এক্সপ্লোর

Pratyusha Banerjee Parents: মামলা লড়তে গিয়ে চরম আর্থিক সঙ্কটে প্রত্যুষা বন্দ্যোপাধ্যায়ের মা-বাবা

প্রত্যুষা বন্দ্যোপাধ্যায়ের আত্মহত্যার পর গত পাঁচ বছর ধরে মেয়ের মৃত্যুর সুবিচারের আশায় মামলা লড়তে-লড়তে প্রায় অর্থ সঙ্কটের সম্মুখীন হয়েছেন প্রয়াত অভিনেত্রীর মা-বাবা।

মুম্বই: ২০১৬ সালে মুম্বইয়ে নিজের অ্যাপার্টমেন্টে গলায় ফাঁস দিয়ে ঝুলতে দেখা গিয়েছিল টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী প্রত্যুষা বন্দ্যোপাধ্যায়কে। প্রত্যুষার মৃত্যুর পিছনে  তাঁর প্রেমিক রাহুল রাজ সিংহের হাত রয়েছে এই অভিযোগে মামলা দায়ের করেন অভিনেত্রীর বাবা-মা। অবশ্য অভিযোগ দায়ের করার কয়েক মাস পরেই জামিন পেয়ে যান অভিযুক্ত রাহুল রাজ সিংহ। যদিও সেই মামলার এখনও কোনও নিষ্পত্তি হয়নি। আর গত পাঁচ বছর ধরে এই মামলা লড়তে গিয়ে চরম অর্থ সঙ্কটের সম্মুখীন হয়েছেন প্রত্যুষা বন্দ্যোপাধ্যায়ের মা-বাবা।

সম্প্রতি একটি সাক্ষাৎকারে প্রয়াত অভিনেত্রী প্রত্যুষার বাবা-মা জানিয়েছেন, তাঁদের আর্থিক অবস্থা এখন অত্যন্ত খারাপ। অবস্থা এমন জায়গায় পৌঁছেছে যে, তাঁরা এখন দুজনে মিলে একটা কামরার ঘরেই জীবন কাটাচ্ছেন। প্রত্যুষার বাবা শঙ্কর বন্দ্যোপাধ্যায় বলেছেন, 'ওই দুর্ঘটনার পর যেন একটা ঝড় হঠাৎ করে চলে এল আমাদের জীবনে। আর সেই ঝড়টা শুধু আমাদের জীবনকে লন্ডভন্ড করে দিয়েই গেল না, আমাদের থেকে যেন কেড়ে নিল সবকিছু। আমাদের কাছে আর কোনও জমানো টাকাও নেই। মামলা লড়তে লড়তে আমাদের যা কিছু ছিল, সব শেষ হয়ে গিয়েছে। জানি না, এভাবে কতদিনই বা টানতে পারব। কতদিনই বা চলবে।'

শঙ্কর বন্দ্যোপাধ্যায় এও জানিয়েছেন যে, কীভাবে আজও তাঁর স্ত্রী লড়াই করছেন। তিনি বলেছেন, 'আমাদের আর্থিক অবস্থা এমন চরম জায়গায় গিয়ে পৌঁছেছে যে, আমরা এখন একটা ঘরে থাকি। অনেক সময় আমরা লোকের থেকে ধারও নিয়েছি। কী করব মামলাটা তো লড়তে হবে। আমার স্ত্রী আগে লেখালেখি করতেন। ছোটদের জন্য গল্প লিখতেন। কিন্তু, দুটো রোজগারের আশায় এখন তিনি একটি চাইল্ড কেয়ার সেন্টারে কাজ করতে বাধ্য হচ্ছেন। লড়াইটা দিন-দিন খুব কঠিন হয়ে উঠছে।'

অন্যদিকে অভিযোগের তির যাঁর দিকে সেই রাহুল রাজ সিংহ চলতি বছরেই আরেকটি সাক্ষাৎকারে জানিয়েছেন তাঁর বর্তমান পরিস্থিতির কথা। বছর দুয়েক আগে তিনি বিয়ে করেছেন অভিনেত্রী সালোনি শর্মাকে। তিনি বলেছেন, 'প্রত্যুষার মৃত্যুর পর আমার জীবনটা যেন টেলিভিশনের একটা দুঃখের সিরিয়াল হয়ে উঠেছিল। সেখান থেকে বেরিয়ে আসার জন্য আমার স্ত্রী এবং পরিবারের সদস্যরা সবসময় আমার পাশে থেকেছেন।'

