এক্সপ্লোর

Raj Kundra Case: কুন্দ্রার অফিস তল্লাশি করে মিলল গোপন আলমারির হদিশ, সাক্ষী হতে তৈরি রাজের ৪ কর্মী

পর্নকাণ্ডে আরও বিপাকে রাজ কুন্দ্রা। পর্নকাণ্ডে গুরুত্বপূর্ণ তথ্য মিলেছে, এমনটাই দাবি মুম্বই পুলিশের ক্রাইম ব্রাঞ্চের।

মুম্বই: রাজ কুন্দ্রার অফিসে তল্লাশি করে হদিশ মিলল গোপন আলমারি ও বেশ কিছু নথি ও কাগজপত্র। গত শনিবার পর্নকাণ্ডে অভিযুক্ত বিখ্যাত ব্যবসায়ীর অফিসে তল্লাশি চালায় মুম্বই পুলিশ। ভিয়ান ইন্ডাস্ট্রি ও জেএল স্ট্রিমের অফিসে তল্লাশি চালিয়ে উদ্ধার করা হয় প্রচুর ক্রিপ্টোকারেন্সি সংক্রান্ত নথি। এর আগেও পর্নগ্রাফি শ্যুটিং-এর সঙ্গে যুক্ত থাকার সন্দেহে রাজের অন্ধেরীর অফিসে তল্লাশি চালায় মুম্বই পুলিশের একটি দল।

গতকাল জেরার মুখে 'ভিয়ান ইন্ডাস্ট্রি'-র সঙ্গে সমস্তরকম যোগাযোগ অস্বীকার করেন শিল্পা। তিনি জানান, 'হটশটস' এর কী ধরনের কনটেন্ট যেত তা নিয়ে একেবারেই অন্ধকারে ছিলেন তিনি। সূত্রের খবর, আজ জেরার মুখে প্রদীপ বকসীর নাম বলেন শিল্পা। দাবি করেন, 'হটশটস' সংক্রান্ত কাজ প্রদীপ বকসীর সঙ্গেই সামলাতেন রাজ।

রাজ কুন্দ্রা গ্রেফতারি ও পর্নোগ্রাফি মামলায় বলিউড অভিনেত্রী শিল্পা শেট্টিকে গতকাল আড়াই ঘণ্টা ধরে জেরা করল মুম্বই পুলিশের ক্রাইম ব্রাঞ্চ। সূত্রের খবর, জেরার মুখে ৩ থেকে ৪ বার ভেঙে পড়েন শিল্পা। তাঁকে প্রশ্ন করা হয় তিনি রাজ কুন্দ্রার সংস্থার সঙ্গে আদৌ যুক্ত কি না অথবা এই বিষয়ে কিছু জানতেন কি না।

পর্নকাণ্ডে আরও বিপাকে রাজ কুন্দ্রা। পর্নকাণ্ডে গুরুত্বপূর্ণ তথ্য মিলেছে, এমনটাই দাবি মুম্বই পুলিশের ক্রাইম ব্রাঞ্চের। রাজ কুন্দ্রার ৪ জন কর্মী সাক্ষী হতে তৈরি, খবর পুলিশ সূত্রে। রাজ কুন্দ্রার বিরুদ্ধে বহু তথ্য ক্রাইম ব্রাঞ্চকে দিয়েছেন ৪ জন কর্মী, এমনটাই দাবি মুম্বই পুলিশের ক্রাইম ব্রাঞ্চের। কীভাবে পর্ন চক্র চলত, তার বিস্তারিত তথ্য এসেছে পুলিশের হাতে।

সূত্রের খবর, অশালীন ছবি তৈরির পাশাপাশি আরও একটি অ্যাপ আনার পরিকল্পনা করেছিলেন রাজ। ব্রিটেনে 'কেনরিন' নামে একটি প্রোডাকশন হাউস রয়েছে প্রদীপ বক্সীর, যিনি হলেন রাজ কুন্দ্রার আত্মীয় এবং বিজনেজ পার্টনার। অ্যাপ চালানোর ক্ষেত্রে রাজ কুন্দ্রা 'কেনরিন' প্রোডাকশন হাউসের প্রতিনিধি হয়ে এদেশে কাজ করতেন এমনটাই জানা গিয়েছে। 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Rupam Islam on Student Protest: 'ছাত্রেরা বাকস্বাধীনতা চায়/ ওরা হাঁটে যুক্তির রাস্তায়', দিল্লির আন্দোলন নিয়ে গান বাঁধলেন রূপম ইসলাম
'ছাত্রেরা বাকস্বাধীনতা চায়/ ওরা হাঁটে যুক্তির রাস্তায়', দিল্লির আন্দোলন নিয়ে গান বাঁধলেন রূপম ইসলাম
Delhi Student Protest: লোপামুদ্রার নতুন গানে ফিরল গুপি-বাঘা, যন্তর মন্তরের গল্প! মুক্তি পেল, 'মগজধোলাই'
লোপামুদ্রার নতুন গানে ফিরল গুপি-বাঘা, যন্তর মন্তরের গল্প! মুক্তি পেল, 'মগজধোলাই'
Salman Khan: 'ছাত্ররা এবার বাড়ি ফেরো! ভাই সোনম...আপনাকে নিজের বাড়ি থেকে খাবার পাঠাতে পারি'.. সলমন খানের গলায় উল্টো সুর!
'ছাত্ররা এবার বাড়ি ফেরো! ভাই সোনম...আপনাকে নিজের বাড়ি থেকে খাবার পাঠাতে পারি'.. সলমন খানের গলায় উল্টো সুর!
Student Protest Viral Woman: একাই, এক হাতে থামালেন পুলিশ ভ্যান! মুম্বইয়ের রাস্তায় ছাত্র আন্দোলনের 'ভাইরাল' ছবির তরুণী আসলে কে?
একাই, এক হাতে থামালেন পুলিশ ভ্যান! মুম্বইয়ের রাস্তায় ছাত্র আন্দোলনের 'ভাইরাল' ছবির তরুণী আসলে কে?

ভিডিও

Bihar News: নিটের প্রশ্নফাঁস কাণ্ডে উত্তপ্ত হয়ে উঠল বিহারের জেহানাবাদ। ছাত্র বিক্ষোভে চলল গুলি
Sudip Banerjee: কাল দুপুর ২ টোর সময় ভূপেন্দ্র যাদবের বাড়িতে বৈঠক আছে: সুদীপ বন্দ্যোপাধ্যায়
Tapas Roy: সাতবার পশ্চিমবঙ্গে গত সরকার থাকাকালীন প্রশ্নপত্র ফাঁস হয়েছে: তাপস রায় | ABP Ananda Live
BJP News: প্রশ্নপত্র ফাঁসকারী মাফিয়া চক্রকে নির্মূল করার ক্ষেত্রে এক চূড়ান্ত পদক্ষেপ:মুখ্যমন্ত্রী
Kalyan Banerjee: 'BJP-র সঙ্গে সংসদে ২০ জন গদ্দার'। স্লোগান কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Blood Bank Scam: ২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
NEET Paper Leak Protest : 'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
Kolkata News: পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
Yuvraj on NEET Protest: নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
Suvendu Adhikari: 'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
Abhishek Banerjee: 'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
Kalyan Banerjee: গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
Embed widget