এক্সপ্লোর

Poonam Pandey: পুনম পাণ্ডের বাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ড, সুস্থ রয়েছে পোষ্য 'সিজার', কৃতজ্ঞতা জানালেন অভিনেত্রী

House Caught Fire: বহুতলে কীভাবে লাগল আগুন? কারণ খুঁজতে তদন্ত শুরু করেছে দমকল বাহিনী। পুনম যে বহুতলে থাকেন, সেখানে হঠাৎই দেখা যায় আগুন লেগেছে। সেই সময় বাড়িতে ছিলেন না অভিনেত্রী।

মুম্বই: সম্প্রতি মুম্বইয়ের (Mumbai) এক বহুতলে লাগল ভয়াবহ আগুন। ওই বহুতলেই বাস অভিনেত্রী পুনম পাণ্ডের (Poonam Pandey)। ভয়ানক অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত হননি অভিনেত্রী। স্বস্তির খবর, অগ্নিকাণ্ড থেকে বেঁচে বেরিয়ে আসতে পেরেছে তাঁর পোষ্যও (pet dog)। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে জানিয়েছেন সেই কথা। 

পুনম পাণ্ডের বাড়িতে ভয়ানক অগ্নিকাণ্ড

সম্প্রতি আগুন লেগে যায় অভিনেত্রী পুনম পাণ্ডের বাড়িতে। সেই সময় বাড়িতে ছিলেন না অভিনেত্রী। তবে বাড়িতে ছিল তাঁর পোষ্য সারমেয় সিজার। সৌভাগ্যজনকভাবে অক্ষত রয়েছে তাঁর পোশ্য। পুনমের বাড়ির পরিচারক যাঁরা, তাঁদের চেষ্টাতেই সঙ্গে সঙ্গে বের করে আনা হয় সিজারকে। আপাতত সে অভিনেত্রীর বোনের কাছে রয়েছে। 

বহুতলে কীভাবে লাগল আগুন? কারণ খুঁজতে তদন্ত শুরু করেছে দমকল বাহিনী। পুনম যে বহুতলে থাকেন, সেখানে হঠাৎই দেখা যায় আগুন লেগেছে। কিন্তু কোথা থেকে কীভাবে আগুন লাগল, তা এখনও জানা যায়নি। ইমার্জেন্সি সময়ে স্থানীয় দমকল বাহিনী তৎপরতার সঙ্গে আগুন নেভানোর কাজ শুরু করে। বহুতলে আগুন লেগেছে বুঝতে পারার সঙ্গে সঙ্গে রাজন নামে এক বাসিন্দা তড়িঘড়ি খবর দেন দমকল বাহিনীদের। তাঁদের সঙ্গে আগুন নেভানোর কাজে হাত লাগান রাজনও। সকলেই আপাতত রাজনের প্রশংসায় পঞ্চমুখ। তাঁর তৎপরতায় প্রাণ বেঁচেছে সকলের। ঘটনার খবর প্রকাশ্যে আনেন পাপারাৎজি ভিরল ভয়ানি। 

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Poonam Pandey (@poonampandeyreal)

নিজের ইনস্টাগ্রামে অভিনেত্রী পুনম পাণ্ডে বেশ কিছু ছবি পোস্ট করেন। সেখানেই দেখা যাচ্ছে আগুন লাগার ফলে তাঁর ঘরের অনেকাংশ যথেষ্ট ক্ষতিগ্রস্ত। প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে তা ছবি ও ভিডিও থেকেই স্পষ্ট। তবে এদিন ছবি পোস্ট করে তিনি লেখেন, 'এই গোটা আগুন লাগার ঘটনায়, আমার মন্দিরের কিছু হয়নি... ব্রহ্মাণ্ডের কাছে আমি অত্যন্ত কৃতজ্ঞ যে আমার সিজার একেবারে সুস্থ আছে... আমার কর্মচারী, আমার বোন সকলেই ভাল আছে... হ্যাঁ, বাড়িটা পুড়ে গেছে কিন্তু আত্মারা ভাল আছে।'

আরও পড়ুন: Tiger Vs Pathaan: শাহরুখ-সলমন অভিনীত 'টাইগার ভার্সেস পাঠান' ছবির চিত্রনাট্য ফাইনাল, শ্যুটিং শুরু কবে?

পুনম পাণ্ডেকে শেষ দেখা গিয়েছিল রিয়েলিটি শো 'লক আপ'-এ। নিজের জীবন সম্পর্কে ও বিয়ে নিয়ে একাধিক তথ্য প্রকাশ্যে এনেছিলেন অভিনেত্রী সেই শোয়ে। 'লক আপ' রিয়েলিটি শোয়ের সঞ্চালনা করেছিলেন কঙ্গনা রানাউত। 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Mithun Chakraborty: হাসপাতাল থেকে ছুটি পেলেন মিঠুন চক্রবর্তী, কী হয়েছিল কিংবদন্তি অভিনেতার?
হাসপাতাল থেকে ছুটি পেলেন মিঠুন চক্রবর্তী, কী হয়েছিল কিংবদন্তি অভিনেতার?
Mumbai Police Constable's Death : সলমন খানের বাড়ির বাইরে মোতায়েন ছিলেন, মৃত্যু মুম্বই পুলিশের কনস্টেবলের
সলমন খানের বাড়ির বাইরে মোতায়েন ছিলেন, মৃত্যু মুম্বই পুলিশের কনস্টেবলের
Avika Gor Hospitalised: অসুস্থ শরীরে একটানা শ্যুটিং, হাসপাতালে ভর্তি ‘বালিকা বধূ’ খ্যাত নায়িকা, অনুরাগীদের প্রার্থনা করতে বললেন স্বামী
অসুস্থ শরীরে একটানা শ্যুটিং, হাসপাতালে ভর্তি ‘বালিকা বধূ’ খ্যাত নায়িকা, অনুরাগীদের প্রার্থনা করতে বললেন স্বামী
ফের সত্যজিতের ভূমিকায় জিতু? থাকছেন রুদ্রনীল, ঋত্বিক, সৃজিত বলছেন, 'মহারাজা তোমারে সেলাম'
ফের সত্যজিতের ভূমিকায় জিতু? থাকছেন রুদ্রনীল, ঋত্বিক, সৃজিত বলছেন, 'মহারাজা তোমারে সেলাম'

ভিডিও

Debraj Chakraborty: দেবরাজের আরও কীর্তি প্রকাশ্যে,দেবরাজের বিরুদ্ধে তোলাবাজির নতুন অভিযোগ
Kolkata News: বাইক সারানোর গ্যারেজ থেকে তোলাবজির অভিযোগ,তোলা না দেওয়ায় গ্যারেজ মালিককে মারধর
Samik Bhattacharya: রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির | ABP Ananda Live
Abhishek Banerjee: সাড়ে ১০ ঘণ্টা পর ভবানী ভবন থেকে বেরিয়ে কালীঘাটে অভিষেকের বাড়িতে সুমিত রায়
BJP Government: পূর্ব বর্ধমানের গুসকরাতেও বাস পিছু ৩০ টাকা করে তোলাবাজির অভিযোগ | Burdwan News

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
Rain Waterlogging : টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
Raghav Chadha Meets Narendra Modi: বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
Gold Price Today: একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Inflation News: জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
Embed widget