এক্সপ্লোর

Salman Khan: ঘনিষ্ঠ দৃশ্যে কেন অভিনয় করেন না সলমন খান?

সম্প্রতি ছবির প্রোমোশনের জন্য একটি ইভেন্টে হাজির ছিলেন সলমন খান (Salman Khan)। যেখানে তাঁকে ওটিটি প্ল্যাটফর্মের কনটেন্ট, ঘনিষ্ঠ দৃশ্যের ব্যবহার সম্পর্কে মুখ খুলতে দেখা গেল

মুম্বই: সদ্যই মুক্তি পেয়েছে সলমন খানের (Salman Khan) নতুন ছবি 'অন্তিম- দ্য ফাইনাল ট্রুথ' (Antim- The Final Truth)। অ্যাকশন ড্রামা 'অন্তিম'-এ একজন পুলিস অফিসারের চরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছে তাঁকে। এই ছবিতে তাঁর সঙ্গে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন তাঁর ভগ্নিপতী আয়ুষ শর্মা (Ayush Sharma)। করোনা পরিস্থিতিতে যখন ওটিটি প্ল্যাটফর্মই ছবি মুক্তির একমাত্র ভরসা হয়ে দাঁড়িয়েছিল তখন ওটিটি প্ল্যাটফর্মের তাঁর 'রাধে' ছবিটি মুক্তি পায়। কিন্তু ছবির ব্যবসা প্রত্যাশা অনুযায়ী হয়নি। ফলে মহারাষ্ট্র সরকার সিনেমাহল খোলার ঘোষণার পরই তিনি নতুন ছবি সিনেমাহলে মুক্তি দেন। এবং প্রথম দিন থেকেই বক্স অফিস কালেকশন কিছুটা আশানুরূপ হয়েছে 'অন্তিম- দ্য ফাইনাল ট্রুথ'-র।

সম্প্রতি ছবির প্রোমোশনের জন্য একটি ইভেন্টে হাজির ছিলেন সলমন খান। যেখানে তাঁকে ওটিটি প্ল্যাটফর্মের কনটেন্ট, ঘনিষ্ঠ দৃশ্যের ব্যবহার সম্পর্কে মুখ খুলতে দেখা গেল। ছবির প্রোমোশনে ভাইজান জানালেন, তিনি তাঁর ছবি এমন বানাতে চান সবসময়, যা পরিবারের সকলে মিলে দেখা যায়। আজকার প্রায়শই ছবিতে কিংবা ওটিটি প্ল্যাটফর্মের কনটেন্টে ঘনিষ্ঠ দৃশ্য, খারাপ ভাষা ব্যবহার হতে দেখা যায়। এমন কিছু তিনি তাঁর ছবিতে রাখতে চান না, যা পরিবারের সকলে মিলে বসে দেখতে অস্বস্তি বোধ হয়।

আরও পড়ুন - Kapil Dev on 83 Trailer: রোমি ভাটিয়ার চরিত্রে দীপিকা পাড়ুকোনকে দেখার পর কপিল দেবের বাড়ির সদস্যদের কী প্রতিক্রিয়া ছিল?

