে দেখা গিয়েছে আলোয় মুড়ে দেওয়া হয়েছে গোটা প্রাসাদ। ব্যাকগ্রাউন্ডে শোনা যাচ্ছে বিখ্যাত 'কবিরা' গান। 

Parineeti-Raghav Wedding: প্রতীক্ষার অবসান। অবশেষে এক হল চারহাত। সাতপাকে বাঁধা পড়েছেন পরিণীতি চোপড়া (Parineeti Chopra) এবং রাঘব চাড্ডা (Raghav Chadha)। নবদম্পতি অবশ্য বিয়ের কোনও ছবি এখনও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেননি। বর-বধূ বেশে রাঘব এবং পরিণীতির লুক এখনও প্রকাশ্যে আসেনি। অধীর আগ্রহে অপেক্ষায় রয়েছেন অনুরাগীরা। সূত্রের খবর তাঁদের বিয়ের অনুষ্ঠান শেষ হয়েছে। এখন তোড়জোড় চলছে কনে বিদায়ের। সোশ্যাল মিডিয়ায় উদয়পুরের তাজ লীলা প্যালেসের একটি ভিডিও ভাইরাল হয়েছে। সেখানে দেখা গিয়েছে আলোয় মুড়ে দেওয়া হয়েছে গোটা প্রাসাদ। ব্যাকগ্রাউন্ডে শোনা যাচ্ছে বিখ্যাত 'কবিরা' গান। শোনা যাচ্ছে, আজ ২৪ সেপ্টেম্বর বিকেল ৪টে থেকে সন্ধে ৬টা ৩০ মিনিটের মধ্যে বিয়ের অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। লীলা প্যালেসের বাইরে থেকে গানের পাশাপাশি নাকি শোনা গিয়েছে পুরোহিতদের মন্ত্রোচ্চারণও। এখন নবদম্পতির প্রকাশ্যে আসা শুধু সময়ের অপেক্ষা। আজ রাতে ৮টা ৩০ মিনিটে একটি রিসেপশন পার্টি রয়েছে বলেও শোনা গিয়েছে। 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by pari-obsessed | naman (@parineetichopra_obsession)

ইন্সটাগ্রামে একটি ছবি ভাইরাল হয়েছে। সেখানে পরিণীতি চোপড়ার সঙ্গে একই ফ্রেমে দেখা গিয়েছে বিখ্যাত মেহেন্দি ডিজাইনার ডলি সিং সান্ধুকে। প্রসঙ্গত উল্লেখ্য, এই মেহেন্ডি ডিজাইনারই আলিয়া ভাটের বিয়ের সময়েও তাঁর হাতে এঁকেছিলেন অপূর্ব মেহেন্দির নকশা। নতুন ভাইরাল ছবিতে লক্ষ্য করা গিয়েছে হাতে এবং পায়ে মেহেন্দি পরেছেন পরিণীতি চোপড়া। 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by pari-obsessed | naman (@parineetichopra_obsession)

বিয়ের সাজে পরিণীতি চোপড়া এবং রাঘব চাড্ডাকে কেমন দেখতে লাগছে এখন সেটাই দেখার অপেক্ষায় রয়েছে নেটিজেনরা। তবে নতুন বর-কনের কোনও লুক প্রকাশ্যে আসেনি। শোনা গিয়েছে, আইভরি শেডের পোশাকে সেজেছেন তাঁরা। মণীশ মালহোত্রার ডিজাইন করা পোশাকেই সেজেছেন পরিণীতি চোপড়া। কোনওভাবেই যাতে বিয়ের কোনও ছবি প্রকাশ্যে না আসে সেই জন্য উদয়পুরের বিলাসবহুল হোটেলে রয়েছে কড়া নিরাপত্তা। এমনকি ক্যামেরা এড়ানোর জন্য বিশাল বড় ছাতা আর কাপড় দিয়ে ঘিরে পরিণীতি এবং রাঘবকে হোটেলের ভিতরে এক জায়গা থেকে অন্যত্র নিয়ে যাওয়া হয়েছে। সেই ভিডিও ভাইরালও হয়েছে ইনস্টাগ্রামে। এমনকি যে নৌকায় চড়ে রাঘব চাড্ডা বরযাত্রী নিয়ে বিয়ের আসরে হাজির হয়েছেন, সেটিও চারপাশ থেকে পর্দা এবং ছাতা দিয়েই মুড়ে রাখা হয়েছিল। এইসবের মধ্যে ভাইরাল হয়েছে ফুল দিয়ে সাজানো একটি গাড়ির ছবি।

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Pallav Paliwal (@pallav_paliwal)

 

আরও পড়ুন- মাথায় 'সাফা' বেঁধে তৈরি কেজরিওয়াল, হলুদ পাগড়িতে সেজেছেন পঞ্জাবের মুখ্যমন্ত্রীও, উদয়পুরে সাজো সাজো রব

সেরা শিরোনাম

Bollywood News: ‘আমি উভকামী, বিয়ের আগে প্রেমিকা ছিল’, অকপট স্বীকারোক্তি নায়িকার
‘আমি উভকামী, বিয়ের আগে প্রেমিকা ছিল’, অকপট স্বীকারোক্তি নায়িকার
Bollywood News: বুলডোজার চলল বাড়িতে, দাঁড়িয়ে দেখলেন বলিউড অভিনেতা, ভিডিও ভাইরাল
বুলডোজার চলল বাড়িতে, দাঁড়িয়ে দেখলেন বলিউড অভিনেতা, ভিডিও ভাইরাল
Tollywood Update: টলিপাড়ায় সুখবর, মা হতে চলেছেন জনপ্রিয় পরিচালকের অভিনেত্রী স্ত্রী!
টলিপাড়ায় সুখবর, মা হতে চলেছেন জনপ্রিয় পরিচালকের অভিনেত্রী স্ত্রী!
Aamir Khan: একা থাকতে পারতেন না, রোজ মদ্যপান করে অসুস্থ হয়ে পড়তেন! বিচ্ছেদ ভেঙেচুরে দিয়েছিল আমির খানকে
একা থাকতে পারতেন না, রোজ মদ্যপান করে অসুস্থ হয়ে পড়তেন! বিচ্ছেদ ভেঙেচুরে দিয়েছিল আমির খানকে

ভিডিও

Chandrima Bhattacharya | কালীঘাট তৃণমূলের বড়সড় ভাঙন। ববির পর মমতার হাত ছাড়লেন চন্দ্রিমাও
Kunal Ghosh | ''তখন কষ্ট হয়নি, তখন দুঃখ হয়নি...'', চন্দ্রিমা ভট্টাচার্যকে কটাক্ষ কুণালের
Sandipan on Chandrima | ''তাঁর আনুগত্যের প্রশ্ন, হয়তো বিবেকে লেগেছে'', চন্দ্রিমা প্রসঙ্গে সন্দীপন
Chandrima Bhattacharya | ''আমার সঙ্গে আলোচনা করে বাজেট হয়েছে এমন নয়'', অভিযোগ তৎকালীন অর্থমন্ত্রীর
Janatar Darbar: CM Suvendu Adhikari-র জনতার দরবারে নিহত বরুণ বিশ্বাসের পরিবার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Debraj Chakraborty: অভিষেক-ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তীর বিরুদ্ধে সমস্ত মামলারই তদন্ত করবে SIT, এবার ডাক পাচ্ছেন ঘনিষ্ঠরা
Debraj Chakraborty: অভিষেক-ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তীর বিরুদ্ধে সমস্ত মামলারই তদন্ত করবে SIT, এবার ডাক পাচ্ছেন ঘনিষ্ঠরা
Samson-Gambhir Chat: সূর্যবংশীর অভিষেকের দিনে বাদ সঞ্জু, ম্য়াঞ্চেস্টারে স্যামসন-গম্ভীরের কথোপকথনের ভিডিও ভাইরাল
সূর্যবংশীর অভিষেকের দিনে বাদ সঞ্জু, ম্য়াঞ্চেস্টারে স্যামসন-গম্ভীরের কথোপকথনের ভিডিও ভাইরাল
Weather Alert: কলকাতায় প্রবল দুর্যোগের সতর্কতা, ভারী থেকে অতি ভারী বৃষ্টিতে ভাসবে কোন কোন জেলা ? কী জানাল হাওয়া অফিস
কলকাতায় প্রবল দুর্যোগের সতর্কতা, ভারী থেকে অতি ভারী বৃষ্টিতে ভাসবে কোন কোন জেলা ? কী জানাল হাওয়া অফিস
Abhishek Banerjee: সেবাশ্রয় নিয়ে ফের অভিষেকের বিরুদ্ধে FIR, এখানেও নাম জাহাঙ্গিরের, তালিকায় আর কে কে ?
সেবাশ্রয় নিয়ে ফের অভিষেকের বিরুদ্ধে FIR, এখানেও নাম জাহাঙ্গিরের, তালিকায় আর কে কে ?
TMC News: 'স্কোয়ার ফুট- এ পয়সা নাও, চোর মোনালিসা বিদায় নাও', প্রাক্তন TMC কাউন্সিলরের নামে পোস্টারে পোস্টারে ছয়লাপ
'স্কোয়ার ফুট- এ পয়সা নাও, চোর মোনালিসা বিদায় নাও', প্রাক্তন TMC কাউন্সিলরের নামে পোস্টারে পোস্টারে ছয়লাপ
Syama Prasad Mookerjee: জন্মবার্ষিকীর আগে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মূর্তির বেদিতে ভাঙচুর, অভিযোগের তীর তৃণমূলের দিকে
Syama Prasad Mookerjee: জন্মবার্ষিকীর আগে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মূর্তির বেদিতে ভাঙচুর, অভিযোগের তীর তৃণমূলের দিকে
Abhishek Banerjee: গাড়িতে বসে অভিষেক, বাইরে ফুটবোর্ডে ঝুলতে ঝুলতে যাচ্ছেন নিরাপত্তারক্ষীরা, ফের পুলিশি নোটিস TMC সাংসদকে
গাড়িতে বসে অভিষেক, বাইরে ফুটবোর্ডে ঝুলতে ঝুলতে যাচ্ছেন নিরাপত্তারক্ষীরা, ফের পুলিশি নোটিস TMC সাংসদকে
Bollywood News: ‘আমি উভকামী, বিয়ের আগে প্রেমিকা ছিল’, অকপট স্বীকারোক্তি নায়িকার
‘আমি উভকামী, বিয়ের আগে প্রেমিকা ছিল’, অকপট স্বীকারোক্তি নায়িকার
Embed widget