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Second Heart Attack Risks: হাসপাতালে চিকিৎসা চলছিল, অস্ত্রোপচারের আগেই দ্বিতীয় হার্ট অ্যাটাক, দেব আনন্দের ছেলের মৃত্যুতে হৃদরোগ নিয়ে বাড়ল উদ্বেগ
হাসপাতালে চিকিৎসা চলছিল, অস্ত্রোপচারের আগেই দ্বিতীয় হার্ট অ্যাটাক, দেব আনন্দের ছেলের মৃত্যুতে হৃদরোগ নিয়ে বাড়ল উদ্বেগ
Entertainment News: 'সব ঠিক নেই.. এতদিন ভয়ে চুপ ছিলাম', ভাঙনের পথে আরও এক সম্পর্ক? বড় ইঙ্গিত এক তারকার স্ত্রীর
'সব ঠিক নেই.. এতদিন ভয়ে চুপ ছিলাম', ভাঙনের পথে আরও এক সম্পর্ক? বড় ইঙ্গিত এক তারকার স্ত্রীর
Bonny Sengupta: আমি আর কৌশানী সিদ্ধান্ত নিয়েছিলাম, নিজেদের প্রমাণ করার জন্যই এখন একসঙ্গে কাজ করব না: বনি সেনগুপ্ত
আমি আর কৌশানী সিদ্ধান্ত নিয়েছিলাম, নিজেদের প্রমাণ করার জন্যই এখন একসঙ্গে কাজ করব না: বনি সেনগুপ্ত
Sudipta Chakraborty: জনপ্রিয় রিয়্যালিটি শোয়ের সঞ্চালিকার মুখবদল! সুদীপ্তার জায়গায় আসছেন নতুন নায়িকা, কে তিনি?
জনপ্রিয় রিয়্যালিটি শোয়ের সঞ্চালিকার মুখবদল! সুদীপ্তার জায়গায় আসছেন নতুন নায়িকা, কে তিনি?

ভিডিও

Birhbum News: বীরভূমের মহম্মদ বাজারের পাথর ব্যবসায়ী আত্মীয়ের বাড়িতে মিলল যকের ধন!
Mamata Banerjee: কার দখলে জোড়াফুল? নির্বাচন কমিশনকে মমতা বন্দ্যোপাধ্যায়ের চিঠি
Madan Mitra: মদন মিত্রকে প্রায় ৮ ঘণ্টা জিজ্ঞাসাবাদ ED-র
Farmer Protest At Bhopal: কৃষক বিদ্রোহে ফের উত্তপ্ত ভোপাল
Blood Scam: দানের রক্তেও 'রাহাজানি'! ৫ ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে অভিযোগ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Anthony Fauci: চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
Taratala Incident: কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
Weather Alert: ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস
ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস
Bombay High Court: বিলাসবহুল হোটেলের কিচেনেও ককরোচ, মামলা শুনে বিচারপতি বললেন…
বিলাসবহুল হোটেলের কিচেনেও ককরোচ, মামলা শুনে বিচারপতি বললেন…
Birbhum News: চোরা কুঠুরিতে থরে থরে লুকিয়ে রাখা টাকার বান্ডিল, আরও টাকা-সোনার জন্য বীরভূমে পাথর ব্যবসায়ীর আত্মীয় ও ছেলেকে পুলিশের জিজ্ঞাসাবাদ
চোরা কুঠুরিতে থরে থরে লুকিয়ে রাখা টাকার বান্ডিল, আরও টাকা-সোনার জন্য বীরভূমে পাথর ব্যবসায়ীর আত্মীয় ও ছেলেকে পুলিশের জিজ্ঞাসাবাদ
IIT-Kanpur Website : 'সাইট হ্যাক করা হয়েছে, ন্যায্য সুযোগ চাই', আইআইটি-কানপুরে তোলপাড় ফেলে দিল ছাত্র
'সাইট হ্যাক করা হয়েছে, ন্যায্য সুযোগ চাই', আইআইটি-কানপুরে তোলপাড় ফেলে দিল ছাত্র
Second Heart Attack Risks: হাসপাতালে চিকিৎসা চলছিল, অস্ত্রোপচারের আগেই দ্বিতীয় হার্ট অ্যাটাক, দেব আনন্দের ছেলের মৃত্যুতে হৃদরোগ নিয়ে বাড়ল উদ্বেগ
হাসপাতালে চিকিৎসা চলছিল, অস্ত্রোপচারের আগেই দ্বিতীয় হার্ট অ্যাটাক, দেব আনন্দের ছেলের মৃত্যুতে হৃদরোগ নিয়ে বাড়ল উদ্বেগ
Embed widget