সম্প্রতি একটি সাক্ষাৎকারে সলমন খান জানালেন, কেন কোনও ছবিতেই তাঁকে কোনও চুম্বন দৃশ্যে অভিনয় করতে দেখা যায়নি। কিংবা কোনও খারাপ ভাষা ব্যবহার করতেও দেখা যায়নি। কেন তিনি ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করেননি কখনও কোনও ছবিতে, সে সম্পর্কেও নিজের মতামত দিলেন। তিনি জানান, তাঁর দর্শকরা ছোট থেকে বড় সব বয়সেরই থাকেন। বাচ্চারাও তাঁর ছবি দেখেন। তাই নিজের ছবি যাতে একেবারে স্বচ্ছ্ব থাকে, সেদিকে বিশেষ গুরুত্ব দেন। সলমন খান বলেন, 'আমার মনে হয় ছবি এমনই হওয়া উচিৎ, যা সকলের সঙ্গে বসে দেখা যায়। আমি তেমন ছবি তৈরি করতেই পছন্দ করি। কিন্তু আজকের দিনে ওটিটি কনটেন্ট ভিন্ন তৈরি হচ্ছে। সেখানে এমন অনেক দৃশ্য কিংবা শব্দ প্রয়োগ হয়, যা সকলের সঙ্গে বসে দেখার সময় অস্বস্তি বোধ হতে পারে। আমি এমনকি ওটিটি প্ল্যাটফর্মের সেই সব কনটেন্ট নিজে দেখতেও পছন্দ করি না। কিন্তু কী করা যাবে, অনেক দর্শক সেগুলো দেখেন। তবে, সকলে তেমন কনটেন্ট তৈরি করছেন বলে যে আমাকেও তৈরি করতে হবে, এমন তো কথা নয়। আমার বাবা, আমার মা, আমার গুরুজনেরা, আমার পরিবারের সদস্যরা, বাচ্চারা সকলেই আমার ছবি দেখবেন। তাই তাঁদের জন্য আমাকে তেমন ছবিই তৈরি করতে হবে, যা সকলে একসঙ্গে বসে দেখা যায়।'

প্রসঙ্গত, খুব শীঘ্রই সলমন খানকে 'টাইগার থ্রি', 'কিক টু'-র মতো ছবিতে দেখা যেতে চলেছে। এছাড়াও এখন তিনি ব্যস্ত রয়েছেন 'বিগ বস'-র সঞ্চালনা নিয়ে।

সেরা শিরোনাম

Prosenjit-Riddhi: বাবা-ছেলের সম্পর্কে প্রসেনজিৎ-ঋদ্ধি, মুক্তি পেল 'ডাক্তারকাকু'-র চরিত্রদের প্রথম লুক
বাবা-ছেলের সম্পর্কে প্রসেনজিৎ-ঋদ্ধি, মুক্তি পেল 'ডাক্তারকাকু'-র চরিত্রদের প্রথম লুক
Vande Mataram Row: ‘বন্দে মাতরম’ বিতর্ক, এবার শর্মিলা ঠাকুরকে আক্রমণ কঙ্গনা রানাউতের, বললেন, ‘সঙ্কীর্ণ মানসিকতা’
‘বন্দে মাতরম’ বিতর্ক, এবার শর্মিলা ঠাকুরকে আক্রমণ কঙ্গনা রানাউতের, বললেন, ‘সঙ্কীর্ণ মানসিকতা’
Sohini-Shovan: বিয়ের গয়না, লাল শাড়িতে সেজে সাধভক্ষণ করলেন হবু মা সোহিনী, আগলে পাশে রইলেন শোভন
বিয়ের গয়না, লাল শাড়িতে সেজে সাধভক্ষণ করলেন হবু মা সোহিনী, আগলে পাশে রইলেন শোভন
Dev-Subhasree: লাদাখের রাস্তায় 'মালা রে' নাচ, 'দেশু7'-এর শ্যুটিং শেষে দেব-শুভশ্রী ছুঁয়ে গেলেন নস্ট্যালজিয়া
লাদাখের রাস্তায় 'মালা রে' নাচ, 'দেশু7'-এর শ্যুটিং শেষে দেব-শুভশ্রী ছুঁয়ে গেলেন নস্ট্যালজিয়া

ভিডিও

Amit Shah Bengal Visit: ৩ দিনের সফরে রাজ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ | BJP | ABP Ananda
Samik Bhattacharya |
Pak Spy Arrested: Cooch Behar থেকে পাক চর সন্দেহে ধৃত ৩, সেই মামলায় গ্রেফতার আরও ১
Howrah News | হাওড়ায় তোলাবাজির অভিযোগে গ্রেফতার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর
Champahati News | চম্পাহাটিতে ফের বাজি বিস্ফোরণ, আহত ২ | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget