এক্সপ্লোর

Parineeti Chopra: 'আমার আসল ডেবিউ', দূরদর্শনে গান গাইছেন 'কিশোরী' পরিণীতি, পুরনো ভিডিওয় মনজয় অনুরাগীদের

Parineeti Chopra Debut: পরিণীতির এই পুরনো ভিডিও দেখে অনেক অনুরাগীরই অবাক প্রশ্ন, কীভাবে এত বছরে একটুও বদলাননি অভিনেত্রী। যেমন ছিলেন প্রায় ২০ বছর আগে, এখনও তাইই আছেন।

নয়াদিল্লি: নব্বইয়ের শুরুর দিকে যখন এত প্রাইভেট চ্যানেল (Private Channel) ও কেবল টেলিভিশনের রমরমা ছিল না, তখন সকলের কাছে একমাত্র টিভি চ্যানেল হিসেবে উপস্থিত ছিল শুধুমাত্র দূরদর্শনই (Doordarshan)। এবং এই চ্যানেলে মুখ দেখাতে পারাই বিশাল বড় ব্যাপার ছিল। তবে এরপর একের পর এক নানা প্রাইভেট ও নতুন চ্যানেলের আগমনের সঙ্গে সঙ্গে খ্যাতি কমতে থাকে দূরদর্শনের। তবে সেই সময়ের একটি ভিডিও পোস্ট করেই এখন সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছেন অভিনেত্রী পরিণীতি চোপড়া (Parineeti Chopra)। কী এমন পোস্ট করলেন অভিনেত্রী?

পরিণীতি চোপড়ার দূরদর্শনের পোস্ট ভাইরাল

একটি ভিডিও এদিন নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে পোস্ট করেন অভিনেত্রী। ক্যাপশনে লেখেন, 'আমার আসল ডেবিউ' ('My real debut')। সেই ভিডিওয় দেখা যাচ্ছে দূরদর্শনের একটি সঙ্গীতানুষ্ঠানের অংশ। যেখানে কিশোরী পরিণীতি গান গাইছেন আরও একদল ছেলেমেয়ের সঙ্গে। মুখের আদল এক্কেবারে একই। আরও এক সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম 'স্টার রেট্রোটিভি'র তরফে দাবি করা হয়েছে ভিডিও ফুটেজটি দূরদর্শন চণ্ডীগড়ের যা টেলিকাস্ট হয়েছিল ২০০৪ সালে। হিসেব বলছে সেই সময় পরিণীতির বয়স ছিল মাত্র ১৫। দেশাত্মবোধক গানে গলা মেলাতে শোনা যায় তাঁকে ভিডিওয়। পরনে সালোয়ার কামিজ। ভিডিও দেখে যে কেউ এক ধাক্কায় অনেকটা পিছনে চলে যাবে। নস্ট্যালজিয়ায় ভাসবে। 

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by @parineetichopra

পরিণীতির এই পুরনো ভিডিও দেখে অনেক অনুরাগীরই অবাক প্রশ্ন, কীভাবে এত বছরে একটুও বদলাননি অভিনেত্রী। যেমন ছিলেন প্রায় ২০ বছর আগে, এখনও তাইই আছেন। পরিণীতি চোপড়ার গানের গলা নিয়ে নতুন করে কিছু বলার নেই। সকলেই জানেন তিনি অভিনয়ের পাশাপাশি গানও গান দারুণ। কিছুদিন আগে মুম্বইয়ে প্রথম গানের শো করেন অভিনেত্রী। বলা চলে তাঁর গানের ডেবিউ শো। তবে এদিন ভিডিও পোস্ট করে অভিনেত্রী যেন বোঝালেন তাঁর 'আসল ডেবিউ' হয়ে গিয়েছিল আগেই, দূরদর্শনে। অভিনেত্রীর এই ভিডিও মন ভরিয়েছে সকলের।

আরও পড়ুন: 'Toxic' Movie Update: করিনা কপূরকে সরিয়ে নয়নতারা এবার যশের 'টক্সিক' ছবির মুখ্য চরিত্রে?

প্রসঙ্গত, পরিণীতি চোপড়াকে শেষ দেখা গিয়েছে ইমতিয়াজ আলি পরিচালিত 'অমর সিংহ চমকিলা' ছবিতে, দিলজিৎ দোসানজের বিপরীতে। এই ছবির জন্য ভূয়সী প্রশংসা লাভ করেছেন তাঁরা। একাধিক সাক্ষাৎকারে পরিণীতিকে বলতে শোনা গিয়েছে যে তিনি এই ছবির চরিত্রের জন্য ১৬ কেজি ওজন বাড়িয়েছিলেন। তবে এখন তিনি ফিরছেন নিজের পুরনো কাঠামোয়। 

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Filmmaker Arrested : পরবর্তী ছবি নিয়ে আলোচনার জন্য ডেকে অভিনেত্রীকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার নামী পরিচালক
পরবর্তী ছবি নিয়ে আলোচনার জন্য ডেকে অভিনেত্রীকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার নামী পরিচালক
Sonu Nigam: অপারেশন টেবিলেও সোনু নিগমের সংগীতচর্চা, চিকিৎসকদের কী বার্তা?
অপারেশন টেবিলেও সোনু নিগমের সংগীতচর্চা, চিকিৎসকদের কী বার্তা?
Mithun Chakraborty: হাসপাতাল থেকে ছুটি পেলেন মিঠুন চক্রবর্তী, কী হয়েছিল কিংবদন্তি অভিনেতার?
হাসপাতাল থেকে ছুটি পেলেন মিঠুন চক্রবর্তী, কী হয়েছিল কিংবদন্তি অভিনেতার?

ভিডিও

CPM-BJP Chinsurah: চুঁচুড়ায় বামেদের পথসভায় হামলা ও মঞ্চ ভাঙচুর বিজেপির বিরুদ্ধে
Saayoni Ghosh | কালীঘাট-তৃণমূলের প্রাক্তন কাউন্সিলর নেতৃত্বে খুলল সায়নীর পার্টি অফিসের নেমপ্লেট
BJP Monteswar : নিজের বিধানসভা এলাকাতেই BJP বিধায়কের গাড়িতে হামলা ! মন্তেশ্বরে প্রকাশ্যে গোষ্ঠীদ্বন্দ্ব
Jharkhand Protest | উত্তপ্ত হল রাঁচি, প্রশ্নফাঁসকাণ্ডের বিক্ষোভে পড়ুয়াদের উপর জলকামান
Abhishek Banerjee: অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ৩ সপ্তাহের জন্য বিদেশে যাওয়ার অনুমতি সর্বোচ্চ আদালতের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Weather Update: কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Unhappy Leave : মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
Abhishek PA Sumit Roy: অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Embed widget