এক্সপ্লোর

Ankita Lokhande Marriage: প্রস্তুতি চলছে জোরকদমে, বিয়ের সাজে ছবি দিলেন অঙ্কিতা লোখান্ডে

ধারাবাহিক 'পবিত্র রিস্তা'-র দৌলতে অঙ্কিতা লোখান্ডে আজ বাড়িতে বাড়িতে পরিচিত মুখ। তাঁর অভিনীত চরিত্র 'অর্চনা' দর্শকের অতি পছন্দের। এই ধারাবাহিক দিয়েই সুশান্ত সিংহ রাজপুতের সঙ্গে সম্পর্ক তৈরি অঙ্কিতার

মুম্বই: বি টাউনে বিয়ের মরসুম চলছে। সদ্য কিছুদিন আগেই বিবাহবন্ধনে আবদ্ধ হলেন রাজকুমার রাও (Rajkumar Rao) এবং পত্রলেখা (Patralekha)। এছাড়াও, ভিকি কৌশল (Vicky Kaushal) এবং ক্যাটরিনা কাইফের (Katrina Kaif) বিয়ের খবরে সরগরম বলিউড। দুই তারকা অফিশিয়ালি কোনও ঘোষণা না করলেও বিভিন্ন সূত্রে তাঁদের বিভিন্ন প্রস্তুতির খবর পাওয়া যাচ্ছে। তবে শুধু বড় পর্দার তারকারাই নন, বিয়ের মরসুম চলছে ছোট পর্দার অভিনেতা, অভিনেত্রীদের মধ্যেও। প্রয়াত বলিউড অভিনেতা সুশান্ত সিংহ রাজপুতের প্রাক্তন প্রেমিকা অঙ্কিতা লোখান্ডে (Ankita Lokhande) খুব শীঘ্রই প্রেমিক ভিকি জৈনের সঙ্গে বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন। বাড়িতে বিয়ের প্রস্তুতিও চলছে জোরকদমে। বিয়ের আগে বিয়ের সাজে ছবি পোস্ট করলেন অভিনেত্রী।

টেলিভিশনের জনপ্রিয় ধারাবাহিক 'পবিত্র রিস্তা'-র দৌলতে অঙ্কিতা লোখান্ডে আজ বাড়িতে বাড়িতে পরিচিত মুখ। তাঁর অভিনীত চরিত্র 'অর্চনা' দর্শকের অতি পছন্দের। এই ধারাবাহিক দিয়েই বলিউড অভিনেতা সুশান্ত সিংহ রাজপুতের সঙ্গে সম্পর্ক তৈরি হয় অঙ্কিতার। ৬ বছর সম্পর্কে থাকার পর ২০১৬-এ তাঁরা এই সম্পর্ক থেকে বেরিয়ে আসেন। কিন্তু সময় থেমে থাকেনি। সুশান্ত সিংহের জীবনেও যেমন এসেছে অন্য সম্পর্ক, তেমনই অঙ্কিতা লোখান্ডেও সম্পর্কে জড়িয়েছেন ভিকি জৈনের সঙ্গে। বেশ কয়েকবছর ভিকি জৈনের সঙ্গে সম্পর্কে থাকার পর এবার তাঁরা বিবাহবন্ধনে আবদ্ধ হতে চলেছেন। 

আরও পড়ুন - Salman Khan: ঘনিষ্ঠ দৃশ্যে কেন অভিনয় করেন না সলমন খান?

কয়েকদিন আগেই ব্যাচেলর পার্টির ছবি এবং ভিডিও সোশ্য়াল মিডিয়া হ্যান্ডলে শেয়ার করেছিলেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী অঙ্কিতা লোখান্ডে। সম্প্রতি ফের তাঁকে বিয়ের প্রস্তুতির ছবি দিতে দেখা গেল। সম্প্রতি তিনি তাঁর ইনস্টাগ্রাম হ্যান্ডলে দীর্ঘদিনের প্রেমিক ভিকি জৈনের সঙ্গে কনের সাজে ছবি পোস্ট করেছেন। যেখানে তাঁকে মরাঠি বধূর লুকে দেখা যাচ্ছে। অভিনেত্রীর বাড়িতে বিয়ের প্রস্তুতি যে জোরকদমে চলছে তা বলাই বাহুল্য। অঙ্কিতা লোখান্ডের ছবি দেখে শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন অনুরাগী থেকে বলিউডের অন্যান্য তারকারা। 

