এক্সপ্লোর

Tiger Vs Pathaan: শাহরুখ-সলমন অভিনীত 'টাইগার ভার্সেস পাঠান' ছবির চিত্রনাট্য ফাইনাল, শ্যুটিং শুরু কবে?

Yash Raj Films: একজন বলিউডের বাদশাহ, অন্যজন বলিউডের ভাইজান। দুই তারকা ফের একসঙ্গে এক ছবিতে। কাজ শুরু হবে 'টাইগার ভার্সেস পাঠান' ছবির। শোনা গিয়েছিল আদিত্য চোপড়া একসঙ্গে দুই তারকাকে চিত্রনাট্য শোনাবেন।

নয়াদিল্লি: ফের একসঙ্গে এক ছবিতে দেখা যাবে শাহরুখ খান (Shah Rukh Khan) ও সলমন খানকে (Salman Khan)। 'যশ রাজ ফিল্মস'-এর (Yash Raj Films) প্রধান আদিত্য চোপড়ার (Aditya Chopra) তত্ত্বাবধানে তৈরি হতে চলেছে 'টাইগার ভার্সেস পাঠান' (Tiger Vs Pathaan)। স্বভাবতই এই ছবি নিয়ে উত্তেজনা তুঙ্গে। শোনা যাচ্ছে যে চিত্রনাট্যও ফাইনাল হয়ে গিয়েছে। দুই তারকার সায়েই নিশ্চিত হয়েছে চিত্রনাট্য। 

চিত্রনাট্য ফাইনাল হল 'টাইগার ভার্সেস পাঠান'

একজন বলিউডের বাদশাহ, অন্যজন বলিউডের ভাইজান। দুই তারকা এবার একসঙ্গে এক ছবিতে। কাজ শুরু হবে 'টাইগার ভার্সেস পাঠান' ছবির। শোনা গিয়েছিল আদিত্য চোপড়া একসঙ্গে দুই তারকাকে চিত্রনাট্য শোনাবেন। যশ রাজ ফিল্মসের ব্যানারে দুই তারকাকেই শোনানো হয়েছে চিত্রনাট্য। সেই সঙ্গে খবর, চিত্রনাট্য লকও হয়ে গিয়েছে। দুই তারকাই সায় দিয়েছেন স্ক্রিপ্টে। 

'টাইগার ভার্সেস পাঠান' টিমের স্ক্রিপ্ট তৈরি। নভেম্বর থেকে শুরু হবে প্রস্তুতি। শোনা যাচ্ছে আগামী বছরের মার্চ মাসে শুরু হবে শ্যুটিং। ঘনিষ্ঠ সূত্র মারফত খবর, ''টাইগার ভার্সেস পাঠান' ছবির চিত্রনাট্য ফাইনাল করা হয়েছে বলিউডের দুই তারকা সায় দেওয়ার পর। এই ছবি বিশাল বড় মাইলফলক হতে চলেছে কারণ সুপারহিট 'কর্ণ অর্জুন' ছবির পর ফের বলিউডের দুই তারকাকে একসঙ্গে পূর্ণ দৈর্ঘ্যের ছবিতে। তাঁদের প্রথমে স্ক্রিপ্ট শোনানোর কথা ছিল, এবং তাতে যে দুই তারকার অনস্ক্রিন পুনর্মিলন থেকে দর্শকের যে আশা জাগবে তা পূরণ করার ক্ষমতা আছে সেই ব্যাপারে সন্তুষ্ট করতে হত। আদিত্য চোপড়া প্রথমে শাহরুখ ও সলমনের সঙ্গে আলাদা করে মিটিং করেন ও তাঁদের ছবির গল্প শোনান। দুই তারকাই ছবির গল্প বেশ পছন্দ করেছেন। এবার ছবির শ্যুটিং শুরু হবে মার্চ মাসে।' 

সিদ্ধার্থ আনন্দ পরিচালিত 'টাইগার ভার্সেস পাঠান' ছবিটি ভারতের প্রযোজিত সবচেয়ে বড় ছবি হতে চলেছে বলে দাবি নির্মাতাদের। 'ওয়াইআরএফ স্পাই ইউনিভার্স'-এরই অংশ হতে চলেছে এই ছবি। এই ইউনিভার্সেরই অংশ 'টাইগার' ফ্র্যাঞ্চাইজি, যাতে অভিনয় করেন সলমন খান ও ক্যাটরিনা কাইফ। ২০১২ সালে 'এক থা টাইগার', ২০১৭ সালে 'টাইগার জিন্দা হ্যায়' ও ২০১৯ সালে 'ওয়ার'-ও এই ফ্র্যাঞ্চাইজির অংশ। 'ওয়ার' ছবিতে অভিনয় করেছিলেন টাইগার শ্রফ ও হৃত্বিক রোশন। এরপর ২০২৩ সালে আসে শাহরুখ খান, দীপিকা পাড়ুকোন ও জন আব্রাহাম অভিনীত 'পাঠান'। হিন্দি সিনেমার জগতে বিশাল বড় হিট এই ছবি। এই ফ্র্যাঞ্চাইজির পরবর্তী ছবি আসছে 'টাইগার ৩'। নভেম্বরে, দীপাবলির সময়ে এই ছবির মুক্তি পাওয়ার কথা। অভিনয়ে দেখা যাবে সলমন খান, ক্যাটরিনা কাইফ, ইমরান হাশমিকে। এই ছবিতে ক্যামিও চরিত্রে হাজির হবেন 'পাঠান' শাহরুখ খান। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Ujaan Ganguly: বাবা-মা অনুপ্রেরণা, তবে আমার গল্প বলা আলাদা হবে, সেটাই স্বাভাবিক: উজান গঙ্গোপাধ্যায়
বাবা-মা অনুপ্রেরণা, তবে আমার গল্প বলা আলাদা হবে, সেটাই স্বাভাবিক: উজান গঙ্গোপাধ্যায়
Arijit Singh: 'নিজেদের ঈশ্বর ভাবছেন? সব কিছু মনে রাখা হবে..', দিল্লিতে ছাত্রছাত্রীদের ওপর পুলিশের লাঠিচার্জের ঘটনায় চাঁচাছোলা অরিজিৎ সিংহ
'নিজেদের ঈশ্বর ভাবছেন? সব কিছু মনে রাখা হবে..', দিল্লিতে ছাত্রছাত্রীদের ওপর পুলিশের লাঠিচার্জের ঘটনায় চাঁচাছোলা অরিজিৎ সিংহ
Mahua Roy Choudhury: মহুয়া রায়চৌধুরীর মৃত্যুদিনে, প্রকাশ্যে নায়িকার জীবন নিয়ে সিনেমার প্রথম ঝলক! কেমন হল অঙ্কিতার লুক?
মহুয়া রায়চৌধুরীর মৃত্যুদিনে, প্রকাশ্যে নায়িকার জীবন নিয়ে সিনেমার প্রথম ঝলক! কেমন হল অঙ্কিতার লুক?
Dev : ২১-এর মঞ্চে 'পাগলু ডান্স' ! মমতার মঞ্চ থেকে কেন উধাও 'গায়ক দেব' ? তবে কী ক্ষমতা নেই বলে তারকাও নেই ?
২১-এর মঞ্চে 'পাগলু ডান্স' ! মমতার মঞ্চ থেকে কেন উধাও 'গায়ক দেব' ? তবে কী ক্ষমতা নেই বলে তারকাও নেই ?

