এক্সপ্লোর

Parvathy Baul: শান্তিনিকেতন এক্সপ্রেসে বাউল গান শুনে বদলে যায় জীবন, জানেন পার্বতী বাউলের আসল পরিচয়?

Parvathy Baul Unknown Story: অনেকেই হয়তো জানেন না, পার্বতী বাউলের আসল নাম মৌসুমী পারিয়াল। বাবা বীরেন্দ্রনাথ পারিয়াল রেলে চাকরি করতেন।

কলকাতা: তাঁর মনকে ভাসিয়ে নিয়ে গিয়েছিল এক অন্ধ বাউলের গানের সুর। ভুলে গিয়েছিলেন, তিনি পরীক্ষা দিতে যাচ্ছেন। কোচবিহারের ব্রাহ্মণ পরিবারের সেই মেয়ের জীবন বদলে দিয়েছিলেন এক অন্ধ বাউল, শান্তিনিকেতন এক্সপ্রেস আর বাউল গান। সেই বাউল গানকে আঁকড়ে ধরেই তিনি কাটিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেন জীবনটা। তিনি পার্বতী বাউল (Parvathy Baul)। এই নামেই তিনি এখন সকলের কাছে পরিচিত। কিন্তু কেমন ছিল তাঁর সফর? জানেন, এই পার্বতী বাউলের আসল নাম কী ছিল? কী ছিল তাঁর গোড়ার কথা? 

অনেকেই হয়তো জানেন না, পার্বতী বাউলের আসল নাম মৌসুমী পারিয়াল। বাবা বীরেন্দ্রনাথ পারিয়াল রেলে চাকরি করতেন। ছোটবেলায় কেমন ছিলেন তিনি? সম্প্রতি এসভিএফ (SVF)-এর প্রযোজনায় পার্বতী বাউলের বায়োপিক নিয়ে কাজ হচ্ছে। সেখানেই পার্বতী বাউলকে বলতে শোনা গেল, 'ছোটবেলায় আমি ভীষণ দুষ্টু ছিলাম। কারও কথা শুনতাম না। কিন্তু মানুষের সঙ্গে ভীষণ ভাল ব্যবহার করতাম।' ছোটবেলা থেকে অবশ্য বাউল গানের ওপর তেমন আকর্ষণ অনুভব করতে না মৌসুমী ওরফে পার্বতী। তাঁকে প্রথম ছুঁয়ে গিয়েছিল এক অন্ধ বাউলের গান। 

একাধিক সাক্ষাৎকারে জীবনের এই অধ্যায়ের কথা বলেছেন পার্বতী বাউল। সেই সময়ে, শান্তিনিকেতনে একটি পরীক্ষা দিতে যাচ্ছিলেন কিশোরী মৌসুমী পারিয়াল। সেই সময়ে ট্রেনে এক অন্ধ বাউলের গান তাঁর মন ছুঁয়ে যায়। তাঁর মনে হচ্ছিল, এই গান তাঁর মনকে যে কোন দূরদূরান্তে নিয়ে যাচ্ছে। শান্তিনিকেতনের বিশ্বভারতী থেকে তিনি ভিজ্যুয়াল আর্টের শিক্ষা নেন। পাশাপাশি কখনও নিজের অন্তরে মরে যেতে দেননি বাউল গানের ওপর তাঁর ভালবাসাকে। ভিজ্যুয়াল আর্টের পাশাপাশি পার্বতী শেখেন ভারতীয় ধ্রুপদী সঙ্গীত ও কত্থক নৃত্য। 

শান্তিনিকেতনে ভিজ্যুয়াল আর্ট নিয়ে পড়ার সময় তাঁর সুযোগ হয়, বাউলদের স্কেচ করতে গিয়ে তাঁর সম্পর্ক হয়ে ওঠে নিবিড়। বাউলদের সঙ্গে, বাউল সঙ্গীতের সঙ্গে। গুরু-মা ফুলমালা দাসী, সনাতন দাস বাউল, শশাঙ্ক গোসাঁইয়ের সঙ্গ লাভ করেন মৌসুমী। বছরের পর বছর, বিভিন্ন বাউলের সঙ্গে থেকে গান শেখেন মৌসুমী। হয়ে ওঠেন পাবর্তী বাউল। তবে তাঁর নাম কেবল পার্বতী বাউল নয়, তিনি হয়ে ওঠেন গুরু মা। পার্বতীর কথায়, 'মৌসুমী পারিয়াল থেকে পার্বতী বাউল হয়ে ওঠা এক উত্তরণের গল্প'। বাউল সঙ্গীতকে দেশে বিদেশে সফলভাবে ছড়িয়ে দিতে পেরেছিলেন পার্বতী বাউল। তাঁর গানে আজও মুগ্ধ আট থেকে আশি। 

আরও পড়ুন: Sourav Ganguly: পর্দায় ফেলুদা হতে চান সৌরভ গঙ্গোপাধ্যায়! এবার কোন রহস্য?

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Piyush Mishra Targets Naseeruddin Shah: নসীরুদ্দিন শাহকে বেনজির আক্রমণ কঙ্গনা রানাউতের, পাশে পেলেন বলিউডের আর এক অভিনেতাকে?
নসীরুদ্দিন শাহকে বেনজির আক্রমণ কঙ্গনা রানাউতের, পাশে পেলেন বলিউডের আর এক অভিনেতাকে?
Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
SIR এ বাদ গেল বলিউডের জনপ্রিয় অভিনেতা প্রকাশ রাজের নাম, লড়েছিলেন লোকসভা ভোটেও
SIR এ বাদ গেল বলিউডের জনপ্রিয় অভিনেতার নাম, লড়েছিলেন লোকসভা ভোটেও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ

ভিডিও

BJP Government in Bengal | কেন কাজ করছে না পুরসভা! প্রশ্ন তুললেন শীর্ষেন্দু সিংহ রায়
Sovandeb Chattopadhyay |
Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের
Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক
Sebaashray Case: অভিষেকের সেবাশ্রয়-কাণ্ডে চিকিৎসক রাজীব বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Embed widget