প্রসঙ্গত, শুধু ছোট পর্দাতেই নিজেকে আটকে রাখেননি অঙ্কিতা লোখান্ডে। তাঁকে দেখা গিয়েছিল কঙ্গনা রানাউতের 'মণিকর্নিকা' ছবিতে। এছাড়াও 'বাঘি ৩'-এ অভিনয় করেন তিনি।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Aditya Dhar : আদিত্য ধরকে বড় প্রস্তাব হিমন্তবিশ্ব শর্মার, অসমের এই বীর সন্তানকে নিয়ে হবে বায়োপিক ! ধুরন্ধরের পর নতুন কী ?
আদিত্য ধরকে বড় প্রস্তাব হিমন্তবিশ্ব শর্মার, অসমের এই বীর সন্তানকে নিয়ে হবে বায়োপিক ! ধুরন্ধরের পর নতুন কী ?
Koel Mallick: 'কোয়েল মল্লিক আগেই প্ল্যান করেছিলেন, তৃণমূলে থাকবেন না', সুকান্ত মজুমদারের মন্তব্যে বড় ইঙ্গিত
'কোয়েল মল্লিক আগেই প্ল্যান করেছিলেন, তৃণমূলে থাকবেন না', সুকান্ত মজুমদারের মন্তব্যে বড় ইঙ্গিত
Dev-Koel: সাংসদ পদ থেকে ইস্তফা, জল্পনার মধ্যেই দেবের সঙ্গে দেখা করলেন কোয়েল! নতুন সমীকরণ?
সাংসদ পদ থেকে ইস্তফা, জল্পনার মধ্যেই দেবের সঙ্গে দেখা করলেন কোয়েল! নতুন সমীকরণ?
Shakira on Messi: 'কে, কী বলল, তা দিয়ে মানুষকে বিচার করা যায় না', বিশ্বকাপ ফাইনালের আগে শাকিরার মুখে মেসি-বন্দনা
'কে, কী বলল, তা দিয়ে মানুষকে বিচার করা যায় না', বিশ্বকাপ ফাইনালের আগে শাকিরার মুখে মেসি-বন্দনা

ভিডিও

Kakdwip News: এবার কাকদ্বীপে চলল বুলডোজার, স্টেশন চত্বরে অবৈধ দোকান উচ্ছেদে জোর অভিযান
Chok Bhanga 6ta: আমতলায় অভিষেকের অফিস গুঁড়িয়ে দিল বুলডোজার, রাজারহাটে বিস্ফোরণ
TMC-ED News: তৃণমূলের মূল ব্যাঙ্ক অ্যাকাউন্টও চলে এল ED-র স্ক্যানারে
Rajarhat News: বিস্ফোরণে কেঁপে উঠল রাজারহাটের দক্ষিণ নারায়ণপুর, বিকট শব্দে কাঁপল গোটা এলাকা
CM Suvendu Adhikari News: 'বুদ্ধদেব ভট্টাচার্যের স্বপ্নপূরণ করবেন শুভেন্দু', বললেন মীরা ভট্টাচার্য

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP government in West Bengal: আচমকা RG Kar হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়
আচমকা RG Kar হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়
Abhishek Banerjee: অভিষেকের কার্যালয়ে বুলডোজার অ্যাকশন, 'হাইকোর্ট, সুপ্রিম কোর্ট যতদূর যাওয়ার যাব, এঁদের ব্যবস্থা করব', পাল্টা চ্যালেঞ্জ
অভিষেকের কার্যালয়ে বুলডোজার অ্যাকশন, 'হাইকোর্ট, সুপ্রিম কোর্ট যতদূর যাওয়ার যাব, এঁদের ব্যবস্থা করব', পাল্টা চ্যালেঞ্জ
Aditya Dhar : আদিত্য ধরকে বড় প্রস্তাব হিমন্তবিশ্ব শর্মার, অসমের এই বীর সন্তানকে নিয়ে হবে বায়োপিক ! ধুরন্ধরের পর নতুন কী ?
আদিত্য ধরকে বড় প্রস্তাব হিমন্তবিশ্ব শর্মার, অসমের এই বীর সন্তানকে নিয়ে হবে বায়োপিক ! ধুরন্ধরের পর নতুন কী ?
Abhishek Banerjee: অভিষেকের কার্যালয়ে ডিজিটাল লক করা ঘরের হদিশ, ভাঙতে এল দমকল
অভিষেকের কার্যালয়ে ডিজিটাল লক করা ঘরের হদিশ, ভাঙতে এল দমকল
Abhishek Banerjee: বুলডোজার অভিযান চলার মাঝেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসে ১৬টি ট্রাঙ্ক নিয়ে হাজির প্রশাসন
বুলডোজার অভিযান চলার মাঝেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসে ১৬টি ট্রাঙ্ক নিয়ে হাজির প্রশাসন
Garbeta Murder : মেঝেতে ভাসছে রক্ত! নাতির কাটারির কোপেই খুন দিদা, কেন এই নৃশংস হত্যা ?
মেঝেতে ভাসছে রক্ত! নাতির কাটারির কোপেই খুন দিদা, কেন এই নৃশংস হত্যা ?
Kalyan Banerjee: মমতাকে 'আল্টিমেটাম' কল্যাণের, 'ওদের ফেরালে আমি আর...'
মমতাকে 'আল্টিমেটাম' কল্যাণের, 'ওদের ফেরালে আমি আর...'
Weather : শিয়রে নিম্নচাপ, প্রবল হবে দুর্যোগ? আট জেলায় হলুদ সতর্কতা জারি করল আবহাওয়া দফতর
শিয়রে নিম্নচাপ, প্রবল হবে দুর্যোগ? আট জেলায় হলুদ সতর্কতা জারি করল আবহাওয়া দফতর
Embed widget