এক্সপ্লোর

'স্পেশাল সামওয়ান' ক্যাপশন লিখে ছবি পোস্ট, বিয়ে করছেন একতা ? জল্পনা

একতা কপূর স্পেশাল সামওয়ান ক্যাপশন লিখে ছবি পোস্ট করেন। ডিং এন্টারটেইনমেন্টের তনবীর বুকওয়ালার সঙ্গে ছবি পোস্ট করেন তিনি। আর তাতে তনবীরের সঙ্গে একতার বিয়ে নিয়ে গুজব ছড়িয়ে পড়ে।

মুম্বই: হিন্দি টিভি সিরিয়ালের অত্যন্ত জনপ্রিয় নাম একতা কপূর। বছরের পর বছর দর্শককে টিভির সামনে বসিয়ে রেখেছেন তিনি। উপহার দিয়েছেন একাধিক সিরিয়াল। টেলিভিশন দুনিয়ায় নিয়ে এসেছেন নতুন নতুন প্রতিভা। টিভি সিরিয়াল থেকে টিভি শো-তে জায়গা করে নিয়েছেন তাঁরা। কেরিয়ারে সাফল্যের পাশাপাশি বিতর্কেও জড়িয়েছেন তিনি। সিঙ্গল মাদার থেকে তাঁর প্রেমের সম্পর্ক নিয়েও বিভিন্ন বিষয় নিয়ে চর্চা হয়েছে একাধিকবার। একতা কপূর স্পেশাল সামওয়ান ক্যাপশন লিখে ছবি পোস্ট করেন। ডিং এন্টারটেইনমেন্টের তনবীর বুকওয়ালার সঙ্গে ছবি পোস্ট করেন তিনি। আর তাতে তনবীরের সঙ্গে একতার বিয়ে নিয়ে গুজব ছড়িয়ে পড়ে। একতা লিখেছিলেন আমরা খুব তাড়াতাড়ি সব জানাব। তনবীর কমেন্টে লেখেন, এই বন্ধুত্বকে সম্পর্ক পরিণত করার সময় এসে গিয়েছে। বিতর্ক তৈরি হয় ট্রিপল এক্স সিজন ২-তে। সেনাবাহিনীর উর্দি ছিঁড়ে ফেলা হয়। সেই ভিডিও ভাইরাল হয়েছিল। একতার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। সোশাল মিডিয়ায় ধর্ষণের হুমকিও দেওয়া হয় একতাকে। পরে তিনি বিবৃতি জারি করে বলেন, আমাদের প্রত্যেকের ব্যক্তিগতভাবে, সংগঠিতভাবে ভারতীয় সেনাকে শ্রদ্ধা জানানো উচিত। আমরা ওই ভিডিও মুছে ফেলেছি। কারোর ভাবাবেগে এই ভিডিও আঘাত করে থাকলে আমরা ক্ষমাপ্রার্থী। রাজীব খান্দেলওয়ালের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়েছিলেন একতা কপূর। একতার বালাজি টেলিফিল্মেই কাজ করতেন। কিন্তু একতার সঙ্গে সম্পর্ক তলানিতে গিয়ে ঠেকেছিল। রাজিব সাফ জানিয়েছিলেন, কেরিয়ারে উন্নতি করার জন্য একতাকে দরকার নেই। একতাও বলেছিলেন তিনি রাজীবের সঙ্গে কাজ করবেন না। কিউ কি সাস ভি কভি বহু থি অন্যতম জনপ্রিয় সিরিয়াল। বহু বছর ধরে দর্শকদের মন জয় করেছে এই সিরিয়াল। একতার সঙ্গে বাকবিতণ্ডা হওয়ায় সেট ছেড়ে চলে যান স্মৃতি ইরানি। ওই চরিত্রের জন্য গৌতমী কপূরকে বেছে নেওয়া হয়। যার জেরে পড়ে যায় টিআরপি। ২০০৮ সালে ফের ওই চরিত্রে অভিনয় শুরু করেন স্মৃতি ইরানি। এখানেই শেষ না। সিঙ্গল মাদার হওয়ার জন্যও তাঁকে নিয়ে কম চর্চা হয়নি। সোশাল মিডিয়ায় নিজেই জানিয়েছিলেন, সারোগেসি পদ্ধতিতে সিঙ্গল মাদার হয়েছেন তিনি। একতা বলেন, এটা আমার এবং আমার পরিবারের জন্য অত্যন্ত আবেগঘন মুহূর্ত। মা হিসেবে নতুন পথ চলার শুরু।

সেরা শিরোনাম

Dev: অফিসে বিশ্বকর্মা পুজো, বাবা-মায়ের জন্য বিশেষ উপহারও আয়োজন করলেন দেব
অফিসে বিশ্বকর্মা পুজো, বাবা-মায়ের জন্য বিশেষ উপহারও আয়োজন করলেন দেব
Amitabh Bachchan: অযোধ্যায় আসলে এই কারণেই জমি কিনেছিলেন অমিতাভ বচ্চন? প্রকাশ্যে এল তাঁর পরিকল্পনা
অযোধ্যায় আসলে এই কারণেই জমি কিনেছিলেন অমিতাভ বচ্চন? প্রকাশ্যে এল তাঁর পরিকল্পনা
Sonu Sood: আইফোনের নতুন মডেল কিনতে দোকানের বাইরে লম্বা লাইন, ছবি দেখে কী উপদেশ দিলেন সোনু সুদ?
আইফোনের নতুন মডেল কিনতে দোকানের বাইরে লম্বা লাইন, ছবি দেখে কী উপদেশ দিলেন সোনু সুদ?
Deepika Padukone: দ্বিতীয় সন্তানের আসার সময় আসন্ন? সিদ্ধিবিনায়ক মন্দিরে পুজো দিতে গেলেন দীপিকা-রণবীর
দ্বিতীয় সন্তানের আসার সময় আসন্ন? সিদ্ধিবিনায়ক মন্দিরে পুজো দিতে গেলেন দীপিকা-রণবীর

ভিডিও

Mamata Banerjee : নন্দীগ্রামে উপনির্বাচনের আগে দলের নাম, প্রতীক, প্রার্থী সব হারালেন মমতা বন্দ্যোপাধ্যায়
Mamata Banerjee : সবকিছু হাতছাড়া হওয়ার পর, নন্দীগ্রামে কংগ্রেসকে সমর্থনের ঘোষণা করলেন মমতা
TMC LOGO Contro : কালীঘাট-তৃণমূলকে লড়তে হবে, 'ফুটবলার' চিহ্নে। আর ঋতব্রত-শিবির লড়বে 'খাম' প্রতীকে
TMC Logo Contro : কালীঘাট-তৃণমূল ভোটে লড়বে 'মমতা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস' নামে | ABP Ananda Live
TMC logo Contro: দলের নাম, দলের প্রতীক, দলের প্রার্থী। উপনির্বাচনের মুখে সবই হারালেন মমতা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Shatarup Ghosh: 'চটি' ও 'বালিশ' প্রতীককে চিহ্নিত করে পোস্ট, তৃণমূলের দুই শিবিরকে কটাক্ষ শতরূপ ঘোষের, কী লিখলেন ?
'চটি' ও 'বালিশ' প্রতীককে চিহ্নিত করে পোস্ট, তৃণমূলের দুই শিবিরকে কটাক্ষ শতরূপ ঘোষের, কী লিখলেন ?
PF Insurance : EPFO-তে বেতনের ঊর্ধ্বসীমা বৃদ্ধি, এবার ৭ লাখের বদলে পেতে পারেন ১০.৫ লাখের বিমা সুরক্ষা
EPFO-তে বেতনের ঊর্ধ্বসীমা বৃদ্ধি, এবার ৭ লাখের বদলে পেতে পারেন ১০.৫ লাখের বিমা সুরক্ষা
Gold Price : এবার বাড়ছে সোনার দাম, না কিনলে ভুল করবেন ! আজ রাজ্য়ে কত যাচ্ছে গোল্ড রেট ?
এবার বাড়ছে সোনার দাম, না কিনলে ভুল করবেন ! আজ রাজ্য়ে কত যাচ্ছে গোল্ড রেট ?
Cyclone Alert: ফের দুর্যোগ, নতুন ঘূর্ণিঝড়ের আশঙ্কা ! কবে শুরু বৃষ্টি ? কোন কোন জেলায় জারি সতর্কতা ?
ফের দুর্যোগ, নতুন ঘূর্ণিঝড়ের আশঙ্কা ! কবে শুরু বৃষ্টি ? কোন কোন জেলায় জারি সতর্কতা ?
UPI Charges: ইউপিআইতে নতুন MDR চালু হলে সরকারের হাতে আসতে পারে প্রায় ২২ হাজার কোটি টাকার রাজস্ব, লভ্যাংশ পাবে কে?
ইউপিআইতে নতুন MDR চালু হলে সরকারের হাতে আসতে পারে প্রায় ২২ হাজার কোটি টাকার রাজস্ব, লভ্যাংশ পাবে কে?
EPF Ceiling Hike: ইপিএফের বেতনসীমা ১৫ হাজার থেকে বেড়ে হতে পারে ২৫ হাজার, কর্মচারীদের জন্য বাস্তবে কী বদল হবে?
ইপিএফের বেতনসীমা ১৫ হাজার থেকে বেড়ে হতে পারে ২৫ হাজার, কর্মচারীদের জন্য বাস্তবে কী বদল হবে?
Sridevi: শ্রীদেবীর কেনা জমির মালিকানা নিয়ে আইনি জট! নোটিস গেল পরিবারের কাছে
শ্রীদেবীর কেনা জমির মালিকানা নিয়ে আইনি জট! নোটিস গেল পরিবারের কাছে
Healthy Eating: কী খাচ্ছেন নয়, কখন খাচ্ছেন, তা বেশি জরুরি, ব্রেকফাস্ট, লাঞ্চ ও ডিনারের আদর্শ সময় জানালেন বিশেষজ্ঞরা
কী খাচ্ছেন নয়, কখন খাচ্ছেন, তা বেশি জরুরি, ব্রেকফাস্ট, লাঞ্চ ও ডিনারের আদর্শ সময় জানালেন বিশেষজ্ঞরা
Embed widget