ভিডিও

Dengue Vaccine:ডেঙ্গি মোকাবিলায় এবার ভারতে এল ভ্যাকসিন,'কিউ ডেঙ্গা'-কে বাণিজ্যিকভাবে বিক্রির অনুমোদন
Suvendu Adhikari:
Shikkha Samman 2026: শিক্ষা ক্ষেত্রের অসামান্য অবদান এবং উৎকর্ষকে স্বীকৃতি জানাতে এবিপি আনন্দ শিক্ষা সম্মান ২০২৬
Howrah News: বালির নিশ্চিন্দার অভয়নগরে মিলল ৫টি আগ্নেয়াস্ত্র
Dengue Vaccine: ভারতে প্রথমবার আসছে ডেঙ্গি ভ্যাকসিন

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sitalkuchi Firing Incident: শীতলকুচিতে কেন্দ্রীয় বাহিনীর গুলিচালনার ঘটনায় এবার CID তদন্ত? বড় দাবি BJP বিধায়ক দেবাশিস ধরের
শীতলকুচিতে কেন্দ্রীয় বাহিনীর গুলিচালনার ঘটনায় এবার CID তদন্ত? বড় দাবি BJP বিধায়ক দেবাশিস ধরের
Spain Crops Trump Photo: রদ্রিদের ট্রফি দিয়ে সরতেই চাইছিলেন না! ডোনাল্ড ট্রাম্পের ছবি কেটে বাদ দিয়ে দিল স্পেন
রদ্রিদের ট্রফি দিয়ে সরতেই চাইছিলেন না! ডোনাল্ড ট্রাম্পের ছবি কেটে বাদ দিয়ে দিল স্পেন
CJP Protest : রাতারাতি বহু সমর্থক এলেন CJP-র অবস্থানে, 'ভারতের যুবসমাজের চেয়ে ‘মন্ত্রী প্রধান’-কে কেন বেশি ভালবাসেন প্রধানমন্ত্রী ?'
রাতারাতি বহু সমর্থক এলেন CJP-র অবস্থানে, 'ভারতের যুবসমাজের চেয়ে ‘মন্ত্রী প্রধান’-কে কেন বেশি ভালবাসেন প্রধানমন্ত্রী ?'
Madan Mitra: পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ২৯ জুলাই মদন মিত্রকে ED-র তলব, তার আগে আজই CGO কমপ্লেক্সে বিধায়ক-পুত্র
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ২৯ জুলাই মদন মিত্রকে ED-র তলব, তার আগে আজই CGO কমপ্লেক্সে বিধায়ক-পুত্র
Kalker Rashifal : কাল আর্থিক টানাপোড়েনের মুখে পড়তে পারেন এই রাশি, ক্ষতির চেষ্টা করতে পারে গোপন শত্রু
কাল আর্থিক টানাপোড়েনের মুখে পড়তে পারেন এই রাশি, ক্ষতির চেষ্টা করতে পারে গোপন শত্রু
Ronaldo On Argentina: মেসি vs রোনাল্ডো তীব্র সংঘাত! আর্জেন্তিনার হারের পর পর্তুগিজ তারকার এই কাজে তোলপাড় শুরু
মেসি vs রোনাল্ডো তীব্র সংঘাত! আর্জেন্তিনার হারের পর পর্তুগিজ তারকার এই কাজে তোলপাড় শুরু
FIFA World Cup 2026: আর্জেন্তিনাকে 'ম্যাচ ছাড়তে' বাধ্য করা হয়েছিল? মেসির ভিডিও ঘিরে তোলপাড়, প্রশ্নের মুখে ফিফা
আর্জেন্তিনাকে 'ম্যাচ ছাড়তে' বাধ্য করা হয়েছিল? মেসির ভিডিও ঘিরে তোলপাড়, প্রশ্নের মুখে ফিফা
Ronaldo Mocked At Spain: স্পেনের বিজয়োৎসবে রোনাল্ডোকে কটাক্ষ! বিশ্বকাপ না জেতা নিয়ে খোঁচা পর্তুগালের তারকাকে
স্পেনের বিজয়োৎসবে রোনাল্ডোকে কটাক্ষ! বিশ্বকাপ না জেতা নিয়ে খোঁচা পর্তুগালের তারকাকে
Embed widget