Aryan Khan Drug Case: 'বিচার ব্যবস্থার সংশোধন প্রয়োজন', আরিয়ান খানের সমর্থনে মুখ খুললেন পূজা বেদী
শাহরুখ খানের ছেলের গ্রেফতারিতে তাঁকে সমর্থন করে মুখ খুলতে দেখা গিয়েছে বলিউডের একাধিক তারকাকে। এবার সেই তালিকায় নাম লেখালেন পূজা বেদী। সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে ক্ষোভ উগরে দিলেন বিচার ব্যবস্থার বিরুদ্ধে

মুম্বই : গত ২ অক্টোবর মাদক কাণ্ডে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর হাতে গ্রেফতার হন বলিউড সুপারস্টার শাহরুখ খানের ছেলে আরিয়ান খান (Aryan Khan)। একাধিক বার জামিনের আবেদন করার পরও তিনি জামিন পাননি। মাদক মামলায় গ্রেফতার হওয়ার পর মুম্বইয়ের আর্থার রোড জেলে ঠাঁই হয়েছে তাঁর। শাহরুখ খানের ছেলের গ্রেফতারিতে তাঁকে সমর্থন করে মুখ খুলতে দেখা গিয়েছে বলিউডের একাধিক তারকাকে। এবার সেই তালিকায় নাম লেখালেন পূজা বেদী। নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে ক্ষোভ উগরে দিলেন বিচার ব্যবস্থার বিরুদ্ধে।
আরও পড়ুন - Salman Khan Career: 'ম্যায়নে পেয়ার কিয়া' ছবির জন্য কত টাকা পারিশ্রমিক পেয়েছিলেন সলমন খান?
এদিন নিজের টুইটার হ্যান্ডলে পূজা বেদী লেখেন, 'যদি আরিয়ানের কাছ থেকে কোনও মাদক না পাওয়া যায়, তাহলে কেন জেলের গারদের পিছনে একটি নির্দোষ ছেলেকে দিনের পর দিন কাটাতে হবে? কোনও কারণ ছাড়াই জেলে রেখে দেওয়ার জন্য ওর মানসিক ক্ষতি হচ্ছে মারাত্মকভাবে। বিচার ব্যবস্থার সত্যিই এবার সংশোধন প্রয়োজন। এমন ব্যবস্থা নির্দোষ ব্যক্তিকে অপরাধী হয়ে উঠতে বাধ্য করে।'
মুম্বই থেকে গোয়াগামী বিলাসবহুল প্রমোদতরী কর্ডেলিয়াতে রেভ পার্টি চলাকালীন সেখানে আচমকাই হান দেয় নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো। আর সেখান থেকেই আটক করা হয় শাহরুখ খানের ছেলে আরিয়ানকে। জিজ্ঞাসাবাদের পর তাঁকে গ্রেফতার করা হয়। বর্তমানে একাধিকবার জামিনের আবেদন করার পরও তা মঞ্জুর হয়নি। আরিয়ান খানের সমর্থনে হৃত্বিক রোশন, সুজান খান, কর্ণ জোহর, সোমি আলি এবং আরও অন্যান্য বলি তারকাকে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতে দেখা গিয়েছে। বলিউড অভিনেতা হৃত্বিক রোশন কয়েকদিন আগেই নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডলে আরিয়ান খানকে সমর্থন করে দীর্ঘ পোস্ট লিখেছিলেন। শাহরুখ খানের পাশে দাঁড়িয়েছেন তাঁর অনুরাগীরাও। তাঁরা যে প্রিয় অভিনেতার পাশে রয়েছেন, তা জানিয়ে মন্নতের বাইরে প্ল্যাকার্ডও ঝুলিয়েছেন অনুরাগীরা।
Before You Go
Durga Puja 2026: পুজোর আড্ডা জমজমাট, স্টুডিওতে অঙকুশ






















